বলাকা নিয়ে কয়েকটি কথা
এই সিরিজে nostr নিয়ে লিখতে গিয়ে মনে হল যে বাংলায় লেখার জন্য একটা সোশ্যাল মিডিয়া App লিখে দেখলে কেমন হয় ? সেই চিন্তা থেকেই এই App টি লিখেছিলাম। App টি নেহাতই পরীক্ষামূলক, আপনার ব্যবহার করলে খুশি হব,এর বাইরে আমার আর কোন উদ্দেশ্য নেই। সেই প্রেক্ষিতে এই App টি ও nostr নিয়ে কয়েকটি কথা প্রাসঙ্গিক মনে হল বলে লিখে রাখি।
বলাকা জিনিসটা কি ?
বলাকা একটি ওয়েব app, একটি সমাজ মাধ্যম "করার " App কিন্তু বিকেন্দ্রিক ও nostr এর ওপর এর ভিত্তি।
সমাজ মাধ্যম বললেই যে প্রশ্নটা প্রথমে মনে আসে, এটা কি ফেসবুকের মতো কিছু ? কিছুটা বলতে পারেন, পুরোটা নয় । কেন একথা বলছি, আসছি সে প্রসঙ্গে।
সব সমাজ মাধ্যমই ক্লায়েন্ট, সার্ভার, আর relay দিয়ে তৈরী। সব সমাজ মাধ্যমই ওয়েব ব্রাউজার কে ক্লায়েন্ট হিসেবে ব্যবহার করে বা নিজেদের মতো মোবাইল App ও যদি তৈরী করে, সে মূলত এক ধরণের ওয়েব ব্রাউজার বলতে পারেন, শুধু মোবাইল এর জন্য বানানো। এ গেল ক্লায়েন্ট। এর পর সার্ভার। আপনি যা যা দেখেন বা শোনেন (লেখা, ছবি, গান, কথা, চলচ্চিত্র ), বা লেখেন বা আপলোড করেন, সবই কিছু না কিছু সার্ভার এ তোলা থাকে। কিছু ক্ষেত্রে "একটাই" সার্ভার, কোম্পানি নিয়ন্ত্রিত যেমন ফেসবুক বা X, কিছু ক্ষেত্রে অল্প কিছু সার্ভার নানান লোক বা কোম্পানি বা প্রতিষ্ঠান এদের তদারকি তে থাকে, যেমন atproto প্রোটোকল এর bluesky personal data সার্ভার, যাতে আপনার ব্যক্তিগত তথ্য তোলা থাকে, আর কিছু ক্ষেত্রে অজস্র সার্ভার, নানান মানুষ, কোম্পানি, প্রতিষ্ঠান এদের তদারকি তে থাকে, সারা পৃথিবীজুড়ে ছড়ানো, যেমন Mastodon সার্ভার। সব সার্ভার এর ই এক গল্প, সেখানে যে তথ্য ক্লায়েন্ট দেখবে, সে সব তোলা থাকে। এবার বাকি রইল relay। relay মানে আপনার ক্লায়েন্টে যে মেসেজগুলো আসছে সেগুলো কিভাবে আসবে, তার তত্ত্বাবধায়ক। সময় সারণি মেনে আসবে, না কি, কোন নির্দিষ্ট বিষয় ধরে আসবে, নাকি আপনার পছন্দের পোস্টগুলো দেখবেন, relay র কাজ এগুলো গুছিয়ে আপনার কাছে পরিবেশন করা।
ফেসবুক যেমন একাধারে ক্লায়েন্ট ও সার্ভার ও relay, সবটাই একটি প্রতিষ্ঠানের অধীনে। আপনি ফেসবুকের ক্লায়েন্ট মানে ফেসবুক ডট কম এ গিয়ে ফেসবুক দেখেন, নাহলে ওদের App এ পোস্ট দেখেন, তার বাইরে দেখতে পাবেন না। সেখানকার সার্ভার ফেসবুকের নিজস্ব, relay দিয়ে কি আপনার কাছে আসবে, ফেসবুক ঠিক করে দেবে। আপনি যদি Mastodon করেন, তখন আপনার সার্ভার আপনার নিজের কম্পিউটার এ থাকতে পারে, নাহলে যিনি সার্ভার মেনটেন করছেন তাঁর নিয়ন্ত্রণে থাকতে পারে। mastodon এর web based client, browser এ দেখতে পাবেন। Mastodon এর মোবাইল ক্লায়েন্ট ও আছে তাতে নানান সার্ভার এ কে কি লিখছে সব দেখতে পাবেন। Mastodon এর relay তে সময় সারণি বেয়ে আপনার কাছে পোস্ট আসে। Bluesky হচ্ছে atproto protocol এর ক্লায়েন্ট, এও ওয়েব নির্ভর। এদের মোবাইল ক্লায়েন্ট ও আছে। _atproto র অল্প কয়েকটি personal data server (পড়স ) আছে, এবং relay সমস্ত PDS থেকে ঝেড়ে বেছে আপনার কাছে সময় সারণি ধরেই পোস্ট পাঠায়।
সেভাবে বিচার করলে বরং বলা যেতে পারে বলাকা nostr protocol এর ওপর লেখা একটি ক্লায়েন্ট, বেশী কিছু নয়। তার মানে আপনি nostr প্রোটোকল এ যত রকমের লেখা, ছবি, চলচ্চিত্র, ইত্যাদি যা কিছু প্রকাশিত হয়, তার সবকিছুই একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে দেখতে পাবেন, বলাকা হচ্ছে সেই জানালা। এই "জানালার " সূত্রে যারা লিখেছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনি একবার লগইন করলে লেখা পোস্ট করতে পারবেন, যারা লিখেছেন তাদের লেখা দেখতে পারবেন, লেখার উত্তর দিতে পারবেন, তাঁদের কে ফলো বা অনুসরণ করতে পারবেন, তাদের লেখাতে “like “ দিতে পারবেন, তাদের লেখাকে বাকি network এ ছড়িয়ে দিতে পারবেন। এছাড়াও বিভিন্ন লেখা অনুসন্ধান করতে পারবেন। মানে একটি আধুনিক বৈদ্যুতিক সমাজ মাধ্যমে,যেমন ধরুন ফেসবুক বা X এ যা যা করা যায় তার প্রায় সবকিছু করতে পারবেন। বলাকার বা বলা ভালো nostr এর সার্ভার আর relay একই জিনিস। তাই আপনি একাধিক relay র মাধ্যমে আপনার লেখা ছবি ইত্যাদি প্রকাশ করবেন। একটি relay যদি কোন কারণে কাজ না করে, তাহলে অন্য relay গুলো দিয়ে আপনি সব লেখা ইত্যাদি দেখতে পাবেন। যেহেতু অজস্র relay আছে, এবং nostr কে কেউ সেভাবে নিয়ন্ত্রণ করে না, তাই nostr এর down হবার সেরকম কোন ব্যাপার নেই, কেউ না কেউ, কোন না কোন relay কাজ চালিয়ে দেবে।
বলাকা ব্যবহার করতে গেলে আপনাকে কোন কিছু download করতে হবে না, শুধু ওয়েব ব্রাউজারের মাধ্যমেই এই সমস্ত কাজ করতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আরেকবার লিখছি যে বলাকা একটি ক্লায়েন্ট মাত্র, এর বেশি কিছু নয়, আপনার নেটওয়ার্কটির নাম nostr, যাবতীয় আঁকা লেখা, ছবি এই network টিতে রয়েছে। nostr network এ ছড়িয়ে দেবার জন্য বলাকা নামের ক্লায়েন্ট চার পাঁচটি relay র সাহায্যে আপনার লেখা সমগ্র nostr এ ছড়িয়ে দিচ্ছে, আবার সমগ্র nostr network থেকে আপনার কাছে লেখা / তথ্য এনে হাজির করছে। আপনি —> বলাকা —> relay --> Nostr, বা Nostr কে ভিত্তি করে বলাকা relay র মাধ্যমে আপনার কাছে তথ্য পৌঁছে দিচ্ছে আর তথ্য আপনার তথ্য অন্যদের কাছে পাঠাচ্ছে। এই ব্যাপার ।
এখানে গেলে আপনি nostr এ account খুলতে পারবেন।
সে খুবই সামান্য ব্যাপার, মানে একটি লিংক ক্লিক করলেই আপনা আপনি আপনার একাউন্ট খোলা হয়ে গেলো, আপনাকে আলাদা করে নামধাম, ইমেল address, বয়েসের হিসেবে, জন্মতারিখ এসব কিছু দিতে হবে না, মানে কাকে দেবেন ? কেন্দ্র তো কিছু নেই !
অতএব কয়েকটা point এখানে প্রাসঙ্গিক :
এক, কখনো যদি nostr না ব্যবহার করে থাকেন তাহলে প্রথমবার বলাকা ব্যবহার করতে গেলে দেখবেন কয়েকটি slide এর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে nostr ব্যাপারটি বোঝানো আছে, অন্তত একটি একাউন্ট খুলুন।
দুই, একাউন্ট খুলতে গেলে দেখবেন আপনি দুটি কোড পাবেন, একটি আপনার npub ও একটি আপনার nsec। আপনি npub কোডটি সকলের সঙ্গে শেয়ার করে নিতে পারেন, nsec কোডটি কারো সঙ্গে শেয়ার করবেন না, এটি আপনার ব্যক্তিগত। মনে করুন এটা আপনার পাসওয়ার্ড এর মতো, যদিও ঠিক পাসওয়ার্ড নয়।
তিন, বলাকা যেমন ক্লায়েন্ট, তেমন বলাকা ছাড়াও আরো বহু ভাল ভালো ক্লায়েন্ট আছে, তিনটে কি চারটে তার মধ্যে উল্লেখযোগ্য :
আপনি যদি মনে করেন যে আই ফোন বা এন্ড্রয়েড ফোনে দেখবেন, তাহলে primal বা ditto র App ডাউনলোড ও install করে দেখুন, সেভাবেও দেখতে পাবেন। যে কোন ক্লায়েন্টেই আপনি আপনার nsec ব্যবহার করে প্রবেশ করতে পারবেন। তবে আপনার ব্রাউজারে no2x অথবা nostur নামের extension যদি যোগ করে নেন, তাহলে আপনার পক্ষে সুবিধা হবে, বারবার nsec দিতে হবে না। আরো নানান রকমের প্রবেশের ব্যাপার আছে যেমন signer apps, bunker id, ইত্যাদি, সেসব নিয়ে পরে লেখা যাবে। আপাতত ব্রাউজার extension আর nsec ই যথেষ্ট।
তিন, মোটামুটি দেড় কোটি মতো মানুষ nostr protocol ব্যবহার করেন, তাদের খুঁজে বার করতে গেলে search box এ আপনার সার্চ টার্ম দিন। এই ক্লায়েন্ট টা বাংলা ভাষার জন্য করা, তবে তাতে কিছু না, আপনি যে কোন ক্লায়েন্টই ব্যবহার করতে পারেন। bot ধরলে সংখ্যাটা আরো বেশি কিন্তু কত বট আছে কে জানে।
চার, একবার npub আর nsec পেলে
nostr.com এ যান। সেখানে আপনার পছন্দের নাম এবং nip05 address register করুন। একে দেখতে অনেকটা ইমেল এড্রেসের মত, কিন্তু ছোট বলে আপনার সুবিধে হবে।
পাঁচ, আপনি আপনার পছন্দের relay বাছুন। বলাকায় চার পাঁচটা relay দেওয়া আছে, আপনার বছর প্রয়োজন নেই, তবে অন্য ক্লায়েন্টে আপনি চাইলে আপনার পছন্দের রিলে বেছে নিতে পারবেন। যেমন
-
nos.lol-
relay.damus.io-
relay.nostrcheck.meবলাকায় এগুলো যোগ করা আছে, তবে আপনি অন্য ক্লায়েন্টে নিজের মত করে যোগ করতে পারবেন। এই ফিচার পরে বলাকায় আসবে।
ছয়, ছবি তুলতে গেলে আপনি blossom server ব্যবহার করুন। বলাকায় যোগ করা আছে, তাই ছবি তুলতে অসুবিধে হবে না। blossom server এর লিস্ট দেখুন
blossomservers.comসাত, লেখার সময় হ্যাশট্যাগ ব্যবহার করুন যেমন #বাংলা
#bengali #introduction ইত্যাদি যেগুলো যে বিষয়ে লিখছেন তা নিয়ে। এতে করে আপনার লেখা মানুষ সহজেই খুঁজে বার করতে পারবে।
আট, এখানে অনেকে cryptocurrency এবং technology নিয়ে লেখেন, কারণ এই মহলে অনেকে nostr ব্যবহার করেন, কারণ nostr এর key cryptographic হ্যাশ। তাতে কিছু না, এই সব কঠিন কথা বাদ দিন, আপনি চাইলে আপনার মত করে nostr ব্যবহার করুন। মনে রাখবেন nostr এমন একটা মাধ্যম যাকে আপনি নিয়ন্ত্রণ করেন।
নয়, আপনি যদি আপনার profile বা আপনার পোস্ট web এর মাধ্যমে অন্যদের দেখাতে চান তাহলে ব্রাউজারের অ্যাড্রেস বারে
njump.me লিখে তারপর আপনার npub কপি পেস্ট করলে যে কেউ দেখতে পাবে, তাকে nostr এ একাউন্ট খুলতে হবে না।
দশ, nostr এর পোস্টকে event বলে। মানে প্রতিটি পোস্ট একটি nevent | একই রকম ভাবে আপনি njump.me/ লিখে nevent তার পাশে যোগ করে দিলে দেখবেন আপনার পোস্ট যে কাউকে web browser দিয়ে দেখাতে পারবেন।
আপাতত এই দশটা পয়েন্ট দিয়ে শুরু করি । পরে আরো লিখব।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।