এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ভ্রমণ  দেখেছি পথে যেতে

  • কাজার ডায়েরি - ০

    দ লেখকের গ্রাহক হোন
    ভ্রমণ | দেখেছি পথে যেতে | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৩২০ বার পঠিত
  • ০ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮
    ১২/০৯/২৬


    যাত্রা শুরুর পথে

    এই বছর নিজেকে একটা চ্যালেঞ্জ করেছিলাম, বহুদিন তো লোকজনকে ধরেবেঁধে এনে কাজ করিয়েছি। এবারে লোকের হুকুমমত কাজ করতে কেমন লাগে সেইটে দেখতে চাই। নিজের ভেতরে গজানো ইগোর গাছে কতশত ডালপালা ধরেছে, টোকা পড়লে তারা ফ্যাঁশ করে ওঠে কিনা এইটাই দেখতে চাই। এই বছরই কেন? সে আছে একটা কারণ, পরে কমুঅনে।


    কাদাগোলা জল। বিপাশার সেই নীল সবুজ জল উধাও

    তো সেই,যাত্রাটার শুরু হল ১০ তারিখ রাজধানী এক্সপ্রেসে চেপে। ১১ সকালে দিল্লি পৌঁছে রাতের হিমসুতা ধরে মানালি এলাম আজ সকালে। কাল সকাল ছটার বাস ধরে গন্তব্যে সন্ধ্যে নাগাদ পৌঁছে যাবো আশা করি। ইতোমধ্যে হোয়া ভরে উঠেছে 'আপুনার অহং যাচাইকালে কী কী করিবেন, কী কী মোট্টে করিবেন না, আমরা আপুনার থেকে এই সেই সাত সতেরো আশা করিতেছি' ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি।


    মানালী ম্যাল

    আমি বাপু একটু ঘুমকাতুরে মানুষ। এই সেমিস্লিপার বাসে রাতভোর জার্নি খুব একটা সুবিধের নয়। হোটেলে এসেই কোনোমতে কফিটফি খেয়ে স্নান করেই টেনে ঘুম দিয়েছিলাম। ঘন্টা কয়েক ঘুমিয়ে উঠে বেরোলাম কালকের বাস কোথা থেকে ছাড়বে খোঁজ নিতে। অনলাইনে বুক করেছি কিন্তু এসব জায়গায় নানা কারণে সময় স্থান পরিবর্তন হয়। হোটেলটা মানালি ম্যালের গা ঘেঁষা, HRTC বাস স্ট্যান্ডও মিনিটখানেক হাঁটা। সেসব দেখেশুনেই বুক করেছিলাম যাতে ওই পাঁচসকালে স্যুটকেশ গড়গড়িয়েই চলে যেতে পারি, অটো ট্যাক্সির চক্করে না যেতে হয়।



    এই বলতে গিয়ে মনে পড়ল দিল্লি ISBTতেও কুলিদের জোর জবরদস্তি কি বেড়েছে বাপরে! কাল স্ক্যানারে স্যুটকেশ আর ব্যাগ দিয়ে নিজেকে চেক করিয়ে আসতে আসতেই দেখি একজন দিব্বি ব্যাগখানা পিঠে নিয়ে দাঁড়িয়ে আছেন। সে কিছুতেই আর ছাড়েনই না। বাসএর খবর নিয়ে গেলাম দুর্গামন্দিরের পাশ দিয়ে পুরোন বাজারের ভেতরে Bookworms এ গিয়ে খানিকক্ষণ বই আর ম্যাপ ঘেঁটে বেরোলাম। এই দোকানটায় এলে কিছু না কিছু কেনা হয়েই যায়। এবারে পুরো হিমাচলের ভাল রোডম্যাপ পেলাম একটা।


    মানালি এলে এই দোকানে একবার ঢুঁ মারবোই

    মানালিতেও এখন হোটেলগুলোতে পাখা লাগে। কবছর বাদে এসিও লাগবে নিশ্চয়। ততদিনে হয়ত কলকাতা ডুবে টুবে যাবে। বইয়ের দোকান থেকে ফেরার সময় একটা দোকান থেকে জিলিপি কিনে এনে ম্যালের মাঝখানের বেঞ্চে বসে খেতে খেতে মানুষজনের যাওয়া আসা দেখছি আর এইসব লিখছি। পরে যেমন যেমন সময় পাবো লিখে রাখবো সে আপনি পড়ুন আর নাই পড়ুন।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    ০ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮
  • ভ্রমণ | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৩২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন।