গতবার Mastodon নিয়ে লিখেছিলাম, এবারে Bluesky এর সঙ্গে পরিচয় করিয়ে দি। আপনারা অবশ্য টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম এদের সঙ্গে বিলক্ষণ পরিচিত আছেন, ব্লু স্কাই এদেরই মতন সহজ সরল ভাবে ব্যবহার করতে পারবে, আপনার চেনা জানা সমাজ মাধ্যম, তাদের যে interface বা যার সূত্রে আপনি সামাজিক মাধ্যম 'করেন ', আমরা জানি যে এই "মুখ " বা "দরজা " এই চেনা জানা সমাজ মাধ্যম যতটা সহজ, ব্লু স্কাই ও তেমনি, এবং একবার একাউন্ট খুললে আর আপনাকে অন্য কিছু খুব বিশেষ কারিগরি করার প্রয়োজন নেই, আপনি অনায়াসে বন্ধু খুঁজে পাবেন, আলাপ আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন, সেই সব জগতের মধ্যে প্রবেশ করে নিজের মত করে নিজের লেখা ছবি তুলতে পারেন, এবং সাধারণভাবে বৈদ্যুতিন সমাজ মাধ্যমের কাছে মানুষ যা যা আশা করে, তার সবকিছুই আপনি পাবেন। চলুন দেখি একে।
এই হচ্ছে ব্লুস্কাই এর ওয়েবপেজ : একে https://bsky.app এই ঠিকানায় গিয়ে খুলুন :
দেখে বুঝতেই পারছেন অনেকটা টুইটার বা ফেসবুকের মতন, সহজ সরল design, মাঝখানে আপনার ফিড পাবেন, অতএব চলুন আমরা এখানে খাতা খুলি। খাতা খুলতে গেলে নিচের পাতায় দেখুন :
খাতা খুলতে গেলে বিশেষ কিছু লাগে না, আপনার ইমেল হলেই চলবে, এবং তার পর আপনার bsky.social এই personal data server এ আপনার তথ্য রাখা থাকবে। আপনি লগ ইন করলে আপনার ব্যক্তিগত পাতা দেখতে পাবেন, দেখতে এই রকম :
এই হচ্ছে আপনার হোম ফিড :
হোম ফীডে নানান ধরণের পোস্ট দেখতে পাবেন, তবে শুরুতে মানে একেবারে গোড়ার দিকে "explore" করতে ভুলবেন না, এবং এই অনুসন্ধান করার ক্ষেত্রে অবশ্যই এদের "starter pack " নাম যে ফিচারটি রয়েছে তাকে একটু দেখুন :
Starter Pack মানে আপনি এক সঙ্গে বহু একাউন্ট ফলো করতে পারবেন যারা মূলত আপনি যে বিষয় পড়তে বা দেখতে পছন্দ করেন তাঁরা তাই নিয়ে বিষয়ে পোস্ট করেন। আপনি নিজের মতো অন্যদের সঙ্গে ভাগ করে নেবার মতো করে starter pack তৈরী করে রাখতে পারেন। শুধু তাই নয়, আরো নানান রকম ভাবে আপনি যে ধরণের বিষয় বা যে ধরণের পোস্ট দেখতে চান তাদের খুঁজে বার করতে পারবেন। অতএব যখন শুরু করবেন তখন স্টার্টার প্যাক থেকে এক বা একাধিক বা পুরো স্টার্টার প্যাক কেই ফলো করতে শুরু করুন, কালক্রমে আপনি যাদের ফলো করছেন তাদের সংখ্যা কমিয়ে দিতে পারবেন। আপনার যে বিষয়ে আগ্রহ শুধু সেই বিষয়টুকু নিয়েই না হয় শুরু করুন, ক্রমশ দেখবেন আপনার পছন্দের মানুষজন, টপিক দেখতে পাবেন।
কি কি পোস্ট করা যাবে ?
ব্লু স্কাই তে আপনি লেখা, ছবি, ছোট ক্লিপ (যাতে গান, কথা, ও চলমান ছবি দেখতে পাওয়া যাবে ) পোস্ট করতে পারবেন। আমার কাছে যে ব্যাপারটি গুরুত্বপূর্ণ, হয়তো আপনার কাছেও হতে পারে, কে কিভাবে আপনার পোস্টে উত্তর দিতে পারবেন তাকে আপনি আপনার মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন।
আগে তিন মিনিটের বেশি ভিডিও দেওয়া যেত না, এখন দশ মিনিট অবধি ভিডিও দেওয়া যায়।
সুতরাং
ব্লু স্কাই শুরু করে দিন। খেয়াল রাখবেন :
১ ) নতুন একাউন্ট খুলতে গেলে
২ ) লগইন করতে গেলে
৩ ) ছবি, লেখা, লিংক, ভিডিও (১ ০ মিনিট অবধি )
৪ ) কাউকে না দেখতে পেলে স্টার্টার প্যাক দিয়ে শুরু করে দিন
নিজের মতে নিজের মত করে সমাজ মাধ্যম শুরু করুন। চারকোটির ওপর লোক ব্যবহার করে, এবং প্রতি বছর আরো জনপ্রিয় হচ্ছে। আপনিও শুরু করে দিন।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।