এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ফরিদা | ২৬ নভেম্বর ২০২০ ০৮:৪২100670
  • ...

  • গবু | ২৬ নভেম্বর ২০২০ ০৯:৩৩100671
  • ভালো লাগলো। সেই যে দিনগুলি...

  • aranya | ২৬ নভেম্বর ২০২০ ১১:১৮100673
  • সুন্দর

  • ফরিদা | ২৭ নভেম্বর ২০২০ ০৭:১৪100695
  • গবু ও অরণ্য দা কে ধন্যবাদ। ধন্যবাদ বাকি সব পাঠদেরও।


    জানি এ লেখার প্রতিক্রিয়া হয় না সেভাবে, আমাদের সবার মধ্যেই একটা বিশেষ জায়গায় চিরদিনের মতো থেকে যাবেন ফুটবলের রাজপুত্র। তাকে নিয়ে কাঁটাছেড়া আগেও হয়েছে, পরেও হবে, তার আলপাটকা সোজাসাপটা কথা, তার স্পর্ধা, তার জীবনযাত্রা - ঠিক স্বাভাবিক তো নয়ই কখনও। তাই তাঁর জন্য চিরকালীন অন্য বিশেষ আসন - তাতেই ভালোবাসা, আর ঠিক সে কারণেই উষ্মা ও কাঁটাছেড়া করে সাধারণের স্তরে নামানোর প্রয়াস কিছু অংশের।


    এত অনায়াস লাগত খেলাটা - যখন মাঠে থাকতেন, ফুটবল মাঠ যেন শিল্পীর ক্যানভাস অথবা ব্যালে নাচের মঞ্চ। গোল বলটা যদি রঙ ছিটোতে পারত - ওই মুভগুলোতে কী যে আশ্চর্য ছবি তৈরি হ'ত ভাবতে চেষ্টা করি। শিল্পী যখন আঁকেন তখন ক্যানভাসের ঘর্ষণ বাধা দেয় বলেই রঙ ফুটে ওঠে ওতে। সেই বাধাটুকুই তাড়না - যাতে তিনি ছবি না এঁকে থাকতে পারেন না - মারাদোনাও - যতদিন ক্ষমতার আস্ফালন থাকবে, যতদিন লম্বা লম্বা প্রতিষ্ঠানের ঔদ্ধত্য থাকবে ততদিন মারাদোনার মতো মায়েস্ট্রো অনায়াস ভঙ্গীতে তাদের মাটি ধরিয়ে গোল করে যাবেন - নাকের ডগা দিয়ে তুলে নেবেন বিশ্বকাপ - আর থুতু গিলে হাততালি দিতে হবে নিজেকে শ্রেষ্ঠ মনে করা প্রতিষ্ঠান কে।


    জানি না, পৃথিবীকে আর কী দিতে পারতেন - যদি বাঁচতেন আরও বিশ ত্রিশ বছর - এর থেকেও বেশি কষ্ট পেয়েছিলাম ৯৪ এর বিশ্বকপে ওঁর নির্বাসনের খবরে। মনে হচ্ছে - এই ভালো, এভাবেই যাওয়া ভালো - সবকিছু তাচ্ছিল্য করে চুরুট মুখে একের পর এক টাকিলা শট খেতে খেতে গানের সুরে কোমর দোলাতে দোলাতে হঠাৎ একদিন - একদম মহানায়কোচিত.....

  • anandaB | ২৭ নভেম্বর ২০২০ ০৭:৩৫100696
  • লেখাটা খুব ভালো লেগেছে, কিছুটা স্মৃতিচারণ, কিছুটা মূল্যায়ণ আর অনেকটাই নিজের সাথে কথোপকথন, আমার যা মনে হল, আসলে এরকমই হয়


    কোনো তুলনায় যাচ্ছি না, কিন্তু ওই খেলার মাঠে ছবি তৈরী করার কথায় আর একজন কে খুব মনে পড়ে, তিনি অবশ্য নিঃশব্দে অনেকদিন আগে চলে গেছেন। ..কৃশানু দে


    এখনো মনে আছে আরারাত (খুব সম্ভবত তবে স্মৃতি বিশ্বাসঘাতক হতে পারে এতদিন বাদে ), মাঝমাঠের ডানদিকে প্রথম বল স্পর্শ করার সাথে সাথে চার পাশের তিনজন জমি ধরে নিয়েছিল, একদম আক্ষরিক অর্থে


    গতজন্মের কথা মনে হয় এ সব

  • b | ২৭ নভেম্বর ২০২০ ১০:৫৩100699
  • আরারাত নয়, পি এস ভি আইন্ডহোভেন

  • anandaB | ২৭ নভেম্বর ২০২০ ১১:২২100701
  • ধন্যবাদ b

  • ফরিদা | ২৭ নভেম্বর ২০২০ ১১:২৬100702
  • মারাদোনা, কৃশাণু এরা সেই গোত্রের খেলোয়াড় যারা বিপক্ষ দলে থাকলেও মন কেড়ে নেন। আদায় করে নেন সম্ভ্রম তাদের নিজস্ব শৈলীতে।


    মারাদোনা কে দেখার আগে আমি ব্রাজিলকেই সমর্থন করেছি। পরেও করেছি, কিন্তু ওই মানুষটা মাঠে থাকলে অন্য কাউকে সমর্থন করা যেত না।


    একই কথা প্রযোজ্য কৃশাণুর ক্ষেত্রে। ও যখন মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে গেল, তারপর যতদিন ও ছিল খোলা মনে মোহনবাগানের জন্য গলা ফাটাতে বেধেছিল আমার।


    খুব কম মানুষই পারেন এমন।

  • C.P. Ghosal | ২৭ নভেম্বর ২০২০ ১৬:২১100708
  • কতো বড়ো প্রতিভা হলে নিজের শেকল ছেঁড়া জীবন সেই জীবন ঘিরে নিন্দুকদের পাহাড় প্রমাণ কুৎসা--- এ সমস্ত কিছু পেরিয়ে পৃথিবী শুদ্ধু মানুষের ভালোবাসায় ভিজে রাজার মতো বিদায় নেওয়া যায়,তার একমাত্র নজির হয়ে রইলেন তিনি -- -- গোটা দুনিয়ার মানুষকে একই আবেগের ঢেউয়ে ভাসিয়ে....

  • Abhyu | ০৮ ডিসেম্বর ২০২০ ২১:১৫101015
  • অতনুদার অনুভব (আনন্দবাজার) nan

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন