এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  স্মৃতিচারণ  নস্টালজিয়া

  • দেখছি আমি চেয়ে ( পর্ব / ২ )

    Somnath mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    স্মৃতিচারণ | নস্টালজিয়া | ০৭ অক্টোবর ২০২৬ | ৫০৩ বার পঠিত
  • খাবার নিয়ে খুনসুটি ….
     
    পাড়ার ভেতর একটা পার্ক থাকলে যেমন পড়শী বাচ্চাদের নিয়ে মায়েরা বিকেলে সেখানে হাজির হন – ছেলেমেয়েরা ছাড়া পেয়ে সেখানে নিজেদের মতো করে ছুটোছুটি, হুটোপুটি আর খুনসুটি করে, আর তাদের মায়েরা গোল হয়ে বসে খোশগল্পে মেতে ওঠেন, আমাদের বাগানের এখন তেমনি দশা। সারাদিন সেখানে রকমারি অতিথিদের আসা যাওয়া, নিজেদের মধ্যে খুনসুটির বিরামহীন লীলার পর্ব চলতেই থাকে চলতেই থাকে। সেই সব বিচিত্র কাণ্ড কারখানার সবটাই যে আমার দেখা হয় তেমন হয়তো নয়, তবে মানুষী ব্যস্ততার ফাঁক গলে বেরিয়ে পড়া সময়ে সেদিকে তাকালেই তাদের কোনো না কোনো নতুন লীলা নজরে আসে। আমার বিষয়ী মন মজে যায় সেই সব বিচিত্র কাণ্ডে।
     
    বাগান আমার ঘরের দেয়াল থেকেই শুরু। তাই বাগানের যে কোনো কর্মকাণ্ড, কোলাহল কোনো না কোনো ভাবে আমায় ছুঁয়ে যায়। কোন্ পাখি এসে নাম ধরে ডেকে সুপ্রভাত বললো তা আমি বিছানায় শুয়ে শুয়েই দিব্যি টের পেয়ে যাই। তো হয়েছে কি সেদিন একটু বেলার দিকে বাগানের দিক থেকে ভেসে এলো এক নতুন কিচ্ কিচ্ শব্দ। কানের অ্যান্টেনা সচল করতেই মালুম হয় নতুন কোনো অতিথি এয়েছেন আমার বাগিচায় ! 
     
    যা ভেবেছি, ঠিক তাই। জানালা দিয়ে উঁকি মেরে দেখি বাগানে দু- জোড়া কাঠ বিড়ালি এসে বেজায় হুটোপুটি শুরু করে দিয়েছে। আমাদের বাগানের নবাগত অতিথিদের সঙ্গে আলাপ জমাতে কাজী সাহেবের শরণাপন্ন হলাম। নিজের হেঁড়ে গলাকে যথাসম্ভব মোলায়েম করে সুর করে আবৃত্তি শুরু করি – 
     
    কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও?
    দুধ ভাত খাও? গুড় মুড়ি খাও? বাতাবি লেবু? লাউ ?
    বেড়াল বাচ্চা? কুকুর ছানা? তাও …..
     


    আর এগোতে পারলাম না। আসলে খাবারের এতো শত অপশন বোধহয় ওদের পছন্দ নয়। তার ওপর চারজন এখন খুশির মেজাজে রীতিমতো মশগুল। মেনুকার্ডে মন দিতে ওদের বয়ে গেছে। লোমশ লেজ আর পিছনের দুই পায়ে ভর দিয়ে কখনো বসার ভঙ্গিতে আমার দিকে তাকাচ্ছে, কখনো আমগাছের ডাল বেয়ে সটান উঠে যাচ্ছে, আবার কখনো শরীর এলিয়ে দিয়ে চ্যাপ্টা হয়ে গাছের গুঁড়িতে লেপ্টে থাকছে আপন খেয়ালে। মাঝেমাঝে ভাবি, কতো রকমের কায়দা জানিস তোরা বাপু!
     
    ওরা সব এদিক ওদিক থাকে। সকালে যখন বাগানে আসার জন্য কাঠবেড়ালিদের দৌড় ভঙ্গিমা নজরে পড়ে তখন অবাক হয়ে যাই। স্কুলে ছুটির ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে যেভাবে গলগলিয়ে ছাত্ররা বাইরে বেরিয়ে আসে,বাগানে আসার জন্য‌ কাঠবেড়ালিদের মধ্যেও ঠিক তেমনি আকুল আকুতি লক্ষ করি। এখানে পৌঁছলেই যেন অনেক স্বস্তি মিলবে।
    কেরালায় বেড়াতে গিয়ে জায়ান্ট মালাবার স্কুইরেলদের সঙ্গে দেখা হয়েছিল। আমাদের বাঙলার দেশি প্রজাতির কাঠবেড়ালিদের তুলনায় তাদের চেহারা কেবল বড়োসড়ো নয়, চলাফেরার মধ্যেও কেমন একটা গদাইলস্করি ভাব, গাব্বুস গুব্বাই। আমাদের এই ডোরাকাটা দাগ‌ওয়ালা কাঠবেড়ালিরাই খাসা আমার কাছে – ছটফটানি দেখে ভারি ভালো লাগে, অনেক প্রাণবন্ত,খোশমেজাজী।
     
    সেদিন হয়েছে এক মজা। কাঠবেড়ালিরা আসার আগেই প্যাঁক প্যাঁক কিচিরমিচির করে ডাকতে ডাকতে শুকনো পাতায় ভরা বাগানের ভিজে মাটির ওপর নেমে এসেছে একদল ছাতারে পাখি। শুকনো পাতার রঙের সঙ্গে ওরা এমন মিশে গিয়েছে যে প্রথমে ওদের উপস্থিতির কথা মোটেই নজরে আসেনি, গলার আওয়াজ শুনে মালুম হলো। ছাতারে পাখিরা দলবেঁধে থাকে, একসঙ্গে ছয় সাতটি করে। তাই এদের বলে সাতভাইয়া। মাটিতে অথবা গাছের ডালের ওপর থপথপিয়ে চলে। বাগানে এসেই ঠোঁট দিয়ে শুকনো পাতা উল্টিয়ে পোকা খুঁজতে থাকে। পেয়েও যায়। পোকা দেখেই টপাটপ ঠোঁটে ধরে মুখে চালান করে। বিরক্ত হলেই কর্কশ গলায় প্যাঁক প্যাঁক করে ডাকতে থাকে। খাবারের ভাগ দখল নিয়ে মাঝে মাঝে নিজেরাই লড়াই ঝগড়া করতে শুরু করে দেয়। এসব চোখের সামনে দেখতে কার না ভালো লাগে? যখন তেমন কোনো ব্যস্ততা থাকেনা তখন এসব না - মানুষী কান্ড দেখে খানিকটা সময় কেটে যায়।



    দিব্যি চলছিল ছাতারে বাহিনীর দাপাদাপি। কাঠবেড়ালিগুলো একটু তফাতে থেকে এমন দৃশ্য উপভোগ করছিলো। কিন্তু নিজেদের খাবারে অন্য কেউ এসে ভাগ বসাচ্ছে দেখে কাহাতক আর সহ্য করা যায়? গুটিগুটি পায়ে কাঠবেড়ালিগুলো ছাতারেদের কাছাকাছি চলে এলো। পাখিরা পাতা উল্টিয়ে পোকার দেখা পেতেই তেড়ে আসে কাঠবেড়ালিরা। প্রথমে ভয় পেয়ে পিছিয়ে গেলেও বিনাযুদ্ধে মাটি ছেড়ে দেবার বান্দা তো ছাতারেরা নয়! শরীরের পালকগুলোকে ফুলিয়ে নিয়ে নিজেদেরকে একটু আক্রমণাত্মক করে তোলে তারা। তেড়ে যায় কাঠবেড়ালিদের দিকে। দলে ভারি ছাতারের দলের পাল্টা লড়াইয়ের সামনে পিছু হটে কাঠবেড়ালিরা। গাছের ওপরে উঠে তারা আস্ফালন করতে থাকে কিচ্ কিচ্ করে। কাঠবেড়ালিরা গাছের ওপর উঠে পড়তেই আবার ময়দানের দখল নেয় ছাতারে বাহিনী। তারপর ভরপেট খেয়েদেয়ে ডানা মেলে উড়ে যায় নতুন কোনো ঠিকানায়। 
    আমি আমার মতো লেখালেখির কাজে ফিরে আসি।
     
    আসছে পরবর্তী পর্বে।
    দেখছি আমি চেয়ে ( পর্ব ৩ )
    মন দিলোনা বধূ …..
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • স্মৃতিচারণ | ০৭ অক্টোবর ২০২৬ | ৫০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ০৮ অক্টোবর ২০২৬ ০২:২৫743123
  • কাঠবেড়ালি আমাদের এখানে আছে অনেক রকম। মোটাসোটা বড়্সড়ো গুলো, অনেকটা আপনার ঐ মালাবার জায়ান্ট স্কুইরেলের মত গাব্দাগোব্দা কিন্তু অমনি রঙিন নয়। ল্যাজও অত লম্বা নয়। এগুলো এখানে তিন রঙের দেখি। ধূসর, প্রায় সাদা, আর কুচকুচে কালো। এদের থেকে সামান্য ছোট কিন্তু প্রায় একাই রকম গাব্দুস লালচে রঙেরও আছে। আর ঐ ছোট্ট ডোরাকাটা গুলো তো চিপমাংক বলে এখানে। এইগুলো ভীষণ গুণ্ডা টাইপের হয়! বড় কাঠবেড়ালিদের তাড়া করে। আর খুব রাক্ষুসে খিদে। দুই গাল ভর্তি করে দানা নিয়ে পালিয়ে যায়!
  • Somnath mukhopadhyay | ০৮ অক্টোবর ২০২৬ ০৫:৫৪743124
  • @ kk
    ধন্যবাদ জানাই আপনাকে। পরবাসী কাঠবেড়ালিরা আমাদের বাঙালি কাঠবেড়ালিদের মতো চটপটে বোধহয় নয় আর বেশ আয়েশী স্বভাবের বলে মনে হয়। আমাদের এখানকার কাঠবেড়ালিরা রীতিমতো সংগ্রামী চরিত্রের। কেমন লাগলো গোটা ব্যাপারটা জানাবেন। ভালো থাকবেন।
  • পৌলমী | ০৮ অক্টোবর ২০২৬ ১৮:৪১743131
  • প্রথম পর্বের লেখাটা পড়ে যে আগ্রহ তৈরি হয়েছিল তাকে এই পর্বের লেখা আরও খানিকটা টেনে নিয়ে গেল। চলতে থাকুক।
  • সৌমেন রায় | ০৮ অক্টোবর ২০২৬ ২১:৩৮743136
  • বিনি পয়সার এই আনন্দলোকটির সন্ধান অনেকেরই জানা নেই।
  • Somnath mukhopadhyay | ০৮ অক্টোবর ২০২৬ ২২:৫৯743138
  • @ পৌলমী দেবী,
    মতামত জানানোর জন্য ধন্যবাদ জানাই। প্রথম পর্বের আগ্রহ এখন দ্বিতীয় পর্বে এসে গেছে। তারপর আবার তৃতীয় পর্ব! যাক্ এই আগ্রহটুকুই লেখকের একমাত্র প্রাপ্তি। তৃতীয় পর্বে কি হয় দেখা যাক্।
     
    @ সৌমেন রায়
    সবাই যদি এই আনন্দলোকে ভিড় জমায় তাহলে তা চিন্তার বিষয় হয়ে উঠবে। তবে এই বিষয়ে আগ্রহ বাড়ছে যা আশা জাগায় বৈকি!
  • Somnath mukhopadhyay | ০৯ অক্টোবর ২০২৬ ০৯:৪৭743141
  • ছবিদুটো জুড়ে দেওয়ার জন্য সম্পাদকীয় দপ্তরের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন।
  • Sathi Sengupta | ০৯ অক্টোবর ২০২৬ ১২:২০743144
  • বেশ লাগল। এই সব না মানুষী ক্রিয়া কলাপ দেখার জন্য ভিন্ন চোখ দরকার, যেটা আপনার আছে। ভালো থাকবেন।
  • Rajib Das | ০৯ অক্টোবর ২০২৬ ১৯:৪৭743148
  • দারুন হয়েছে . আরো চাই এরকম সহজ মন ভালো করা লেখনী .
  • Somnath mukhopadhyay | ১০ অক্টোবর ২০২৬ ১৬:৫৯743166
  • আরও চাই, আরও চাই করে করলে হবে না।যা পাওয়া যাচ্ছে তা দিয়েই মন ভরাও আপাতত। পাখিরা উড়ে গেছে। ফিরে এলে নতুন গল্প হবে।
  • দিয়ালী চট্টরাজ | ১৪ অক্টোবর ২০২৬ ১৫:০৬743255
  • জমজমাট
  • Somnath mukhopadhyay | ১৫ অক্টোবর ২০২৬ ১৫:০৬743280
  • যারা এই কাহিনির প্রকৃত রূপকার সেই সব না মানুষীরাই ধন্যবাদ
    পাবার যোগ্য। ওদের জন্য‌ই সবটাকে জমজমাট বলে মনে হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন।