এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ভ্রমণ  যুগান্তরের ঘূর্ণিপাকে

  • সাইকেল আমাদের গ্রহের ধীর মৃত্যুর কারণ

    সুকান্ত ঘোষ লেখকের গ্রাহক হোন
    ভ্রমণ | যুগান্তরের ঘূর্ণিপাকে | ১৬ জুলাই ২০২২ | ২৪৮৯ বার পঠিত | রেটিং ৩ (২ জন)
  •  
    আমষ্টারডামে শহরে রাজ করে কারা জানেন? যদি ভেবে থাকেন কপি শপের গাঁজাখোররা – তাহলে ভুল ভাবছেন। এই শহরে জুড়ে দাদাগিরি করে বেড়ায় সাইক্লিষ্ট-রা। এদের জন্য রাস্তায় হাঁটা দুষ্কর হয়ে হয়ে ওঠে – ইন্দোনেশীয়ার জাকার্তা শহর যেমন বাইক বা মোপেডের শহর, তেমনই আমষ্টারডাম শহর ভ্যান গগ, রেমব্রান্ট বা আনা ফ্রাঙ্কের নয় – এই শহর সাইকেলের।

    এ এমন একটা শহর যেখানে মানুষের থেকে সাইকেল বেশী – মোটামুটি আট লক্ষ লোক বাস করে এই শহরে, আর সেখানে সাইকেলের সংখ্যা প্রায় আট লক্ষ আশি হাজার মত (২০১৪ সালের হিসেব)। আর এই শহরের সবচেয়ে বেশী রিপোর্টেড ক্রাইম কি জানেন? সাইকেল চুরি। নানা বছরের গড় হিসেব বলছে আমষ্টারডামে বছরে প্রায় ৫০ হাজার থেকে ৮০ হাজার মত সাইকেল চুরি হয়! এবার এই সংখ্যাটা জানার পর আপনার সাইকেল চুরি হলে কি আপনি আর পুলিশের কাছে যাবেন? কি মনে হয়? এত পুলিশ গোটা হল্যান্ডে নেই যে বছরে ৮০ হাজার সাইকেল চুরির কিনারা করবে!

    রাস্তায় হেঁটে যাচ্ছেন, ট্রাফিক সিগন্যালের কাছে সাইকেলে চেপে অফিসে যাওয়া ডাচ প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়ে যেতে পারে। বেশী সময় সিগন্যাল লাল থাকলে তাঁর কাছ থেকে জেনে নিতে পারেন দেশ কেমন চলছে। বা অন্য কোন দিন দেখা হয়ে গেল প্রতিরক্ষামন্ত্রী বা আইন মন্ত্রীর সাথে – এদের সাথেও আপনি হালকা আলাপচারিতা জুড়তে পারেন সাইকেলে হেলান দিয়ে।
     


    আমার তো বিশাল ভালো লাগে ব্যাপারটা। ডাচেরা এমনিতে খুব স্বাস্থ্য সচেতন – সাইকেল চালিয়ে চালিয়ে তো আরোই ফিট রয়ে যায়। ভুঁড়ি-টুঁড়ি একদমই কম দৃশ্যমান। ইদানিং আবার পরিবেশ সচেতনতা – গ্রীণ পিস – গ্রীণ ওয়ার্ল্ড – গ্রীন হাউস গ্যাস ইত্যাদির চক্করে, ডাচেদের এই সাইকেল প্রীতি বিশাল সম্ভ্রমের চোখে দেখা হয়। এঁরা গাড়ি ব্যবহার না করে সাইকেল চালাচ্ছেন – ফলতঃ কত কম দূষণ হচ্ছে ইত্যাদি। আমাদের সবারই এমন ভাবে যতটা পারা যায় সাইকেল চালানো উচিত – ডাচেদের কাছে দেখে শেখা উচিত কেমন ভাবে পৃথিবীর প্রতি যত্ন নিতে হয়। নিজে সাইকেল চালিয়ে পৃথিবীর আয়ু-তে কিছুটা অবদান রেখে যেতেই পারেন।

    কিন্তু সত্যই কি তাই? সাইকেল চালানো কি এতই ভালো পৃথিবীর জন্য? এর কি কোন কাউন্টার আর্গুমেন্ট নেই? একটু খুঁজতে বসলাম – হাতের কাছে ফেসবুক থাকতে আজকাল আর ফালতু আর্গুমেন্টের জন্য গুগুল সার্চও করতে হচ্ছে না! এমন কোন যুক্তি নেই যার কাউন্টার আর্গুমেন্ট ফেসবুকে বা নেটে পাওয়া যাবে না!
     


