এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • বাপের ঠিক নেই

    আমোদ বোষ্টুমি
    আলোচনা | বিবিধ | ০৯ মে ২০০৬ | ১৮৮৪♦ বার পঠিত
  • সম্প্রতি বেজায় হাঙ্গামা হয়েছে নরনারীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে। এ নিয়ে একটা সিনেমাও রিলিজ করলো, আর তার পরপরই হাতেনাতে জলজ্যান্ত প্রমাণ।

    সিনেমাটা দর্শককে খুব ভাবিয়েছিলো, নৈতিকতার প্রশ্নে বিবেকের প্রশ্নে যাকে বলে একটা ওয়ার্ক অফ আর্ট। কিন্তু বাস্তবেরটা সিনেমার চেয়েও ঘাঁটা কেস। কেসটা নতুন কিছু নয়, তবু আপাতত পাড়ার চায়ের দোকানে, অফিস ক্যান্টিনে, ইন্টারনেটের চ্যাটে, এটা এখন হট টপিক, কাগজে হেডলাইন। সমাজ যে কতটা উচ্ছন্নে যেতে বসেছে তার উদাহরণ নিম্নরূপ।

    তালিবানের হাতে মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের। মৃতের ক্ষতিপূরণ বকেয়া টাকা পয়সা সম্পত্তির দাবী বুঝে নিতে উপস্থিত এক মহিলা, যিনি নিজের পরিচয় দিচ্ছেন মৃতের দ্বিতীয়া স্ত্রী হিসেবে। বুঝুন!

    অবশ্য তিনি মৃতের দ্বিতীয়া স্ত্রী না রক্ষিতা সেই নিয়েও ডিবেট তুঙ্গে। কারণ হিন্দু ম্যারেজ অ্যাক্টে (Act 25 of 1955) পরিষ্কার করে লেখা আছে যে বিয়ের প্রথম শর্তই হলো A marriage may be solemnized between any two Hindus, if the following conditions are fulfilled, namely: neither party has a spouse living at the time of the marriage.

    কিন্তু এখানে কেলো হচ্ছে যে, মৃতের প্রথম বৌ তখনও জীবিত, তারমানে দ্বিতীয় বৌয়ের কনসেপ্ট পুরোপুরি ভুল। অর্থাৎ বিয়ে যদি হয়েও থাকে সেটি অবৈধ, বাতিল, ভয়েড। এর অনেক ভালো দিকের মধ্যে একটা ভালো দিক হলো, একজন লোক মরলে মাত্র একজন বিধবা হচ্ছে। ওয়ান ইজ টু ওয়ান। এই অব্দি কেসটা মোটামুটি ঠিকই ছিলো, কিন্তু বাধ সেধেছে একটা শিশু। ফুলের মতো সরল নিষ্পাপ ন মাসের একটি কন্যাসন্তান। খবরের কাগজে শিশুটির ফটোও ছেপেছে।

    রক্ষিতা বা "অন্য নারী"র অধিকার, প্রেম, স্বার্থপরতা, কুটিলতা ইত্যাদি থেকে ফোকাস এখন সরে গেল ঐ বাচ্চাটির দিকে। বাচ্চাটি বৈধ না অবৈধ, দ্য কোয়েশ্চেন অফ লেজিটিমিসি।

    তুমি শারীরিক ইচ্ছা চরিতার্থ করবার জন্যে যেখানে সেখানে মেয়েমানুষ পুষবে, রক্ষিতা রাখবে, ইল্লিগালী বিয়ে করবে আবার বাচ্চাও পয়দা করবে আর সমাজ তা মুখ বুজে মেনে নেবে? ইল্লি আর কি! এয়ার্কি পেয়েছো? দেশে সেক্স ওয়ার্কারদের অভাব? সেসব পাড়া চেনো না? ঠিকানা চাও?

    লক্ষ্য করুন সিনেমায় কোনো অবৈধ বাচ্চা ছিলো না, পরিচালক অতটা কম্‌প্লিকেশনে যাননি, শুধু কন্ডোমের প্যাকেট দেখিয়ে দিয়েছেন। নিরাপদ সেক্স।

    এমনিতে ফুল, গান ও শিশুকে ভালোবাসা আমাদের নৈতিক কর্তব্য। যারা এই তিনটির যেকোনো একটিকে ভালোবাসে না তারা মানুষ খুন করতে পারে, যেমন তালিবান। অতএব এই ইল্লেজিটিমেট চাইল্ডকেও আমরা ভালোবাসব। হোক না তার জন্ম অন্ধকারময় এবং কালিমালিপ্ত। না থাক তার বাপের ঠিক। সাকসেসান ল কী বলে সেগুলোও আমরা ভালো করে দেখে নেবো। ঐ শিশুটির হকের টাকা যেন মার না যায় সেদিকে আমাদের যত্নবান হতে হবে। আগের দিনে হলে বাপের নাম প্রমাণ করতে মুশকিল হতো, কিন্তু এখন আমাদের হাতে আছে ডিএনএ স্যাম্পেল, বার্থ সার্টিফিকেটের চেয়েও ভ্যালিড প্রুফ।

    কিন্তু তবু আমাদের কপালে ভাঁজ, সমাজ কি ঐ বাচ্চাটাকে সুস্থভাবে বাঁচতে দেবে? ওর দিকে সক্কলে আঙুল তুলে বলবে - জারজ। বাচ্চাটা বড়ো হবে, ইস্কুলে যাবে সেখানে অন্য বাচ্চারা এসে ওকে বাপের নাম জিগ্যেস করবে। ও কিছু উত্তর দিতে পারবে না, শুধু পিছু হটতে হটতে দেয়ালে ঠেশ দিয়ে দাঁড়িয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকবে। জাস্ট ভেবে দেখুন কি অসহায় অবস্থা। নার্সারিতে কিন্ডারগার্টেনে কেউ ওর সঙ্গে খেলছে না, একদল নিষ্পাপ শিশু ঐ বাচ্চাটার দিকে এগিয়ে আসছে এই ডায়ালগ বলতে বলতে, "তোমার বাপের নাম কি?", আর বাচ্চাটা বাড়ী ফিরে এসে কাঁদছে। লা ওয়ারিশ একটা শিশু, যার অস্তিত্ব এখন সঙ্কটময়।

    মাইরি, মেরীর দিব্যি বলছি, আজকের যুগে ইল্লিগাল সন্তানদের খুব ঝামেলা। সব জায়গায় ফাদার্স নেম চায়, ইস্কুলে ভর্তির ফর্মে, রেশন কার্ড বানাতে, ভোটার্স লিস্টে, সর্বত্র।

    অতএব ভদ্রমহোদয় ও মহিলাগন, প্লীজ একটু দায়িত্ববান হোন, একটু সমাজ সচেতনতা আনুন। বিবাহবহির্ভূত সম্পর্ক যদি করতে হয় তবে সঙ্গে রাখুন কন্ডোম, কিম্বা সুলভ মূল্যে করিয়ে নিন গর্ভপাত, আর বাচ্চা যদি পয়দা করতেই হয় দয়া করে সমাজকে কলুষিত করবেন না, আগেই বলেছি, আবারো বলছি প্রতিটি শহরেই নিষিদ্ধ পল্লী আছে যেখানে অর্থের বিনিময়ে সেক্স কিনতে পাওয়া যায়। আর সেখানে যদি কোনক্রমে কোন সন্তান জন্মায়ও, কোনো সেক্স ওয়ার্কার সাকসেশান সার্টিফিকেটের জন্যে আদালতের দ্বারস্থ হবে না, ডিএনএ প্রমাণ তো দূরের কথা। বড়োজোর তাদের নিয়ে ডকুমেন্টারী ফিল্ম তৈরী হবে, বর্ণ ইন্টু ব্রথেল্‌স্‌। কিন্তু ঘাবড়াবেননা, ও সব সমাজের বাইরের জিনিস, ঐ ফিল্ম দেশে কক্ষনো রিলিজ হবে না। পাক্কা!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ০৯ মে ২০০৬ | ১৮৮৪♦ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন।