এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১738471
  • ভাল লাগল বিশ্লেষণ।
  • Somnath mukhopadhyay | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৪738482
  • বিপ্লব ভাই, আমাগো মনের কথা ক‌ইসেন ।
  • মনমাঝি | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৭738498
  • পারবে না। তারেক রহমান বা বর্তমান বিএনপির এই্সব কিছু করারই যোগ্যতা নাই। তারেক সাহেবের সেই রাজনৈতিক প্রজ্ঞা, সাহস ভিশন, কমিটমেন্ট,কারিশমা কিছুই আছে বলে এখনও পর্যন্ত মনে হচ্ছে না। আর দলটা তো সেই থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড়! এরা আগেও লুটপাটের  দলই ছিল, এখনও সেটাই আছে,তা রহমান সাহেব যতই মিষ্টি মিষ্টি কথা বলেন না কেন। ইলেকশনের আগে থেকেই সেটা আমরা টের পাচ্ছি। মুখগুলিও সব অতি চেনা ও পুরানা। নতুন কেউ ঢুকলে সেগুলিও একই ঘরানারই হবে। এটা আরেকটা আওয়ামি লীগই, নামটাই শুধু আলাদা। লুটপাট করা ছাড়া আর কি করতে যায় এরা রাজনীতিতে??? চেহারা দেখলেই তো একেকটা জায়ান্ট সাইজ কাকড়া-বিছার কথা মনে পড়ে। ২০২৬-এ এসে এদের অবস্থা আরও খারাপ বলেই মনে হচ্ছে। প্রায় ২০ বছর দৌড় আর মাইরের উপর থাকতে থাকতে একদিকে এদের মাজার জোর কমে গেছে, কিন্তু পেটে অনেক ক্ষুধা জমে আছে। এখন দেশের এই টালমাটাল অবস্থা সামলাবে এরা নাকি নিজেদের এতদিনের জমে থাকা ক্ষুধা মিটাবে ? কোনটা?  অন্যদিকে এদের প্রতিপক্ষ অনেক অনেক বেশি অর্গানাইজড,ডিসিপ্লিনড, ধূর্ত বিচক্ষণ আর শক্তিশালী; স্ট্র্যাটেজিক ভিশন এবং পেশেন্স সম্পন্ন একটা প্রায় বা ছদ্ম-মিলিট্যান্ট সঙ্গঠন -- যারা সম্ভবত বিখ্যাত চীনা সমরচিন্তক সান জু থেকে দীক্ষা নিয়ে মাস স্কেলে পারসেপশন-ইঞ্জিনিয়ারিং, শেইপ-শিফটিং, ডিসেপশন , সাবভার্শান , ইনফিল্ট্রেশন ,মিসইনফর্মেশন , প্রোপাগাণ্ডা,  সহ সবকিছুতেই দক্ষতার শিখরে উঠে গেছে। এদের তুলনায় পড়ে পাওয়া ভোটের ঠেলায় মাগনায় জিতে আসা এই সম্পূর্ণ ভিশনলেস , অথর্ব ,জরাগ্রস্ত , জোড়াতালি দিয়ে বানানো বিশুদ্ধ ব্যক্তিকেন্দ্রিক সুবিধাবাদীদের দলটা আমার মনে হয় না ১ বা দুই টার্মের বেশি থাকতে পারবে। এরা সুশাসন-টাশন কিছুই কায়েম করতে পারবে না নিজেদের কারনেই,উপরন্তু প্রতিপক্ষও কফিনে পেরেক ঠুকে নিশ্চিত করবে তারা যেন সেটা না পারে !!!
  • aranya | 2601:84:4600:5410:e5ec:582a:f9:***:*** | ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫১738501
  • মনমাঝির সাথে একমত , বিএনপি ও  তারেকের কাছে, আশা করার মত কিছু নেই। জামাতের শক্তি আগের চেয়ে বহুগুণ বেড়েছে। 
    খুবই হতাশাজনক চিত্র। আমার ধারণা ভুল হলে খুশী হব। 
  • বিপ্লব রহমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৮738565
  • @মনমাঝি, 
     
    “তারেক রহমান বা বর্তমান বিএনপির এই্সব কিছু করারই যোগ্যতা নাই। তারেক সাহেবের সেই রাজনৈতিক প্রজ্ঞা, সাহস ভিশন, কমিটমেন্ট,কারিশমা কিছুই আছে বলে এখনও পর্যন্ত মনে হচ্ছে না। আর দলটা তো সেই থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড়! এরা আগেও লুটপাটের  দলই ছিল, এখনও সেটাই আছে,তা রহমান সাহেব যতই মিষ্টি মিষ্টি কথা বলেন না কেন। ইলেকশনের আগে থেকেই সেটা আমরা টের পাচ্ছি।“
     
    মাফ করবেন। আপনার বিবৃতি খুব ঢালাও ও একপেশে মনে হলো। আপনি ভুলে গেছেন, মাঝখানে বাংলাদেশ ২০২৪ এর রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দেখেছে। আর এবার সংসদে যারা যাচ্ছে, তাদের দুই-তৃতীয়াংশই নতুন নেতৃত্ব। তাই স্টেরিওটাইপ বক্তব্যের খুব সুযোগ নেই। 
     
    শ্রেণির বিচারে বিএনপি ও আওয়ামী লীগ খুব বেশি পার্থক্য নেই। এই দৃষ্টিকোন থেকে বিএনপি আগের ফ্যাসিস্ট সরকারের পদাংক জারি রেখে লুটপাট জারি রাখলে জুলাই যোদ্ধারাই রুখে দেবে। 
     
    তবে বিশ্লেষণ বলছে, বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই জামায়াত ও জঙ্গি জোটকে চাপের মধ্যে রাখবে। বিশেষ করে ১৭ বছর নির্বাসন ফেরত বিএনপি চেয়ারম্যান, ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে নিজের রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়েছেন। 
     
    ১. নির্বাচনী প্রচারে তিনি দলের নাম উল্রেখ না করেই শুধু জামায়াতের বেহেশতের খোয়াবনামার সমালোচনা ও বিরোধীতা করেছেন, ২. সাধারণ ভোটারের পাশাপাশি তরুণ ভোটারদের কাছে গিয়েছেন, তাদের জন্য আলাদা একাধিক পডকাস্ট করেছেন, এ পর্যন্ত বক্তব্যে তিনি একবারও তার পূর্বসূরি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গুনকীর্তন করেননি, ৩. ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে গালাগাল করে বিস্তর সময় নষ্ট করেননি, ৪. সবচেয়ে ক্যারিশমা দেখেয়েছেন ভোটের পর, নিরঙ্কুশ বিজয় লাভের পর জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাত করে। এটি পুরো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিই পাল্টে দিয়েছে। 
     
    কাজেই ওপর ওপর, ভাসা ভাসা বক্তব্য খুব বেশি কার্যকর হবে বলে মনে হয় না। ভাল থাকুন। 
     
     
  • বিপ্লব রহমান | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৩738566
  • Ranjan Roy, @ Somnath mukhopadhyay মতামতের জন্য ধন্যবাদ। 
     
    @ aranya, এখনই হতাশ হবেন না ভাই। কাড়ি কাড়ি টাকা, হাজারো বট বাহিনী, ইলেকশন ইঞ্জিয়ারিং কোনোটিই ভোটের রাজনীতিতে কাজে আসেনি। খোঁজ নিয়ে দেখুন, এরই মধ্যে জামায়াত শিবিরে কান্নার রোল পড়েছে। 

    তাই ইতিবাচক রাজনীতির সূচনা দেখার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। তবে মর্নিং শোজ দ্য ডে। ওপরে মনমাঝিকে দেওয়া বক্তব্যে বিস্তারিত বলেছি। বিনোদনের জন্য বট বাহিনীর প্রচারের একটি নমুনা দেখতে পারেন। শুভ 

  • Bratin Das | ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৮738568
  •  আশার কথা শোনালেন বিপ্লব বাবু। ধন্যবাদ। 
  • aranya | 2601:84:4600:5410:9a9:1593:91b0:***:*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০৩738583
  • থ্যাংকস বিপ্লব, পিনাকী রকস :-)
  • বিপ্লব রহমান | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৫738592
  • @Bratin Das , @ aranya, 
     
    সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই। শুভেচ্ছা 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন