এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  ব্লগ

  • একজন বিলো অ্যাভারেজ বুদ্ধিমত্তা মানুষের আত্মকথা! 

    bikarna লেখকের গ্রাহক হোন
    ব্লগ | ১৯ জানুয়ারি ২০২৬ | ৪১৫ বার পঠিত
  • বাংলাদেশের মানুষের আইকিউ লেবেল গড়ের থেকেও নিচে, এমন একটা খবর এখন বেশ প্রচার হচ্ছে। এইটা নিয়ে আগেও অনেকবার অনেকেই বলেছে। এখন কেন আবার এইটা নিয়ে কথা বলা হচ্ছে বুঝি নাই। এইটা তো সত্যই, এ নিয়ে সন্দেহ করার কী আছে? দেখুন, আমি বুঝি নাই লিখেছি দেখে আবার ভেবে বসবেন না যে আমার আইকিউও গড়ের নিচে। আমার বুদ্ধিমত্তা ঠিক আছে একদম। এর জন্যই আমি আগেই বুঝতে পারছি। অনেকে বুঝে নাই দেখেই এই অবস্থা।

    আমাদের যে গড় বুদ্ধিমত্তার থেকে বুদ্ধি কম এইটা অনেক আগেই আমার সন্দেহ হয়েছিল। কত আগে? এইটা বলা মুশকিল আসলে। এখন মনে পড়ছে যখন পদ্মা সেতুর কাজ চলছিল তখনকার কথা। তখন অনেকের মাথার খুলি নিয়ে সন্দেহ করল। বলল এগুলা ভুয়া কথা। অথচ এইটা তো সাইন্স যে মাথার খুলিতে ম্যাগনেট থাকে, তা ব্রিজের খুঁটি দিতে লাগে, খুঁটির নিচে খুলি দিলে তা মজবুদ হয় বেশি। এইটা তো মিথ্যা না রে ভাই। এইটা অনেকেই না জেনে নানা মন্তব্য করতে থাকল! আমি আশ্চর্য হয়ে গেছিলাম সেইদিন। মানুষের এত বুদ্ধি কম? কীভাবে দেশ আগাবে? আরে এই দেশে অনেক শিক্ষিত মানুষ বিবর্তনে বিশ্বাস করে, বুঝচ্ছেন অবস্থা? কই নামছে আমাদের বুদ্ধিমত্তা?

    আমাদের যে সাইন্স বুঝতে সমস্যা হয় তা না। আমাদের নানা কিছু বুঝতেই সমস্যা হয়। অনেকেই বেশি বুঝে ভাব দেখায় আসলে কিছুই জানে না। ইতিহাস তো জানেই না। এই যে রবীন্দ্রনাথ নজরুলের খাতা চুরি করে নোবেল জিতল এইটা কে না জানে? শুধু তাই? নজরুলের প্রতিভা যে আর বিকশিত না হয়, যেন সে আবার লিখে নোবেল টবেল পেয়ে না যায়, তাই বিষ খাইয়ে মাথাটাকেই নষ্ট করে দিয়েছিল রবীন্দ্রনাথ। কিন্তু দেখেন এই দেশের অনেকেই এইটা বিশ্বাস করে না! আরে ভাই ফ্যাক্ট তুমি বিশ্বাস করে বা না করে বদল করতে পারবা? ফ্যাক্ট, এইটা পরিষ্কার একটা ফ্যাক্ট। তুমি জানো না মানেই যে নাই তা না। এই সব কারণেই আইকিউয়ে ধরা খাচ্ছি আমরা। রবীন্দ্রনাথ যে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরিতে বাধা দিছিল তা তো দিনের আলোর মত সত্য। অথচ এই বিলো অ্যাভারেজ মানুষ এগুলা জানে না, বুঝে না। সারাদিন তর্ক করে শুধু।

    আমাদের বুদ্ধিমত্তা যে কম এর আরও বড় প্রমাণ হচ্ছে যে আমাদের জাতীয় সঙ্গীত লিখছে একটা ভারতীয় হিন্দু লেখক! ৯০% মুসলিমের দেশে হিন্দু ভারতীয় লেখকের গানকেই কেন জাতীয় সঙ্গীত করতে হবে? সব যে ভারতের ষড়যন্ত্র এগুলাও মানুষ বুঝে না, এতই বুদ্ধি কম মানুষের। এই যে ২৪ সালে এত বড় একটা গণঅভ্যুত্থান হয়ে গেল। কী দেখলাম আমরা? দেশ স্বাধীন হল। এর আগ পর্যন্ত ভারতের অলিখিত অঙ্গরাজ্য হয়ে ছিল এই দেশ। ঢাকায় গিজগিজ করত রয়ের এজেন্ট। আন্দোলনের সময় আমার বন্ধু নিজে শুনছে সামরিক পোশাক পরা, পুলিশের পোশাক পরা লোকজন হিন্দিতে কথা বলছে! অনেকেই বলে আমি সাম্প্রদায়িক কথা বলছি। কিন্তু সত্যকে লুকাব কীভাবে? এত বছর হিন্দুদের সব বড় বড় পদে বসায় রাখছিল ভারতের তাবেদার সরকার। আরে মুসলমানের দেশে হোটেলে গরু বিক্রি করে না, একবার ভাবেন অবস্থা! বুদ্ধি কম থাকলে যা হয় আর কী! এমন করে শোষণ করে গেছে আমাদেরকে।

    আমাদের ইমান আকিদাও ঠিক নাই। করোনার সময় দৌড় দিল টিকা নিতে! আশ্চর্য! আমরা যে টিকা নিলাম না, মরে গেছি? বেশিরভাগ মানুষই নিলো টিকা, কারণ? কারণ আমাদের বেশির ভাগ মানুষের বুদ্ধিমত্তা গড়ের চেয়ে কম। না হলে কালোজিরা মধু খেলেই তো এই সব রোগ সেরে যায়। মানুষ বুঝলই না। কোরানে সব আছে এইটাই বিশ্বাস করে না মানুষ। কিন্তু বিধর্মীরা সব কোরান থেকেই নিয়ে এগুলা আবিষ্কার করে তারপরে মুসলমানের বিরুদ্ধে এগুলাই আবার কাজে লাগায়। আধুনিক যা যা আবিষ্কার দেখছেন সব কোরান থেকে নিয়েই তো বানিয়েছে। কম্পিউটার, ফেসবুক সব কোরান থেকেই আবিষ্কার! আর সব ষড়যন্ত্র করে করে আমাদেরকে শেষ করে দিচ্ছে। সবাই ষড়যন্ত্র করে শুধু। ইহুদি নাছারার ষড়যন্ত্র, হিন্দুদের ষড়যন্ত্র, ইশকনের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র! কেমনে আগাব আমরা?

    আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এখনও এই দেশে বহু মানুষ বিশ্বাস করে না যে নীল আমস্ট্রং চাঁদে গিয়ে চাঁদ যে দ্বিখণ্ডিত হয়ে ছিল তা দেখে এসেছে। চাঁদে যে উনি আজান শুনে আসছে, পরে পৃথিবীতে এসে এই জিনিসের মত আর কিছুই খুঁজে পান নাই, একদিন মসজিদের পাস দিয়ে যাওয়ার সময় তিনি শুনেন যে সেই মিউজিক কোথা থেকে যেন কে গাইছে। পরে তিনি কথা বললেন, জানলেন যে এইটাকে আজান বলে, এইটা কোন সঙ্গীত না। তখন তিনি বললেন যে এইটা তো আমি চাঁদে শুনে আসছি! পরে তিনি মুসলমান হয়ে গেলেন। এমন কংক্রিট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও অনেকেই এইটাকে বিশ্বাস করে না। এদের আইকিউ যে কম হবে তা তাতে আর আশ্চর্যের কী আছে? এইটা তো আর মিথ্যা কথা না, এগুলা সব লিখা আছে, আমি নিজে দেখছি লেখা আছে, স্পষ্ট লেখা আছে!

    আমাদের মত যাদের দিন দুনিয়া সম্পর্কে ধারণা আছে তারা এখন কথা বলা শুরু করছে। সামনে হয়ত সব ঠিক হয়ে যাবে। আমাদের পাঠ্য বই থেকে ঝেটিয়ে সব অপসংস্কৃতির কথাবর্তা, অবৈজ্ঞানিক কথা বাদ দিয়ে যখন সুষ্ঠু একটা হালাল বিজ্ঞানভিত্তিক সিলেবাস দেওয়া যাবে তখন আস্তে আস্তে সব ঠিক হয়ে আসবে। তখন কেউ আর আমাদের আইকিউ নিয়ে খোটা দিতে পারবে না!

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • ব্লগ | ১৯ জানুয়ারি ২০২৬ | ৪১৫ বার পঠিত
  • আরও পড়ুন
    নো  - albert banerjee
    আরও পড়ুন
    জলছবি  - Chandan Ghosh
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:*:*:*:*:*:*:* | ১৯ জানুয়ারি ২০২৬ ০১:৩৩738010
  • বেশ :-)
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৯ জানুয়ারি ২০২৬ ০৭:৫৬738012
  • আপনার সাথে একমত। তবে শুনলে খুশী হবেন, বিলো অ্যাভারেজ আইকিউর কথাই যদি ওঠে, তো ইন্ডিয়া এক্ষেত্রেও আপনাদের বাংলাদেশের থেকে এগিয়ে আছে :-)
     
    আমাদের ভারতীয়দের অ্যাভারেজ আইকিউ এতো কম, বলে শেষ করা যাবে না। আমাদের দেশে এখনও অনেকে আছে যারা ভাবে যে বৈদিক বিমান বা গণেশের ওপর প্লাস্টিক সার্জারি স্রেফ গল্প ছাড়া কিছু না। এমনকি এরা জোর গলায় বলে যে গৌমাতা আমাদের মাতা নয়, গৌমাতার হিসুতে সোনা টোনা কিছু পাওয়া যায় না! ভাবতে পারেন?
     
    আমাদের এক বিশ্বগরু আছে, সে আর তার হাপ্প্যান্ট সঙ্গীসাথীরা মিলে অনেক চেষ্টা করছে দেশের লোককে শিক্ষা দিতে, কিন্তু এরা তবুও জেদ ধরে বসে আছে। তবে আশার কথা হলো আপনারা যেমন হালাল বিজ্ঞানভিত্তিক সিলেবাস বানানোর চেষ্টা করছেন, আমাদের বিশ্বগরুও ঠিক সেরকমই সনাতনীহিন্দু সিলেবাস বানাতে উঠে পড়ে লেগেছে। কয়েকটা লো আউকিউ লোককে এর মধ্যে টপকেও দেওয়া গেছে, বাকিদের ব্যাবস্থাও হয়তো হয়ে যাবে।
  • aranya | 2601:*:*:*:*:*:*:* | ১৯ জানুয়ারি ২০২৬ ০৮:১৪738013
  • তা বটে। আইআইটি গুলোতে গোমূত্রের বিবিধ উপকারিতা নিয়ে গোবেষণা চলছে, ভারতীয় সংস্কৃতির ওপর কোর্স চালু হয়েছে।
    কোথায় সবাই আনন্দে উদ্বেল হবে, কম আইকিউ, গদ্দার জনতার এসব নিয়েও অভিযোগ
  • bikarna | ১৯ জানুয়ারি ২০২৬ ২৩:০০738021
  • এই যে একটা খবরের লিংক দিচ্ছি দেখুন। আমাদেরকে হারায় দিবেন, এত সহজ? একজন শিক্ষককে বহিষ্কার করছে একটা বিশ্ববিদ্যালয় থেকে, কারণ সে শেখ হাসিনার পুত্র জয়ের পোস্টে লাভ রিয়েক্ট দিয়েছে! আরেকজন বলছে মুখ ঢেকে ক্লাসে আসা যাবে না। বোরকা পর, মোজা, পর, হাত মোজা পর কিন্তু মুখ ঢাকা যাবে না। কতখানি বুদ্ধি কম হলে কেউ এগুলা বলে ভাবুন একবার!
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন