
অলংকরণ: রমিত
বাংলার ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট এই প্রজাতন্ত্রের স্বাধীনতা-উত্তর সব নজির ভেঙে দিয়েছে। প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটার তালিকায় থাকা মোট ভোটারদের ৯০%-এর বেশি ভোট দিয়েছেন। এই খতিয়ান পরের পর্বের ভোটকে প্রভাবিত করবে সন্দেহ নেই। এই ভোটকে সরকার-বিরোধী ঝড় অথবা এস আই আর বিরোধী গণভোট ব্যাখ্যা করে রাজনৈতিক দলগুলি প্রচারের অভিমুখ শানিয়ে চলেছেন। খেয়াল করবার যে পশ্চিমবঙ্গে ভোটের হার বহুবছর ধরেই ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে প্রথমসারিতে। স্মরণযোগ্য কালে এরকম ঘটেনি যে ভোটের হার ৮০%এর কম। তা সত্ত্বেও একটি নির্বাচনে হঠাৎ প্রায় ১০% ভোটের হার বেড়ে যাওয়া আলাদা পর্যালোচনা দাবি করে। সেই নিরিখে, আগের বিধানসভা নির্বাচনের সঙ্গে এইবারের ভোটের পরিমাণ মিলিয়ে দেখা দরকার।
এইবারের ভোটপর্বে প্রাথমিক শর্ত ছিল এস আই আর বা নিবিড়ভাবে ভোটার তালিকা সংশোধন হওয়া। এর ফলে বিভিন্ন কেন্দ্রে ভোটারের সংখ্যা পালটে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই সংখ্যাটি কমেছে যেমন আমরা নিচের টেবিলে দেখতে পাই।
sr | 124.*.*.* | ২৭ এপ্রিল ২০২৬ ২০:১৬740290
তাতিন | 2401:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২১:৩৩740291
আশুতোষ চক্রবর্তী | 2a02:*:*:*:*:*:*:* | ২৮ এপ্রিল ২০২৬ ১০:০৭740296