










santosh banerjee | ০২ ডিসেম্বর ২০২০ ১৩:২৮100855এরা আছেন !!!বেঁচে আছেন !!এই বিশ্বে এরা বেঁচে আছেন!! লড়াই করে বেঁচে আছেন !!এরা বাংলাদেশে। ..ভারতে। ..পাকিস্তানে। ..সব দেশেই আছেন। ।.এরা নিচু জাত। ..দলিত। ।.শূদ্র। ..অচ্ছ্যুৎ। ..আমাদের মতো উঁচু বংশের নন। ..কিন্তু আছেন।. এরা যে কাজ গুলো করেন। .তা আমরা করতে পারিনা। ..পারলেও করবো না। ..কারণ আমরা উঁচু বংশের !!এদের নাহলে চলেনা। ..তবু এরা আছেন !!এরা কিন্তু বসে বসে ভাবেননা "আমি অচ্ছ্যুৎ। ..আমি দলিত। .আমি নিচু জাত। ..আমি শূদ্র''!! এরা কাজ করে যান। ..এদের জন্য স্কুল নেই।.. হাসপাতাল নেই। ..মর্গ নেই। ..হোটেল নেই। .মল নেই। ।ইকো পার্ক নেই। ।.মোমো নেই। ..একাডেমি নেই। ..রবীন্দ্রনাথ নেই।। .সৌমিত্র নেই .ভোট নেই !! নেই। ..এদের কিস্সু নেই। ..আছে শুধু বেঁচে থাকার তাগিদ। ।পাপী পেট টাকে ভরাবার তাগিদ !! জৈবিক তাগিদ। ..সন্তান দের একটু আদর করার তাগিদ ..ওহ !!হ্যাঁ। ।আছে। ...আছে। ।.এন আর সি আছে। ..সি এ এ আছে। .পুলিশ আছে। ..ঘুষ আছে । ..জেল আছে !!! আর আছে একটা সরকার। ..যা মাঝে মাঝে ওদের প্রয়োজনে ব্যবহার করে ওরা !!!!মাঝে মাঝে এরা ছায়াছবিতে হাজির হন। ..আবার মিলিয়ে যান !!!হা ঈশ্বর। ..এদের কেন পৃথিবীতে আনলে ???