    তা দেখলাম রব গ্রীণফিল্ড নামের এক ভদ্রলোকের দেওয়ালে করা এক পোষ্ট, যার মূল সারমর্ম “সাইকেল হল আমাদের গ্রহের ধীর মৃত্যুর কারণ” (বাইসাইকেল ইজ দ্যা স্লো ডেথ অফ দ্যা প্ল্যানেট)। তিনি আবার সেই লেখা ধার করেছেন লিঙ্কডইন থেকে জেসিকা মারিয়া নামক এক ভদ্রমহিলার দেওয়াল থেকে। সেই জেসিকা আবার দেখলাম দাবী করেছেন সাইকেলের নেগেটিভ এফেক্টের অ্যানালিসিস করেছেন এমেরিক সিলো নামক এক ব্যাক্তি। সেই এমেরিক জানিয়েছেন মূল অ্যানালিসি কোন মার্কেট ব্যাংকার অর্থনীতিবিদের। মোট কথা এর তল পাওয়া ভার কে আসলে এই অন্যালিসিস নামিয়েছেন। কিন্তু যুক্তি বেশ কড়া – দেখা যাক উনাদের দাবীটা ঠিক কি -

    সেই ব্যাংকার অর্থনীতিবিদের মতে একজন সাইক্লিস্ট দেশের অর্থনীতির জন্য এক প্রবল বিপর্যয় মাত্র! কারণ তিনি গাড়ি কেনেন না এবং কেনার জন্য টাকা ধার করেন না। তিনি বীমা পলিসি প্রদান করেন না। জ্বালানী কেনার প্রশ্ন নেই, গাড়ির সার্ভিসিং করার জন্য অর্থ ব্যায় তাঁকে করতে হয় না, এবং মেরামতেরও দরকার নেই। তিনি পয়সা দিয়ে পার্কিং করেন না। বড় কোন দুর্ঘটনার পিছনে হাত থাকে না – এবং তাই মাল্টি-লেন হাইওয়ের প্রয়োজন থাকে না সাইকেলওয়ালা দের জন্য।
     


    এত বেশী সাইকেল চালিয়ে সে ফিট থেকে যাচ্ছে মোটা হচ্ছে না। সুস্থ সবল শরীরের লোকেরা অর্থনীতির জন্য তেমন প্রয়োজনীয় বা দরকারী নয়। তারা ওষুধ কিনছে না তেমন, যাচ্ছে না তারা হাসপাতাল বা ডাক্তারের কাছে নিয়মিত।

    মোটকথা একজন সাইক্লিষ্ট দেশের জিডিপিতে কিছুই যোগ করে না।
    এবার উল্টোদিকে দেখুন - প্রতিটি নতুন ম্যাকডোনাল্ডের দোকান সেই দোকানে যারা কাজ করছে তারা ছাড়াও কমপক্ষে আরো ৩০টি চাকরি তৈরি করে – ১০ জন কার্ডিওলজিস্ট, ১০ জন ডেন্টিস্ট, ১০ জন ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট।

    তো ব্যাপার যেটা বলার – দুমদাম সিদ্ধান্তে আসবেন না সারফেসের জিনিসটা দেখে। তলিয়ে ভাবুন আরো – ভাবা প্র্যাকটিশ করুন – এবং বিচক্ষণতার সাথে জীবন ধারণ বেছে নিন।

    পৃথিবীতে মানুষ প্রজাতিকে আরো বেশী দিন দেখতে চান? তাহলে কি বেছে নেবেন? একটি সাইকেল নাকি একটি ম্যাকডোনাল্ডস?
     


    ও হ্যাঁ বাই দি ওয়ে, শুধু হাঁটাহাঁটি করা এর থেকেও খতরনাক। যাঁরা হাঁটাহাঁটিতে বিশ্বাস করেন, তারা সাইকেলটাও কেনেন না!

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ভ্রমণ | ১৬ জুলাই ২০২২ | ২৪৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৬ জুলাই ২০২২ ২১:০৯509949
  • এই হচ্ছে সুকি। নিজে পড়ুন, অন‍্যকে পড়ান/শোনান, আনন্দ পান অফুরান।laugh
  • dc | ১৬ জুলাই ২০২২ ২১:৫০509953
  • লেখাটা ভালো, আর ছবিগুলো তো অসাধারন!
     
    "এমন কোন যুক্তি নেই যার কাউন্টার আর্গুমেন্ট ফেসবুকে বা নেটে পাওয়া যাবে না! " - ১১০% সত্যি, আর তার নমুনা গুরুতেই পাওয়া যাচ্ছে laugh
  • kk | ১৬ জুলাই ২০২২ ২৩:১২509954
  • হা হা, দুর্দান্ত!! :-))
  • dc | ১৬ জুলাই ২০২২ ২৩:৫৮509955
  • দুয়েকদিন আগে ভাটে দেখলাম কে একজন কবির পোস্ট, পুটিনের মারের চোটে আমেরিকা মহাবিশ্বের বয়স গুলিয়ে ফেলেছে, বা ওরকম কিছু একটা। চতুর্দিকে খোরাকের বাম্পার ফলন হচ্ছে।
  • যোষিতা | ১৭ জুলাই ২০২২ ০৩:২৪509958
  • ওফ্! অসাম।
  • সুকি | ১৭ জুলাই ২০২২ ০৮:১০509961
  • ধন্যবাদ সকলকে :)
     
    একটা প্রশ্ন ছিল ঈষৎ অফটপিক কেকে এর জন্য। কয়েকদিন আগে গুরুতে আমার পুরানো লেখা খুঁজতে গিয়ে kk নামের একজনের কমেন্ট পড়লাম আমার এক লেখায় "গঞ্জের ইতিবৃত্ত এবং কিছুটা স্মৃতিমেদুরতা"। আগে সেই কমেন্ট খেয়াল করি নি - প্রায় এগারো বছর আগে। কমেন্টটা খুব ছুঁয়ে গেল বলে স্ক্রীণশট নিয়ে রেখেছি। তাই জানতে ইচ্ছে করছে ইনি সেই আপনিই কিনা। আসলে এই স্মৃতিমেদুরতা লেখাটা আমার নিজের প্রিয় লেখা বলতে গেলে। নিমোর গল্প আমি দুইভাবে লিখেছি - এক তো নিমো গ্রামের গল্প হিসাবে, তবে তার আগে লিখেছিলাম এই গঞ্জের ইতিবৃত্ত। এত সুন্দর করে সেই লেখার মূল্যায়ন খুব কম জনেই করেছেন। তখন ধন্যবাদ জানানো হয় নি, এখন জানিয়ে গেলাম
     
  • kk | ১৭ জুলাই ২০২২ ১০:২৩509967
  • সুকি,
    আজ্ঞে, আমিই বটে :-)
  • aranya | ১৭ জুলাই ২০২২ ২২:০৭509987
  • দারুণ!
  • aranya | ১৭ জুলাই ২০২২ ২২:০৯509988
  • স্মাইলি দিতে ভুলেছি :-)
     
    কেকে-র রিভিউ-টা খুবই সুন্দর।
     
    "গঞ্জের ইতিবৃত্ত এবং কিছুটা স্মৃতিমেদুরতা" - এই লেখাটার লিংক পাওয়া যাবে?
  • aranya | ১৭ জুলাই ২০২২ ২২:৩৩509990
  • থ্যাংকস, সুকি। পড়ব
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন।