সোমনাথবাবু, আপনি সংবেদনশীল মানুষ, উষ্ণায়ন নিয়ে সুন্দর লিখেছেন। পড়ার পর পাঠ প্রতিক্রিয়া জানালাম।
আপনার লেখার কোট আর তারপর আমার প্রতিক্রিয়া:
"জলবায়ুর পরিবর্তন কেবলমাত্র আমাদের বাহ্যিক কর্মকান্ডের ওপর প্রভাব ফেলছে তা নয়, আমাদের মানসিক স্বাস্থ্যও এই কারণে প্রভাবিত হচ্ছে প্রতিনিয়ত।”
মন আর মানসিক স্বাস্থ্য এক নয়। আপনি শুরু করেছেন মন দিয়ে। আপনার ডাক্তার আপনার মনের স্বাস্থ্য কিভাবে মেপেছেন লেখেননি। একটু লিখলে বুঝতে সুবিধে হত।
এখন এ কথাটা অনস্বীকার্য যে জলবায়ুর পরিবর্তন ও উষ্ণতা মানুষের মনের ওপর প্রভাব ফেলতে পারে কিন্তু তার কার্যকারণগত কেন যোগাযোগ নেই।
“বেড়ে যাওয়া উষ্ণতা, বায়ুর দূষণ, বন্যা, বৃষ্টির অভাবে নেমে আসা খরা পরিস্থিতি, দাবানল, ঝড়, সমুদ্র জলস্তরের উঠে আসা, জমির লবণতার মাত্রা বেড়ে যাওয়া – এসবই উষ্ণায়নের ফল”
না। এই কথাগুলো লেখার সময় একটু সতর্ক হলে ভাল হয়।
সব দাবানল উষ্ণায়ণের ফল নয়, সব ঝড়ের কারণও উষ্ণায়ণ নয়, যদিও ভাবা হয় যে উষ্ণায়ণের প্রকোপে ঝড় আরো তীব্র আকার ধারণ করে। অতিবৃষ্টির একটা সম্ভাবনা থাকেই। এর বাইরে লেখা সম্ভব নয়।
উষ্ণায়নের ফলে অনাবৃষ্টি নয় অতিবৃষ্টির সম্ভাবনা।
“Thermodynamically inconsistent extreme precipitation sensitivities across continents driven by cloud-radiative effects”
Authors: Sarosh Alam Ghausi, Erwin Zehe, Subimal Ghosh, Yinglin Tian, Axel Kleidon
Journal: Nature Communications, Volume 15, Article 10669 (2024).
গবেষণাটি দেখুন।
এই গবেষণায় সরাসরি আর্দ্রতা নিয়ে আলোচনা করে এরা দেখাচ্ছে যে বৈশ্বিক উষ্ণায়ন কিভাবে বৃষ্টিপাতকে তীব্র করে, বন্যার ঝুঁকি বাড়ায়। এতে উল্লেখ করা হয়েছে যে, চরম বৃষ্টিপাতের ঘটনাগুলো “বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে আরও তীব্র হওয়ার পূর্বাভাস রয়েছে, যা বাস্তুতন্ত্রের জন্য হুমকি সৃষ্টি করে এবং বন্যার ঝুঁকি বাড়ায়।” তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অতিবৃষ্টি প্রকৃতপক্ষে আরও তীব্র হচ্ছে। এরা বলছে বলেই মানতে হবে তা নয়, তবে এরাই একমাত্র নয়।
কথাটা এইজন্য লিখনাম, আপনার মতন যারা সিরিয়াস চিন্তাবিদ, যারা লেখেন, তাঁদের কতগুলো বিষয় পাঠকদের কাছে ঠিকমত তুলে ধরার একটা দায়িত্ব থাকে।
“ওরে বাবারে সব কিছু উষ্ণায়ণ” বলে হাঁঊমাউ করলে তো ভারী মুশকিল। যদিও আমিও আপনার দলেই, তাহলেও একটু ভাবতে হবে তো।
বাদবাকী মানবিক প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক। বিশেষ করে আপনার লেখা, মানুষের দৈনন্দিন জীবনের গল্প এসব অতুলনীয়।
“ক্লাইমেট এংজাইটি’ বা ‘জলবায়ু উৎকণ্ঠা’ এই সময়ের মানুষের জীবনে এক নতুন অভিজ্ঞতা। জীবন ও জীবিকার ক্ষেত্র বা পরিসর এর ফলে যতো অনিশ্চিত বা সংকুচিত হয়ে আসছে ততোই গম্ভীর হচ্ছে মানসিক উৎকন্ঠা আর শারীরিক নিরাপত্তার প্রশ্ন। আমাদের জীবন এখন পদ্মপাতায় থাকা জলের মতো টলমল করছে। একটু কাৎ হলেই চরম বিপর্যয়ের মুখে পড়তে হবে।”
হ্যাঁ।
কিন্তু সমস্যাটা এখানেই যে এতসব জানার পরেও মানুষের চৈতন্য হয় না। এই যে দু দুটো যুদ্ধ চলছে, শুধু তেলের দখলের জন্য, এই যে এআই নিয়ে হুড়োহুড়ি, উষ্ণায়ণের ওপর তার প্রভাব নিয়ে আপনি লিখুন! আমরা পড়ি।
তবে একটু তথ্য ঘাঁটলে ভাল লাগত।
এই যে লিখেছেন
“মানসিক শূন্যতা পরিমাপের জন্য এমন কোনো স্কেল নেই আমাদের হাতে। ক্ষয়ক্ষতির স্থূল পরিমাণগত হিসেব নিকেষ যতো সহজে করা সম্ভব, মানুষের মানসিক স্বাস্থ্যের তত্বতলাশ করা কখনোই সেভাবে সম্ভব নয়।”
এ কথাটা লেখার আগে আরেকটু দেখে নিতে পারতেন। CC-DIS নাম দিয়ে ২৩টি প্রশ্নের একটি স্কেল আছে, যে স্কেলটি বিশেষভাবে জলবায়ু পরিবর্তনজনিত মানসিক যন্ত্রণা (যার মধ্যে রয়েছে পরিবেশ-উদ্বেগ, রাগ এবং দুঃখ) এবং জলবায়ু পরিবর্তনজনিত কার্যক্ষমতা হ্রাস (যে মাত্রায় এই যন্ত্রণা দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটায়) মাপযোকের জন্য তৈরি করা হয়েছে। এ কিন্তু সাধারণ উপসর্গ-ভিত্তিক স্কেলের মত নয়, CC-DIS জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা ও অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত মানসিক স্বাস্থ্য ও তার “বোঝা” কে বুঝতে আপনাকে সাহায্য করে। এই যে জলবায়ু সংকটের কারণে সৃষ্ট সমস্যার কথা লিখছেন, দায়ী করার জন্য toolkit, নিন, লেগে পড়ুন
https://www.researchgate.net/publication/362910384_The_climate_change_distress_and_impairment_scale_Introduction_of_the_measure_and_first_findings_on_pro-environmental_behaviorপ্রশ্নমালাও দিয়ে দিলাম,
Subscale 1: Distress (15 items)
1. I feel angry when I see how little is done to combat climate change.
2. When I think about climate change, I worry about the future.
3. I am not sad about climate change. (r)
4. I am enraged that we have missed many chances to stop climate change.
5. I do not fear for my future on this planet. (r)
6. News about climate change makes me feel depressed.
7. I am not mad when others damage the climate. (r)
8. The uncertainty about how climate change will progress scares me.
9. I feel sad that climate change is causing people and animals to suffer.
10. I do not get upset when others ignore climate change. (r)
11. I am scared that people will lose their homes because of climate change.
12. I feel sad that some parts of the environment will not recover from the effects of climate change.
13. I am not angry that some countries have missed their climate protection goals. (r)
14. The impact that climate change has had on the planet saddens me.
15. I feel carefree when I think about climate change. (r)
Subscale 2: Impairment (8 items)
16. Climate change drains all my energy.
17. My thoughts and feelings about climate change do not affect how well I sleep. (r)
18. When I think about climate change, I get a headache or stomachache.
19. Because of climate change, I am overwhelmed by everyday activities.
20. My thoughts and feelings about climate change do not negatively impact my everyday life. (r)
21. I have no trouble mentally tuning out climate change. (r)
22. Constant discussions about climate change are affecting my relationships.
23. When I think about climate change, I cannot bring myself to work/study.
Note: (r) indicates reverse-coded items.
শুন্যতা মাপুক না মাপুক, মানসিক কষ্টের হদিস পাওয়া যাবে।
কিন্তু কার্যকারণ?
কে বলবে?