এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | ০৭ মার্চ ২০২৪ ২১:০৮529088
  • "তবু রেডিওটা টিভিটার সাথে সুর ধরে – সারে জাঁহা ছে আচ্ছা"... cool
  • hu | ০৮ আগস্ট ২০২৬ ০৬:৩৯742134
  • এই সিরিজটা অত্যন্ত ভালো। তবে ভারতে বহু ভাষা তত্ত্বের নির্মাণে স্তালিনের ভূমিকা নিয়ে আমার সংশয় আছে। স্তালিন নিজেই সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে বহু ভাষাকে দমন করে রাশিয়ান ভাষা চাপিয়ে দিয়েছেন। তিন বছরের কাজাখস্তানবাস কালে এবিষয়ে কাজাখদের মধ্যে কোনো মতপার্থক্য দেখিনি। কাজাখ ভাষার ব্যবহার একরকম লুপ্তপ্রায় হয়ে পড়েছিল (অন্তত শহরাঞ্চলে) এবং সোভিয়েত ভেঙে বেরিয়ে আসার পর ভাষার পুনরুজ্জীবনের জন্য প্রচুর উদ্যোগ নেওয়া হয়। এমনকি এও শুনেছিলাম কাজাখ ভাষা আগে রোমান হরফে লেখা হত। তারপর সোভিয়েত আমলে সিরিলিক হরফের ব্যবহার শুরু হয়। যেসময়ে কাজাখস্তানে ছিলাম তখন একটি প্রকল্পের কথা শুনতাম যাতে আবার রোমান হরফ ফিরিয়ে আনার কথা হত।
    এবার এসমস্ত স্তালিন আমলেই হয়েছিল না-কি তার পরে এবিষয়ে একটু খোঁজ করতে গিয়ে আরেকটা ইন্টারেস্টিং তথ্য চোখে পড়ল। কাজাখ ভাষা আরবী হরফ ব্যবহার করত ১৯২৯ পর্যন্ত। তারপর ১৯৪০ পর্যন্ত রোমান এবং তারপর থেকে সিরিলিক। অর্থাৎ দুটো বদলই স্তালিন আমলে হয়েছে। প্রসঙ্গত রাশিয়ান ভাষা চিরকালই ব্যবহার করেছে সিরিলিক হরফ। কাজাখ ভাষার সিরিলিক থেকে আবার রোমানে প্রত্যাবর্তনের ঘোষণাটি দেখলাম ২০১৭তে এসেছে।
    হরফ ছাড়াও ভাষাশিক্ষার ব্যাপারে ১৯৩৮শে (স্তালিনের আমলে) একটি পলিসি আসে যাতে প্রতিটি স্কুলে রাশিয়ান ভাষাশিক্ষা আবশ্যিক হয়। ২০১০-এর দশকে কাজাখ সহকর্মীদের কাছে আমি এটাই শুনেছি যে বাধ্যতামূলক রাশিয়ান শিক্ষা ও চাকরির ক্ষেত্রে রাশিয়ান ভাষার প্রাধান্যের কারণে সোভিয়েত আমলে কাজাখ ভাষা বেশ বিপন্ন হয়ে পড়েছিল। কাজাখ সহকর্মীর কাছে তার ঠাকুমার আমলে পাবলিক প্লেসে কাজাখ ভাষা বলে হেনস্থা হওয়ার গল্পও শুনেছি।
    অর্থাৎ বহুভাষা সম্পর্কে নেহেরুর নীতি স্তালিনের বাস্তবে প্রযুক্ত নীতির অনুসারী ছিল এমনটা মনে হচ্ছে না। বরং নেহেরুর নীতি অনেক বেশি উদার, অনেক বেশি সহমর্মী ছিল এটাই মনে হচ্ছে। তবে এটা হতে পারে স্তালিন নিজের দেশে যা প্রয়োগ করেছেন তেমনটা লেখেন নি এবং ভারতের কমিউনিস্ট পার্টি ও নেহেরু সেসব পড়ে উদ্বুদ্ধ হয়েছেন। সেক্ষেত্রেও কৃতিত্বটা এই উদার নীতির সফল প্রয়োগকেই দেওয়া উচিত মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন