এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  শিক্ষা

  • ধন্য শিক্ষাব্যবস্থা!!!

    দীপ
    আলোচনা | শিক্ষা | ২৫ জুন ২০২৫ | ৪৪০ বার পঠিত
  • এবার শিক্ষকতার সঙ্গে যুক্ত হোলো নতুন দায়িত্ব! শিক্ষকদের এবার পথকুকুরদের খাওয়ানোর দায়িত্ব নিতে হবে!
    পথকুকুরদের রক্ষণাবেক্ষণ ও খাওয়ানো নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু এই দায়িত্ব স্কুলশিক্ষকদের নয়! এই কাজ স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভার মাধ্যমে করা যায়, প্রয়োজনে নতুন নিয়োগের মাধ্যমে এই দায়িত্বপালন সম্ভব। স্থানীয় পশুপ্রেমী সংগঠনের সহায়তায় এই রক্ষণাবেক্ষণ ও পালন করা যেতে পারে।
    তবে নতুন নিয়োগে রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই, তার বদলে শিক্ষকদের ওপর এই দায়িত্ব চাপিয়ে দেওয়া হোলো! শিক্ষকদের এখন পড়ানোর বদলে এইসব কাজ করতে হবে! অবশ্য সরকারি স্কুলগুলোতে দীর্ঘদিন ধরেই শিক্ষকদের পড়ানোর পরিবর্তে নানারকম অফিসিয়াল কাজকর্ম বেশি করতে হয়!

    এদিকে আরেক খবর এসেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী সরকারি বিদ্যালয়ের গ্রন্থাগারে মুখ্যমন্ত্রীর উনিশটি ব‌ই রাখতে হবে! বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নজরুল, বিভূতিভূষণ, আশাপূর্ণা, মহাশ্বেতা, লীলা মজুমদার প্রমুখ বরেণ্য লেখকলেখিকার পাশে এবার "এপাং-ওপাং-ঝপাং" মার্কা কবিতার ব‌ই শোভা পাবে! 
    শিক্ষাব্যবস্থার জলাঞ্জলি!
    অবশ্য শাসকের চামড়া গণ্ডারের চেয়েও মোটা হয়!  স্তাবকবন্দিত ক্ষমতার দম্ভে সে যা খুশি তাই করতে চায়!

    সরকারি মদতে সরকারি শিক্ষাব্যবস্থার শ্রাদ্ধ চলছে! অবশ্য সরকারি শিক্ষাব্যবস্থার পিণ্ডি না চটকালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবসা করবে কিভাবে?

    কতোই রঙ্গ দেখি দুনিয়ায়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tania Basu Dutta | 2405:201:900e:319a:4546:37dc:8058:***:*** | ২৫ জুন ২০২৫ ১৯:১২745154
  • কুকুরদের শুধু খাওয়াতে হবে নয় 
    রেঁধে খাওয়াতে হবে . মানে শিক্ষক রা  খিচুড়ি ডিমভাত রেঁধে বেড়ে খাওয়াবেন মানুষ এবং কুকুর দের . আমাদের গ্রামের অঙ্গন ওয়াড়ি ইসকুল এ দিদিমণি রা  ইসকুল এ এসেই কল পাড়ে চালডাল ধুতে চলে যান .
  • দীপ | 2402:3a80:1975:5887:678:5634:1232:***:*** | ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৩745841
  • মুখ্যমন্ত্রী চান, তাঁর রচিত ও সুরারোপিত (!!!) গান স্কুলে স্কুলে শেখানো হোক! 
    -সংবাদসূত্র
  • দীপ | 2402:3a80:1975:7f65:678:5634:1232:***:*** | ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৬745847
  • আমার কেমিস্ট্রিতে ভর্তি যারা হয়েছে, তাদের অঙ্কের গড় ৪৭, যার মধ্যে ২০ স্কুলের বাকি ৮০ তে ২৭ এবং যেখানে ৬০% এম সি কিউ। মজার কাহিনী এরা আবার কেউ মাইনরে অঙ্ক কিংবা ফিজিক্স নেয় নি। এনইপির সব পেয়েছির আসরে এরা কেউ নিয়েছে বোটানি, কেউ জুওলজি, কেউ ইকোনমিক্স! এদের পড়াতে হবে এবং কেমিস্ট্রি মেজর বোঝাতে হবে। এতদিন আমি উচ্চমাধ্যমিকের শুধু মাত্র অঙ্কের নাম্বার জিজ্ঞেস করতাম। তারপর ফিজিক্স। সবার শেষে কেমিস্ট্রি। ভুল করতাম। লোকজন বললো তাও তো তোরা ছেলে মেয়ে পাস, আমাদের তো কেউ ভর্তি হয় নি। এরাও পাশ করে বেড়িয়ে যাবে সেমের দৌলতে। কেউ বার চারেক সাপ্লি খাবে, তোমার নাম কি মার্কা প্রশ্নে, তারপর চিল্লাবে আমাদের চাকরি নেই কেনো? পিওর সাইন্স পড়ার ছেলে মেয়ে কমছে। এর মানে টা কী বোঝে ঠান্ডা ঘরে বসে থাকা শিক্ষা বাবুরা? যাই হোক, বাণী তে শুনেছি, যা হচ্ছে ভাল হচ্ছে! আমার কি ভাই?
  • দীপ | 2402:3a80:1975:7ed5:678:5634:1232:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৬:৫৯746666
  • "টিচার্স ট্রেনিং এ একটা রচনাধর্মী প্রশ্নের উত্তর মুখস্ত করেছিলাম - "প্রধানশিক্ষকের দায়িত্ব ও কর্তব্য"। তাতে কোথাও লেখা ছিলনা যে স্কুলের রান্নার কড়াই ফুটো হয়ে গেলে কিভাবে প্রধান শিক্ষককে সেটা বাজারে নিয়ে যেতে হবে পাল্টাতে, কোথাও লেখা ছিলনা যে পর্যাপ্ত গ্র্যান্ট এর অভাবে প্রধান শিক্ষককে কিভাবে স্কুলের টয়লেট পরিষ্কারও করতে হবে, দেওয়ালের ঝুলও ঝাড়তে হবে, কোথাও লেখা ছিলনা যে স্কুলের অর্ধেক শিক্ষক BLO র ডিউটিতে চলে গেলে কিভাবে তিনটে ক্লাস একসাথে সামলাতে হবে, কোথাও লেখা ছিলনা স্কুলকে কম্পিউটার প্রদান করা না হলেও ক্ষীণ দৃষ্টিশক্তি নিয়ে নিজের ফোন থেকে 2G স্পিড নিয়ে কিভাবে পোর্টালের কাজ, যাবতীয় অনলাইন কাজ করতে হবে। সব কিছু লেখা থাকে না, তবু শিখে নিতে হয়। অভিজ্ঞতার ভূমিকা এখানেই।"
     
    জনৈক ভুক্তভোগীর অভিজ্ঞতা!
  • দীপ | 2402:3a80:197f:1c78:878:5634:1232:***:*** | ৩০ জানুয়ারি ২০২৬ ১৭:৪৭746682
  • "গত ২৮ শেষ জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। অভিযোগ, অভিভাবকদের না জানিয়ে নালিকুল দেশবন্ধু বাণীমন্দিরের পড়ুয়াদের স্কুল থেকেই নিয়ে যাওয়া হয়েছিল সেই সভায়। ঘটনাটি সামনে আসতেই এলাকায় শুরু হয়েছে তীব্র শোরগোল।
    অভিযোগ অনুযায়ী, বুধবার স্কুল ছুটির পর পড়ুয়াদের নিতে হাজির হন অভিভাবকরা। কিন্তু সেখানে গিয়ে দেখেন স্কুল চত্বরে ছাত্রছাত্রী নেই। খোঁজ নিতে গিয়ে জানা যায়, শিক্ষকরা তাঁদের নিয়ে গিয়েছেন সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভাস্থলে। অথচ এই কর্মসূচী সম্পর্কে অভিভাবকদের কাউকেই আগে জানানো হয়নি বলে অভিযোগ।
    কিছুক্ষণ পরে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ছাত্রদের নিয়ে স্কুলে ফেরেন শিক্ষকরা। পড়ুয়াদের হাতে তখন বিরিয়ানির প্যাকেট । সেই দৃশ্য দেখেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুল চত্বরে শুরু হয় বিক্ষোভ। প্রশ্ন ওঠে, রাজনৈতিক সভায় ছাত্রদের নিয়ে যাওয়া কি শিক্ষকদের কাজ? তাও আবার অভিভাবকদের সম্মতি ছাড়া?
    অভিভাবক সুদীপ হালদারের কণ্ঠে ছিল ক্ষোভ আর বিস্ময়। তিনি বলেন, “বাম শাসনকালে বহু বামপন্থী শিক্ষক এই স্কুলে কাজ করেছেন। পরিচালন সমিতিও বামপন্থীদের হাতেই ছিল। কিন্তু এমন ঘটনা কোনও দিন দেখিনি। রাজনীতির জন্য স্কুল আর ছাত্রদের ব্যবহার; এটা মেনে নেওয়া যায় না।”
    আর এক অভিভাবকের আশঙ্কা আরও গভীর। তাঁর কথায়, “আজ সভা, কাল আবার কোথায় নিয়ে যাবে; সেই ভরসা কোথায়? এরপর থেকে তো সন্তানদের স্কুলে পাঠাতেই ভয় করবে।”
    ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমেও প্রশ্ন উঠছে, শিক্ষাদানের পরিবর্তে শিক্ষকরা কী শিক্ষা দিচ্ছেন পড়ুয়াদের? তবে বিতর্ক যতই তীব্র হোক, এখনও পর্যন্ত এই বিষয়ে নালিকুল দেশবন্ধু বাণীমন্দির কতৃপক্ষের কোনো মতামত পাওয়া যায়নি।"

    -সংবাদসূত্র
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন