এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সত্যেন্দু সান্যাল | ১৩ আগস্ট ২০২৬ ০৯:৪১742217
  • @অরিন,
    পশ্চিমী সভ্যতার Civilizing Mission-এ বীতশ্রদ্ধ হয়ে জোসেফ কনরাড লিখেছিলেন ~
    "All ambitions are lawful except those which climb upward on the miseries or credulities of mankind."
    এই প্রেক্ষিতে "মুক্তচিন্তার বিকেন্দ্রিকৃত সামাজিক মাধ‍্যম" এর ভূমিকার মূল্যায়ন তর্ক-সাপেক্ষ।
    বিশেষ করে Anthropic এর বইয়ের বহ্ন্যুৎসব, Dark Web এর বিস্তার, হঠাৎ করে নিজস্ব প্রাচীন ব্লগ নিশ্চিহ্ন করে দেওয়ার হিড়িক ইত্যাদি ঐ বিকেন্দ্রিকরনের অমোঘ পরিনতি কি?
  • অরিন | ১৩ আগস্ট ২০২৬ ১১:০২742218
  • ঠিক বলেছেন সান‍্যালমশাই, সহমত। তবে একটু সবুর করুন, এখনো বিকেন্দ্রীকৃত সামাজিক মাধ্যমের প্রসঙ্গতে আসতেই পারিনি, এখনো কেন্দ্রীভূত সামাজিক মাধ‍্যম নিয়ে হাবুডুবু খাচ্ছি। এতসব যে লেখার আছে কি বলব।
  • সত্যেন্দু সান্যাল | ১৩ আগস্ট ২০২৬ ১১:৩০742220
  • @অরিন,
    Thank you for your prompt response.
    আপনার লিখন সর্বদাই তথ্যসমৃদ্ধ এবং সুখপাঠ্য।
    সত্যিই এই বিষয়ে অনেক বিস্তারিত আলোচনার অবকাশ আছে, এবং ভবিষ্যৎে এর প্লাস-মাইনাস নিয়ে চর্চা হউক।
    নমস্কারান্তে
  • | ১৩ আগস্ট ২০২৬ ১২:০৩742221
  • ডার্ক ওয়েব একটা মস্তবড় কনসার্ন। সেখানে আবার আমাদের সব্বার আধার কার্ড ডিটেলস ৫০০টাকারও কমে পাওয়া যায় সরকারি সিকিওরড সাইটের সিকিউরিটির কল্যাণে।
  • অরিন | ১৩ আগস্ট ২০২৬ ১২:০৮742223
  • সান‍্যালমশাই এবং দ, আপনাদের কমেন্ট পড়ে ভাল লাগল। দ'র পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এই লেখাটাতে বিকেন্দ্রীকরণের কথা বলতে চাইছি।
  • | ১৩ আগস্ট ২০২৬ ১৩:২৩742224
  • হ্যাঁ বিকেন্দ্রিকরণ সুত্রেই ডার্ক ওয়েব আর আধারের ডেটার কথা মনে হল। আধারের সমস্ত ডেটা পাওয়া যাচ্ছে শুনে হইচই শুরু হবার পরে সাইবার সেল নড়েচড়ে বসে। তখনই দেখা যায় যে বিকেন্দ্রীভুত হওয়ার ফলে ডার্ক ওয়েব থেকে সব মুছে ফেলা কার্যত অসম্ভব। এছাড়া ইয়াহু থেকেও কত মিলিয়ন লোকের ডেটা যেন হ্যাক হয়ে ডার্ক ওয়েবে চলে গেছে। তা এইগুলো যেমন বিকেন্দ্রিকরণের সমস্যা তেমনি আবার অ্যানাজ আর্কাইভ বা যেডলিব থেকে প্রায় সব ইংরিজি বই কেনার আগে নামিয়ে পড়ে ওয়ার্থ বায়িইং কিনা বুঝে যাওয়াটা বিকেন্দ্রিকরণের সুবিধা।
     
    নাহ আর বকবক করবো না, লিখুন আপনি। sad
  • অরিন | ১৩ আগস্ট ২০২৬ ১৩:৫৩742225
  • :-), ডার্ক ওয়েব আর টর ইত্যাদি নিয়ে লিখতে গেলে আমি খেই হারিয়ে ফেলব, এত কিছু লেখার আছে। আগে এই পার্টটাকে একটু এগোই, ফেডারেটেড ওয়েব নিয়ে লিখতে গিয়েই ছড়িয়ে ছিটিয়ে একশা। :-)
  • সত্যেন্দু সান্যাল | ১৩ আগস্ট ২০২৬ ১৫:৩১742227
  • @দ,
    আপনার সঙ্গে একমত।
    অবিমিশ্র ভালো কাঙ্খিত, কিন্তু "শ্বাশত রাত্রিষ বুকে সকলি অনন্ত সূর্যোদয়" এর জীবনানন্দীয় "সুচেতনা" বোধহয় দূরতর দ্বীপ এর পর্য্যায়েই থেকে যাবে। সেই জন্যই Conrad এর yardstick আমার মতে এক নির্ভুল humanistic মাপদণ্ড।
    তবে অরিন বাবুকে ডিশটাপ্ না করে নিজের খেয়াল-খুশীতে অগ্রনী হওয়ার শুভেচ্ছা রইলো।
  • #৯ | ১৩ আগস্ট ২০২৬ ২৩:২৮742234
  • "শুরুর দিন থেকেই ব‍্যবহারকারী কি দেখবেন, কিভাবে দেখবেন তার তাবৎ নিয়ন্ত্রণ ফেসবুক কোম্পানীর অধীনে ছিল।"
     
    একটু ভুল হলো বোধহয়, এই "কি দেখবেন কিভাবে দেখবেন" ব্যাপারটির অবতারণা (ও ফেসবুকের অধঃপতনের সূচনা) তাদের "টাইমলাইন" ফিচারটি আসার পরে, মোটামুটি ২০১২ সালের পর। তার আগে আপনি যাদের ফ্রেন্ড করেছেন তাদের সমস্ত আপডেট আপনার প্রোফাইল পেজ বা হোম পেজের সাইডে নিউজ বুলেটিনের মতো করে আসতো, সময়ক্রম অনুসারে, কিছু বাদ যেতে বা রিচ কম হয়ে যাওয়ার ব্যাপার ছিল না। পুরোটা পড়তে হলে তাদের প্রোফাইলে গিয়ে পড়তে হত।
  • অরিন | ১৪ আগস্ট ২০২৬ ০০:৩৮742235
  • হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, algorithm এর কথা উঠলে সেইটাই। কিন্তু সেটা একটা দিক।
    এই যে কে কি দেখবে সেটা ফেসবুক ঠিক করবে এটা কিন্তু প্রথম থেকেই ছিল ভেবে দেখুন। যেমন আপনি নেটওয়ার্কে যোগ দিতে চাইলে আপনাকে আপনার আসল নাম দিতে হবে, আপনি নিজের মত করে লিঙ্ক পোস্ট করে ফেসবুকের "বাইরে" যেতে পারবেন না, এই ব্যাপারটা এখানে লেখার চেষ্টা করেছি, মনে হয় বোঝান যায়নি।
  • #১১ | ১৪ আগস্ট ২০২৬ ০১:৩১742236
  • নাম দিতে বলতো, আসল নকল ধরার ব্যবস্থা ছিল না তো, এখনও নেই ( অন্তত চাইল্ড প্রোটেকশন ব্যাপারটা বাধ্যতামূলক না করা অবধি)। আর ফেসবুকের পাবলিক পোস্ট গুলো লিংক দিলে বাইরের কেউ দেখতে পায়। তবে আপনার পোস্ট বা আপলোড করা কন্টেন্ট বাইরে পোর্ট করে নিয়ে যেতে পারেন না, ওটা ফেসবুকেরই সম্পত্তি হয়ে থাকে। সেটাই কি বলছেন?
  • অরিন | ১৪ আগস্ট ২০২৬ ০১:৩৯742237
  • "নাম দিতে বলতো, আসল নকল ধরার ব্যবস্থা ছিল না তো, এখনও নেই"
    সত‍্যি বলতে কি, থাকার কথাও নয়।
     
    একটি "সামাজিক মাধ্যম", সে ওয়েবের সবটুকু সুবিধে নিচ্ছে কিন্তু ব‍্যাপারটিকে নিজের মত করে বেঁধে ওয়েবের যে মুক্ত আর্কিটেকচার তাকে আর মানছে না।
     
    এই জায়গাটা কারো কারো কাছে সমস্যার, অবশ‍্য ফেসবুক বা যারা ফেসবুকের পলিসির সঙ্গে একমত, তাদের কাছে এটি সমস‍্যার বিষয় নয়।
     
  • অরিন | ১৪ আগস্ট ২০২৬ ০১:৪৬742238
  • "আপনার পোস্ট বা আপলোড করা কন্টেন্ট বাইরে পোর্ট করে নিয়ে যেতে পারেন না, ওটা ফেসবুকেরই সম্পত্তি হয়ে থাকে। সেটাই কি বলছেন"
     
    এটাও।
    আপনার পোস্ট কিন্তু আদতে একটি ওয়েব পেজ, পোস্টের সময়টিতে ক্লিক বা রোভার করলে লিঙ্ক দেখতে পাবেন। তাহলে কেন আমি অন‍্যদের সঙ্গে ভাগ করে নিতে পারব না? এটাও তো সেই আমার বাণিজ‍্যিক স্বার্থের জন‍্য আমি ওয়েবকে ব‍্যবহার করছি। প্রশ্নটা এইখানে।
     
    তুলনায় দেখুন, একটি উন্মুক্ত মাধ্যম, যেটি ওয়েব নির্ভর, সেখানে এই ব‍্যাপারটি নেই।
     
    এই বদ্ধ ও মুক্ত মাধ‍্যমের বিষয়টি এখানে আলোচনার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন