এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস! 

    মুহাম্মদ সাদেকুজ্জামান শরীফ লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১৫ মার্চ ২০২৬ | ৩৮ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • বাংলাদেশ সময় সোমবার ভোর ছয়টায় এবারের অস্কার আসর শুরু হবে। কয়েক বছর ধরে যে ধরনের উল্টাপাল্টা সিনেমা অস্কার জিতে যাচ্ছে, তাতে এখন আর আগের মতো উৎসাহ পাই না অস্কার নিয়ে। বিশেষ করে গত বছর এক রকম শিক্ষাই হয়ে গেছে বলা চলে! আমি এখনও বুঝি নাই অনোরা কোন এঙ্গেলে সেরা সিনেমা হয়! তবুও এই বছরের সিনেমাগুলো নিয়ে একটু বলি এখানে। ভবিষ্যতে যখন এই লেখাটা পড়ব তখন অন্তত আমার ভালো লাগবে।

    এত্তগুলো মনোনয়ন পেয়ে এবারের সবচেয়ে বড় আকর্ষণ Sinners। অস্কারের ইতিহাসে এত মনোনয়ন এর আগে কোনো সিনেমা পায়নি (১৬টা!)। কী আছে সিনেমায়? প্রথমে মনে হতে পারে খুব সরল একটা হরর ঘরানার সিনেমা। কিন্তু একটু এগোলেই বোঝা যায় বিষয়টা মোটেও এত সরল নয়। পাপী আসলে কারা? পাপ বলতে কী বোঝায়? এমন নানা প্রশ্ন এখানে হররের রূপকার্থে উঠে আসে। পাপ বাইরে থেকে আসে না—আমাদের মধ্যেই থাকে। আমরা আসতে দিই বলেই পাপ সমাজে জায়গা করে নেয়। আমরা না চাইলে পাপ কোনোদিন প্রবেশ করতে পারত না।
    আরও বেশ কিছু বিষয় এই সিনেমাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। মাইকেল বি জর্ডান খুব ভালো অভিনয় করেছে। সেরা অভিনেতা? আমার মনে হয় না। কিন্তু ওই যে বললাম—এখন আসলে বোঝা মুশকিল। ১৬টার মধ্যে কয়টা জেতে দেখা যাক! পরিচালক রায়ান কুগলার এর আগে Wakanda Forever টাইপ সিনেমা বানালেও এটা সত্যিই অন্য রকম বানিয়েছে।

    গত বছরের আমাদের দেখা সেরা সিনেমা হচ্ছে One Battle After Another। মানে সিনেমা সিনেমা! ভরপুর সব কিছু—একেবারে বিগ স্ক্রিন সিনেমা। গল্পে আছে একদল ছাত্র আন্দোলনকারী, যারা বিপ্লবের নেশায় মত্ত। জীবন তাদের কাছে তুচ্ছ। কিন্তু জীবন তো থেমে থাকে না। বিপ্লব এক সময় ঝিমিয়ে যায়—টিকে থাকে, কিন্তু আগের মতো আর থাকে না।
    এই সময়েই লিওর জীবনে অন্য বাস্তবতা এসে পড়ে। তার গার্লফ্রেন্ড বাচ্চাটাকে তার ঘাড়ে ফেলে চলে যায়। লিও নিজের মেয়েকে লালনপালন করে বড় করে। অনেক বছর পরে আবার সেই পুরোনো বিপ্লবের বিপদ এসে হাজির হয়। এবার মেয়েকে বাঁচাতে হবে—কিন্তু সে তো এই যুদ্ধের জন্য তৈরি নয়। এই বিপ্লবীদের ধরার জন্য এক খ্যাপাটে আর্মি অফিসারকে নিয়োগ দেওয়া হয়। শন পেন এই চরিত্রের জন্য অস্কার নিয়ে বাড়িতে বসে আছেন বললেই চলে! অসম্ভব রকমের অভিনয় করেছেন তিনি। এই বয়সে এসে এমন কাজ সত্যিই বিস্ময়কর। লিওনার্দো ডিক্যাপ্রিও ভালো অভিনয় করেছে—ভালো মানে বেশ ভালো। নিজের দ্বিতীয় অস্কার জিতে নিলে আমি আশ্চর্য হব না। সব মিলিয়ে One Battle After Another যদি জয়জয়কার করে, আমি খুবই খুশি হব। পরিচালক পল থমাস অ্যান্ডারসন এর আগে There Will Be Blood-এর মতো সিনেমা উপহার দিয়েছেন, যা সিনেমা ইতিহাসের অন্যতম মাস্টারপিস। আমার কাছে এটাও সেই ধরনের সিনেমা বলেই মনে হয়েছে।

    Sentimental Value। কিছু সিনেমা থাকে যেখানে কোনো উচ্চকিত শব্দ নেই, নীরব এক আবহাওয়ায় গল্প এগিয়ে যায়। এই সিনেমাটাও তেমন। বাবা-মেয়ের সম্পর্ক, পরিবারের ভেতরের গল্প—সব মিলিয়ে ধীরে ধীরে আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে গিয়ে মনে হবে, বাহ! বেশ তো! মানসিক তৃপ্তি দেয়। ফিল-গুড মুভি না হয়েও শেষে ফিল-গুড অনুভূতির একটা রেশ রেখে যায়। সিনেমার শেষটা অসাধারণ।
    মানুষের জীবনে নানা জিনিসের সেন্টিমেন্টাল ভ্যালু থাকে। কিন্তু তাই সব নয়। মানুষ তার বাইরেও কিছু খোঁজে। বাবা দুই মেয়ের জীবনে ফিরতে চায়—যাদের সে বহু আগে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু দুই মেয়ে, বিশেষ করে বড় মেয়ে, মানতেই পারে না তার এই হুট করে ফিরে আসা। শুধু সেন্টিমেন্টাল ভ্যালুর জন্য সে রাজি না বাবাকে আবার নিজের জীবনে জায়গা দিতে। ছোট মেয়ে কেন বড় মেয়ের মত মনে করে না? সে উত্তর দেয় বড় বোনকে, আমি তো তোমার মত ধাক্কা খাই নাই, কারণ আমার উপরে ছায়া হয়ে তুমি ছিলে! এই অংশটুকু আমাকে মুগ্ধ করেছে দারুণ করে! মানবজীবনের নানা প্যাঁচ এই সিনেমায় উঠে এসেছে। এই সিনেমাটা একই সঙ্গে Best International Feature এবং Best Picture দুই বিভাগেই মনোনয়ন পেয়েছে। সুইডিশ সিনেমা। বেশ মনে রাখার মতো।

    এর বাইরে আরও কয়েকটা সিনেমা আছে আলোচনার মতো। Hemment সিনেমার জন্য জেসি বাকলি হয়তো সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে যেতে পারে। এই সিনেমাও সেরা ছবি ও সেরা পরিচালকের জন্য মনোনয়ন পেয়েছে। দেখা যাক। Marty Supreme-এর জন্য হালের ক্রেজ টিমোথি শ্যালামেও আছে দৌড়ে। আছে ব্রাজিলের লিজেন্ড ওয়াগনার মৌরা। তার সিনেমা Secret Agent-ও সেরা ছবি এবং সেরা আন্তর্জাতিক সিনেমা—দুই বিভাগেই মনোনয়ন পেয়েছে। আমার ধারণা, ওয়াগনার মৌরাকে মানুষ তার নিজের নামে যত না চেনে, তার চেয়ে বেশি চেনে Narcos সিরিজে তার করা পাবলো এস্কোবার চরিত্রের জন্য। মানুষ এস্কোবারকে যত না চেনে, তার চেয়ে বেশি চেনে এই লোকটাকে! দারুণ অভিনয় করেছেন।
     
    আন্তর্জাতিক সিনেমা বিভাগের একটা সিনেমা নিয়ে একটু বলি। ছবির নাম দ্য ভয়েস অব হিন্দ রজব। হিন্দ রজব হচ্ছে ফিলিস্তিনের এক ছোট্ট মেয়ের নাম। সে ইজরাইলের বোমা হামলায় জীবন নিয়ে টানাটানির মধ্যে রেড ক্রিসেন্টের হেল্প লাইনে ফোন দেয়। তাঁকে বাঁচাতে বলে, সাহায্য চায়। এইটা নিয়েই সিনেমা। সিনেমায় হিন্দ রজবের সেই ফোন কলের রেকর্ড এখানে ব্যবহার করা হয়েছে। মজার বিষয় হচ্ছে অস্কারে মনোনয়ন পাওয়ার পরেও এই সিনেমার অভিনেতা Motaz Malhees কে আমেরিকা ভিসা দেয় নাই! তিনি ফিলিস্তিনের অভিনেতা, ফিলিস্তিনের জন্য ভিসা ব্যান! দারুণ না? মহান আমেরিকা! 

    অ্যানিমেশন সিনেমায় K-Pop হয়তো জিতে যাবে এবার। তবে Zootopia 2 জিতলে আমার ভালো লাগবে।

    এখন আগামীকালের অপেক্ষা।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১৫ মার্চ ২০২৬ | ৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:8582:8580:ddf3:9a13:9a9a:***:*** | ১৫ মার্চ ২০২৬ ০৪:৫৭739185
  • বেশ 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন