এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  খবর  টুকরো খবর

  • বেঁচে থাকলে কি বলতেন কাফকা

    অনির্বান বসু লেখকের গ্রাহক হোন
    খবর | টুকরো খবর | ৩১ অক্টোবর ২০১০ | ১৮০৫♦ বার পঠিত
  • খুবই অদ্ভূত সেই যন্ত্র। তিনটে আলাদা অংশ। আলাদা তাদের কাজ। আলাদা তাদের নাম। কিন্তু উদ্দেশ্য একই। "জাজমেন্ট' কার্যকর করে এই যন্ত্র। "জাজমেন্ট' জানান হয় না দন্ডিতকে। ছ'ঘন্টা ধ'রে একটা অংশ অসংখ্য ছুঁচ দিয়ে অনেকটা উল্কির মত "জাজমেন্ট' খোদাই করে দেয় দণ্ডিতের চামড়ায়। ততক্ষণে দন্ডিত তার শরীর জোড়া রক্তাক্ত ক্ষত থেকে জেনে যায় কী সেই "জাজমেন্ট'। " Even the stupidest man is now enlightened. It starts around the eyes. From there it spreads out. ' ছ'ঘন্টা টর্চারের পর এই জায়গায় পৌঁছানো যায়। এই সময় দণ্ডদাতা দণ্ডিতের মুখে পড়ে নেয় জাস্টিসের ইমপ্লিমেন্টেশন। 'What wonderful times, my friend!'

    কাফকার 'In the Penal Colony' গল্পে এই বীভৎস যন্ত্রের বর্ণনা, অদ্ভুত বিচার ও দণ্ডের (এই গল্পে মৃত্যুদণ্ড) প্রয়োগের সময় ঘাতকের উল্লাসের বর্ণনা পড়তে পড়তে শিউরে উঠি আমরা। গল্পের অপ্রত্যাশিত কাফকায়েস্ক প্লটে হঠাৎই জায়গা বদল হয় দণ্ডিত ও দন্ডদাতার। আর এই বীভৎস মানসিকতার মৃত মাস্টারমাইন্ডের ভাগ্যে জোটে অপমান আর বিস্মৃতি। কিন্তু আমাদের পরিচিত দুনিয়ায়, যেখানে নিত্যদিন বেঁচে থাকাটাই এক কাফকায়েস্ক অভিজ্ঞতা, সেখানে এই ধরণের মাস্টার-মাইন্ডের ভাগ্যে জোটে ৩১ মিলিয়ন ডলারের মিলিটারি ক¾ট্রাক্ট। গুয়ান্তানামো, আবু ঘ্রাইবের কুখ্যাত শারীরিক নির্যাতনের মাথা, বুশ টর্চার প্রোগ্রামের জনক সাইকোলজিস্ট মার্টিন সেলিগম্যান সম্প্রতি ৩১ মিলিয়ন ডলারের ক¾ট্রাক্ট পেলেন। তাও আবার "বিনা প্রতিদ্বϾদ্বতায়'।

    ষাটের দশকে সেলিগম্যান এক বিচিত্র (হয়তো বা কাফকায়েস্ক) পরীক্ষা করেন। খাঁচাবন্দী কুকুরদের - যাদের ছাড়া পাওয়ার কোন সম্ভাবনা নেই, ক্রমাগত ইলেকট্রিক শক দেওয়া হয়। একসময় দেখা যায় যে খাঁচার দরজা খুলে দিলেও কুকুররা পালিয়ে যাওয়ার কোনো চেষ্টাই করছে না। অথচ পালিয়ে গেলে তারা অন্তত: যন্ত্রণা থেকে রেহাই পেত। কুকুরদের "মানসিকভাবে' সম্পূর্ণ ভেঙ্গে পড়ার এই ঘটনাকে সেলিগম্যান নাম দেন 'learned helplessness' । সত্যিই কী অদ্ভুত নাম। salon.com এ প্রকাশিত একটি খবর অনুযায়ী বুশ-জমানার টর্চার প্রোগ্রামের অন্যতম উদ্দেশ্য ছিল বন্দীদের অত্যাচার করে সেই 'learned helplessness' এর জায়গায় নিয়ে যাওয়া। এ তথ্য আসছে ২০০৯ এ প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের 'Office of Professional Responsibility' -র রিপোর্ট থেকে। লক্ষ্য করুন সংস্থার নামটি। সত্যিই কাফকায়েস্ক।

    সেলিগম্যান রাজনৈতিকভাবে রক্ষণশীল। তাঁর অভিযোগ আজকের অ্যাকাডেমিকরা ৯/১১ -কে ভুলে গেছেন। তাঁর মতে আজকের দিনে বৈজ্ঞানিক উপদেষ্টার কর্তব্য হল "প্রকৃতি-বিজ্ঞান ও সমাজ-বিজ্ঞানকে সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধে (our war against terrorism) জয়ের লক্ষ্যে চালিত করা। যাই হোক, CIA লুফে নেয় সেলিগম্যানের গবেষণার ফল। যা কিনা আদতে আমেরিকান মিলিটারি ফোর্সকে যে প্রোগ্রাম কী ভাবে টর্চার থেকে বাঁচতে হবে তা শেখানোর জন্য তৈরী (Survival, Evasion, Resistance and Escape (SERE) program) , প্রয়োগ করা হতে থাকে গুয়ান্তানমোর বন্দিদের ওপর। উদাহরণ হল আল-কায়দা সন্দেহে ধৃত আবু জুবেইদা। ২০০২ এর গোড়ার দিকে আবু জুবেইদার ওপর প্রয়োগ করা হয় এই পদ্ধতি - SERE সাইকোলজিস্ট জেম্‌স মিচেল যার সম্বন্ধে বলেন "like an experiment, when you apply electric shocks to a caged dog, after a while, he's so diminished, he can't resist." সেলিগম্যান অবশ্য কোনো রকম টর্চারের সাথে তাঁর জড়িত থাকা সম্পূর্ণ অস্বীকার করেছেন। এও বলেছেন যে তিনি কোনো রকম টর্চারের ঘোরতর বিরোধী।

    আরো আশ্চর্যের বিষয় হল সেলিগম্যান এই গ্র্যান্ট পেলেন যখন বুশ-জমানা অতিক্রান্ত, ওবামা ক্ষমতায়। ওবামার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল গুয়ান্তানামো ও টর্চার দুটোই বন্ধ করা। কাফকার গল্পের নতুন কম্যান্ডার ছিলেন টর্চার-বিরোধী। "পরিবর্তনের' নাম করে ক্ষমতায় আসার দু বছর পরেও বন্ধ হল না গুয়ান্তানামো, বন্ধ হল না টর্চার। আমাদের নতুন কম্যান্ডারের সময়ে বুশ-জমানার "জাস্টিসের' গল্প এখন অন্য রূপে, অন্য রেটোরিকে। হয়তো এই-ই হয়। গুয়ান্তানামো থেকে গাজা স্ট্রিপ, আবু ঘ্রাইব থেকে কাশ্মীর, দমন-নীতির অবিচ্ছেদ্য অঙ্গ টর্চার লাগু থাকে বহাল তবিয়তে। আমেরিকায়, আফগানিস্তানে, ভারতে সাদা, কালো বাদামী "নতুন' কম্যান্ডাররা তলব করেন নতুন নতুন রিসার্চ - কী করে তৈরী করা যায় "learned helplessness' । দন্ডদাতা ও দন্ডিতের জায়গা বদল থাকে শুধু গত-শতাব্দীর কল্পনায়।

    বেঁচে থাকলে কী বলতেন কাফকা?

    http://www.salon.com/news/politics/war_room/2010/10/14/army_contract_seligman/

    Franz Kafka. The Metamorphosis, In the Penal Colony and Other Stories (translated by Joachim Neugroschel). Scribner Paperback Fiction, Ny 2000.
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • খবর | ৩১ অক্টোবর ২০১০ | ১৮০৫♦ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন।