এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একটু ঘেঁটে গেলাম | 2409:40e6:8:5561:e0dd:e3ff:fe1e:***:*** | ১৯ অক্টোবর ২০২৪ ১৭:৫৮538669
  • এটা কি বেসরকারি নিরাপত্তা রক্ষী বনাম সরকারি সিভিক?  তাহলে বনামে সরকারি নিরাপত্তা রক্ষী মানে হোমগার্ড ইত্যাদিও আনা উচিত নয়? 
    এছাড়াও সরকারি সিভিক আর বেসরকারি নিয়োগে কী কী ব্যাকগ্রাউন্ড চেক করা হয়,  তাঁদের যোগ্যতা,অভিজ্ঞতা,  বেতন, নিয়োগ প্রক্রিয়া - সব কিছুর তুল্যমূল্য করলে ঠিকঠাক বোঝা যাবে।
    সরকারি ডাক্তারদের ১৫ লাখ বনাম ১৫ হাজারি রুগীর পরিবার ব্যাপারাটাও ভাল পরিষ্কার নয়। ডাক্তাররা রুগীদের পরিবারের হাত থেকে বাঁচতে চাইছেন, এটা বোধগম্য কিন্তু সেখানে তো তাঁরা সরকারি স্থায়ী কর্মী চাইছেন, অস্থায়ী সিভিক নয়।  বেসরকারি নিরাপত্তা চাইছেন কি?  না মনে হয়। তাহলে সিভিককে যে নির্দেশ দেওয়া যায়না, বেসরকারি হাসপাতালগুলির মত,  রুগীদের পরিবারকে সেভাবে আকসেস না দেওয়া সংক্রান্ত, সেটা সরকারি স্থায়ী কর্মীদেরই বা সরকার কিভাবে দেবে? 
     
    এছাড়াও সরকারি ডাক্তারদের মাস মাইনে ১৫ লাখ!!  মনে হয় একটা শূন্য বেশি বসিয়েছেন। দেখে নেবেন একটু।
  • Barnali Mukherjee | ১৯ অক্টোবর ২০২৪ ১৮:৫৩538670
  • বেসরকারি হাসপাতালের ডাক্তার পাবেন অমন  'সুরক্ষা ' আর সরকারি বাবুরা পাবে কি না সিভিক? এটা মেনে নেওয়া যায় না, তাই না? সরকারি বাবুরাও পনেরো লাখি ডাক্তার, সাধ আর সাধ্য দুটোই তাঁদেরও আছে বৈকি। অথচ তারা কেউ সেলাম পাবে না? 
    মহামান্য আদালত বোঝেন তাদের দুঃখ। আদালত তাই কোনো চেকিং এর ধার ধরেনি। ইস্কুল, হাসপাতালে সিভিক নিষিদ্ধ করেছেন।
  • dc | 2402:e280:2141:1e8:7198:97b4:d4c5:***:*** | ১৯ অক্টোবর ২০২৪ ১৯:৩১538672
  • আমিও কিছুটা ঘেঁটে গেলাম। সিভিক ভলান্টিয়ারের বদলে ডিউ প্রসেস ফলো করে পুলিশকর্মী রিক্রুট করা, তাদের উপযুক্ত ট্রেনিং দেওয়া, তারপর বিভিন্ন সরকারি জায়গায়, যার মধ্যে একটা হলো সরকারি হাসপাতাল, ডিউটি করতে পাঠনো, এই দাবী তো সঠিক মনে হচ্ছে! সরকার ঠিকমতো সরকারি কর্মচারী নিয়োগ না করে "সিভিক ভলান্টিয়ার" নামে একটা আধাখ্যাঁচড়া ব্যাবস্থা চালাবে, যারা পার্মানেন্ট স্টাফ নন বলে তাদের ঠিকমতো মাইনে দেওয়া হবে না, যাদের কোন অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, এটাই তো বরং অস্বাভাবিক! সরকার সঠিক পদ্ধতি ফলো করে সরকারী কর্মচারী নিয়োগ করবে, এই দাবী তো যে কেউ তুলতে পারে। এর সাথে ডাক্তারবাবুরা কতো মাইনে পান তার কি সম্পর্ক? 
  • dc | 2402:e280:2141:1e8:7198:97b4:d4c5:***:*** | ১৯ অক্টোবর ২০২৪ ১৯:৩৪538673
  • আর খবরে বোধায় বেরিয়েছে, সুপ্রিম কোর্টও বোধায় বলেছে যে হাসপাতালে ফুল টাইম পুলিশ নিয়োগ করতে হবে। এটা তো আমার সঠিক পদক্ষেপ মনে হয়েছে। এমনিতেই তো সবাই মিলে চাপ সৃষ্টি করা উচিত যাতে সরকারি চাকরি তৈরি হয়, কনট্র‌্যাক্ট বেসিসে কাউকেই যেন নিয়োগ না করা হয়। 
  • রঞ্জন | 103.59.***.*** | ১৯ অক্টোবর ২০২৪ ১৯:৪৬538676
  • এই লেখাটা কিঞ্চিৎ দিশাহীন লাগছে। 
    1
     জুনিয়র ডাক্তাররা তো প্রাইভেট হাসপাতালের মত ভাড়া করা সিকিউরিটি চাইছেন না। আদালতও পুলিশ নিয়োগ করার জন্য বলেছেন। 
    2
       কোন সরকারি হাসপাতালে ডাক্তারদের মাইনে 15 লাখ,  যদি বলেন। 
    আমি জানি না, জানতে চাই। 
    3
      শাহরুখ খানের উল্লেখ অপ্রাসঙ্গিক মনে হল।
  • | ১৯ অক্টোবর ২০২৪ ১৯:৫০538677
  • সরকারি হাসপাতালে বেসরকারি রক্ষী নিয়োগের দাবী তো দেখি নি। সিভিকের বদলে পার্মানেন্ট কর্মী নিয়োগের দাবী তো অত্যন্ত উচিত একটা দাবী।  কোন ব্যাকগ্রাউন্ড চেকিং হয় না, প্রপার ট্রেনিং হয় না, চাকরির কোন সুরক্ষা নেই সেই সিভিকদের  দিয়ে সুরক্ষাকর্মীর দায়িত্ব পালন করানোটাই বরং অদ্ভুত।  
  • Barnali Mukherjee | ১৯ অক্টোবর ২০২৪ ২২:৫৭538681
  • আমারই অক্ষমতা নিশ্চয়ই। তবু আর একবার বলি
    ১) সরকারি ডাক্তার পনেরো লাখ পায়, বলিনি।
    ২) আদালতও বলেছে সুরক্ষা দাও পুলিশ (বেসরকারি নিরাপত্তা রক্ষী নয়) নিয়োগ কর --- সেটাকেই প্রশ্ন করেছি। 
    ৩) এই লেখা জুনিয়র ডাক্তারদের সুরক্ষার দাবিকে তেমন সমর্থন করেনি। বলা ভাল, একদমই করেনি।
    ৪) ডাক্তার সুরক্ষা চাইছেন আসলে রুগী পরিবারের থেকে সেটাই বলতে চেয়েছে
    ৫) আর সুরক্ষার দাবির পেছনে সমাজতাত্ত্বিক প্রেক্ষাপট টি একটু ছুঁতে চেয়েছে। 
  • রঞ্জন | 2402:e280:3d02:20a:2940:c7e8:95f8:***:*** | ২১ অক্টোবর ২০২৪ ২২:০৬538746
  • @বর্ণালী ম্যাম,
    একবার নিজের লেখা চেক করুন, অনুরোধ। 
     
    একটি প্যারা শুরু করেছেন 'সরকারী হাসপাতালের ডাক্তারদের আর  সেই হাসপাতালের রোগীদের আয়ের বিরাট ফারাক নিয়ে।
    উদাহরণ দিয়েছেন 'পনের লাখী ডাক্তার'  আর 'মাসিক পনের হাজারী রুগীর পরিবার' নিয়ে।
     
    তাহলে আমরা কী বুঝব?
    আপনার 'পনের লাখী ডাক্তার' কারা?
     
     
  • Barnali Mukherjee | ২২ অক্টোবর ২০২৪ ০০:০০538747
  • আমি দেখেছি ভাই। না, বলিনি। বলেছি পনেরো লাখী ডাক্তারদের সাধের কথা। পনেরো লাখ তারা পায় না, তবু তারা পনেরো লাখি। সেই সাধ এবং সাধ্য তাদের আছে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন