এই লেখাটা খুব ইন্টারেস্টিং। এমনিতেও রিটার্ন টু এডুকেশান নিয়ে অনেক স্টাডি হয়েছে, অনির্বাণবাবু ইন্ডিয়াতেও সেরকম স্টাডি করছেন দেখে ভালো লাগলো। তবে দুয়েকটা কনফিউশান বা প্রশ্ন আছেঃ
টেবিল ২ তে দেখছি পবতে % শেয়ার অফ ওয়ার্কার্স সবকটা সেগমেন্টেই ইন্ডিয়ার % শেয়ার অফ ওয়ার্কার্স এর থেকে বেশী, ব্যতিক্রম শুধু হায়ার সেকেন্ডারি সেগমেন্ট। কিন্তু লেখক লিখেছেন, "বেশিরভাগ শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গের নিয়মিত মাইনের চাকরিতে নিয়োজিত মানুষের শতাংশ বেশি (টেবিলের শেষ দুটি কলাম দেখুন)। একমাত্র ব্যাতিক্রম উচ্চমাধ্যমিক পাশকরা লোকজন।" আমার কি এখানে বুঝতে ভুল হচ্ছে?
এই একই টেবিলে দেখছি, পবর পোস্ট গ্র্যাজুয়েট ক্যাটেগোরিতে এলেফপিআর ৭২।২% অথচ রেগুলার স্যালারি % ৭৭।১%। এটা উল্টো হওয়ার কথা না? টেবিল ২ তে পব আর ইন্ডিয়ার সবকটা ক্যাটেগোরিতে এলেফপিআর বেশী আর রেগুলার স্যালারি % কম, সেটাই হওয়ার কথা। তাই পবর পোস্ট পোস্ট গ্র্যাজুয়েট ক্যাটেগোরি নিয়ে একটু খটকা লাগছে।
চিত্র ১ এ দেখছি লাদাখের মিডিয়ান গ্র্যাজুয়েশান স্যালারি সবথেকে বেশী অথচ চিত্র ২ তে মিডিয়ান পোস্ট গ্র্যাড স্যালারি নীচের দিক থেকে ৫ নং। এতোটা ভেরিয়েশান কি নর্মাল? আমার মনে হচ্ছে, লাদাখ, গোয়া, লাক্ষাদ্বীপ ইত্যাদি খুব ছোট জায়গাগুলোর সাথে বড়ো রাজ্যগুলোর বোধায় সরাসরি কম্পেয়ার করা উচিত হচ্ছে না, বা করলেও কিছু একটা দিয়ে কন্ট্রোল করা উচিত (for example, controlling for population density, or employment rate, or some such underlying factor)। অর্থাত অন্য কোনভাবে আউটলায়ার হ্যান্ডল করা যায় কি?
ওয়েজ প্রিমিয়াম এর আইডিয়াটা ভালো লাগলো।
চিত্র ৪ আর ৫, দুটোতেই কোরিলেশান উইক মনে হচ্ছে। অনির্বাণবাবু যদি R squared এর ভ্যালুটা দেখিয়ে দেন তাহলে বুঝতে সুবিধা হয়। আর লিনিয়ার ফিট না করে পলিনোমিয়াল ফিট করে দেখতে পারেন, বেটার ফিট ভ্যালু পাওয়া যায় কিনা।
টেবিল ৪ বিশেষ ভাবে ইন্টারেস্টিং মনে হলো, কারন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশান, অটোমোবাইল ইত্যাদি সেক্টরগুলো গ্র্যাজুয়েটদের জন্যও মোডাল নয়, এটা ধারনা ছিল না। এর থেকেই বুঝতে পারছি ইন্ডিয়ার অর্থনীতি এখনও কতোটা পিছিয়ে।