এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  খবর  টাটকা খবর

  • রাজ্যের নার্সেরা আন্দোলনে কেন?

    অপরাজিতা স্বর্ণালী
    খবর | টাটকা খবর | ০৪ আগস্ট ২০২১ | ৪২৫১ বার পঠিত | রেটিং ৪ (২ জন)

  • অনেকেই জানেন, কিম্বা জানেন না গত ২৬ শে জুলাই থেকে SSKM হসপিটালের নার্সিং স্কুলের সামনে নার্সেস ইউনিটির নেতৃত্বে সারা রাজ্যের নার্সদের অবস্থান বিক্ষোভ চলছে। এই আন্দোলনের কারণ কি? অনেকের মুখেই প্রচারিত হচ্ছে, এটা নার্সদের মাইনে বাড়ানোর দাবি। কিন্তু, এটা ভুল। নার্সরা মাইনে বাড়ানোর দাবিতে পথে নামে নি। এটা নার্সদের বেতন বৈষম্যের নিরসনের দাবির আন্দোলন। তার সাথে আছে, নার্স নিগ্রহ বন্ধ করার দাবি, চুক্তিভিত্তিক নিয়োগের পরিবর্তে স্থায়ী নিয়োগের দাবি... কিন্তু এই মুহূর্তে মূল লক্ষ্য বেতন বৈষম্য নিরসনের দাবি।


    আপনাদের মনে প্রশ্ন জাগছে, কি সেই বেতন বৈষম্য? বেশ, একটু বিস্তারিত বলছি। যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ করার পরে তিন বছর, পরবর্তীতে সাড়ে তিন বছরের ডিপ্লোমা কোর্স শেষ করে সরকারি ক্ষেত্রে GNM নার্স পদে নিযুক্ত হন এই নার্সরা। এরপর ইন সার্ভিস এডুকেশনের মাধ্যমে ডিগ্রি বাড়ানোর পথও খোলা আছে। এছাড়া, উচ্চমাধ্যমিকের বিজ্ঞান শাখায় পাশ করে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে সরাসরি বিএসসি নার্সিং পড়ার সুযোগও আছে। এখন, এই যে GNM নার্সরা - এরা ডিপ্লোমা হোল্ডার। কিন্তু মজা হল, রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের ডিপ্লোমা হোল্ডার কর্মচারীরা যখন ১২ নম্বর স্কেলে মাইনে পান, তখন আমরা পাই ৯ নম্বর স্কেলের মাইনে। এই বঞ্চনার সূত্রপাত ১৯৮৫ সাল থেকে। আর এখন ২০২১। এই দীর্ঘ ৩৬ বছর ধরে এই বঞ্চনা চলছে। কেন চলছে, তার কোনও জবাব নেই। বারবার প্রতিবাদ হয়েছে। আন্দোলন হয়েছে। রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, স্মারকলিপি সব দেওয়া হয়েছে। কিন্তু সমাধান হয় নি। মৌখিক আশ্বাসে বারবার আমাদের থামিয়ে দেওয়া হয়েছে। আমরা ভরসা রেখেছি। কিন্তু বঞ্চনা, বৈষম্যের অবসান হয় নি। এমন কি অর্থ দপ্তর, স্বাস্থ্য দপ্তর আমাদের এই দাবি ন্যায্য বলে মেনে নেওয়ার পরেও কোনও সমাধান হয় নি।


    যাঁরা ভাবছেন ৯ নম্বর আর ১২ নম্বর স্কেলের তফাৎ কি, তাদের সুবিধার্থে একটু জানিয়ে দিচ্ছি:
    ৯ নম্বর স্কেল মানে যেখানে বেতন ৭,১০০ থেকে ৩৭,৬০০ টাকা। আর ১২ নম্বর স্কেল মানে বেতন ৯,০০০ থেকে ৪০,৫০০ টাকা। কাজেই বুঝতেই পারছেন তফাৎ কতটা। একজন নার্স যোগ্যতা থাকা সত্ত্বেও তার যোগ্যতার সঠিক মূল্যায়ন পেতে ব্যর্থ সবক্ষেত্রেই। আর এটাই আমরা আর মানছি না, মানবো না।


    আজ দশ দিন ধরে সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে সারা রাজ্যের নার্সরা এই অবস্থান বিক্ষোভে যোগদান করেছেন এতটুকু রোগী পরিষেবা ব্যাহত না করে। নার্সরা আজ পর্যন্ত কখনো কাজ বন্ধ করে কোনও আন্দোলন করে নি। কিন্তু এই অতিমারী কালে যখন প্রাণের ঝুঁকি নিয়ে প্রথম সারিতে দাঁড়িয়ে সব প্রতিকূলতা সরিয়ে পরিষেবা দিয়ে গেছে। বহু নার্স প্রাণ হারিয়েছেন। সেই মানুষগুলোকে এভাবে বঞ্চিত করার কারণ কি? অন্য পেশার মানুষদের সাথে আমাদের কোনও বিরোধ নেই। সমাজে সবাইকে প্রয়োজন আছে। কিন্তু এই সাদা পোশাকের মানুষগুলো এবার এই বঞ্চনার বৈষম্যের নিরসন চায়। আর কোনও মৌখিক আশ্বাস না, সমাধান চাই আমরা। গত সোমবার, আন্দোলনের অষ্টম দিনে SSKM হসপিটালের ভিতরেই একটা মিছিল বের হয়েছিল আমাদের। সেই মিছিলে প্রায় সাড়ে তিন হাজার নার্স ছিলেন। সেদিন আমাদের অবস্থান আর মিছিল মিলিয়ে প্রায় আট হাজার নার্স একত্রিত হয়েছিলেন। সেদিন সরকারের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিদের ডাকা হয়েছিল কথা বলার জন্য। আমাদের দিদিরা গিয়েছিলেন। সরকার পক্ষ জানিয়েছে তারা আমাদের সমব্যথী, সহমর্মী। কিন্তু সমস্যার সমাধান তারা করতে পারছেন না এখনই। আর আমরাও এই সমাধান না হওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব।


    গতকাল প্রেস মিটিং করে জানানো হয়েছে, আগামী শুক্রবার, ৬ আগস্ট আমাদের আরেকটা মিছিল বেরোবে। এবং সেটা রাস্তায় বেরোবে। সেখানে আমাদের কারোর সাথে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে এবার হয়তো প্রথমবার গোটা রাজ্য নার্স-শূন্য হসপিটালের সাক্ষী হবে। সরকার এসব জানার পরেও এখনো পর্যন্ত চুপ। কাজেই শুক্রবার বা তার পরে যদি নার্স শূন্য স্বাস্থ্য পরিষেবায় জনস্বাস্থ্য ব্যাহত হয়, তবে তার জন্য আমরা দায়ী থাকবো না।


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • খবর | ০৪ আগস্ট ২০২১ | ৪২৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Somenath Guha | ০৫ আগস্ট ২০২১ ০০:০০496423
  • আপনাদের আন্দোলনকে আন্তরিক সমর্থন জানাই।

  • সুমন্ত | ০৫ আগস্ট ২০২১ ০৭:৩৭496434
  • আপনাদের আন্দোলন সার্থক হয়ে উঠুক। অধিকার আসলে দাবির মাধ্যমে লড়াই করেই ছিনিয়ে নিতে হয়, আপনারা জয়ী হবেনই।

  • শেখর সেনগুপ্ত | ০৫ আগস্ট ২০২১ ১৪:১১496454
  • আপনাদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রইল। সুদীর্ঘ ৩৬ বছরে রাজা বদলালেও আপনাদের দিন বদলায় নি। এই বঞ্চনার অবসান হোক- এই কামনাই রইল।

  • Ranjan Roy | ০৫ আগস্ট ২০২১ ২০:৪৮496471
  • অসাম্য ও বঞ্চনার বিরুদ্ধে আপনাদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাই। আপনারা জয়যুক্ত হোন।

  • সুমিত আদক | ০৬ আগস্ট ২০২১ ১১:৪৭496498
  • আমরাও পাশে আছি.

  • π | ০৬ আগস্ট ২০২১ ২৩:১০496509
  • অবশেষে নার্সেরা জিতে গেলেন।


    এর আগে স্বর্ণালীর পোস্ট ছিল,


    আজ আমাদের অবস্থান বিক্ষোভের দ্বাদশ দিন।দীর্ঘ ১২ দিন পর সরকারের মনে হয়েছে আলোচোনায় বসা উচিৎ। আজ আমাদের মিছিল ২ টোয় বেরোনোর কথা ছিল। এত নার্স দেখেই কি সরকার ভয় পেয়ে বিকেল ৫ টায় আলোচনায় বসতে চেয়েছেন? আমরাও এতদিন ধরে তো এটাই চেয়েছিলাম। আগের দিন, মানে ২ আগস্ট এভাবেই মিছিলের মাঝে আমাদের প্রতিনিধি হিসাবে দিদিদের আলোচনায় ডাকা হয়েছিল। সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সেই দিনই অর্থাৎ গত সোমবার জানানো হয়েছিল আজ ৬ আগস্ট মিছিল হবে। মাঝের এই ৩ দিন সরকার পক্ষ কোথায় ছিল? কাল থেকে ভয় দেখিয়ে, বুঝিয়ে অনেক ভাবে চেষ্টা করা হয়েছে আমাদের এই জমায়েত সংখ্যাকে কম করার। তাতে ব্যর্থ হয়েই আজ আমাদের মিছিল আটকানোর জন্যই বিকেল ৫ টায় আমাদের প্রতিনিধিদের ডাকা হয়েছে!!? আমাদের দিদিরা অবশ্যই যাবেন এই আলোচনায়।


    তবে মিছিল তো আজ হবেই। হয় বিজয় মিছিল, নয় তো বিদ্রোহ মিছিল।আজকের জমায়েতের আংশিক ছবি দেখে রাখুন। এবারে আর কোনো মৌখিক আশ্বাসে আমরা ভুলছি না।


    #নার্সেস_ইউনিটি


    #বেতনবৈষম্যের_বিরুদ্ধে_নার্সেস_ইউনিটি


    #নায্য_বেতনের_দাবিতে_নার্সেস_ইউনিটি

  • π | ০৬ আগস্ট ২০২১ ২৩:১১496510
  • একজন লিখেছেন দেখলাম,


    বিজয়ের জনগর্জন বলবো নাকি নার্সের জোয়ার বলবো!!


    অন্যতম মুহূর্ত বিজয়ের পর যখন ABP আনন্দের উদ্দেশ্য ঘোষণা করা হয় - "আপনারা পিছনে লুকিয়ে না থেকে আমাদের মাঝে এসে বসতে পারেন। তবে প্লিজ সেই খবরটাই করবেন যেটা আপনারা চোখে দেখত পাচ্ছেন। "


    #ন্যায্য_বেতনের_দাবীতে_নার্সেস_ইউনিটি


    #নার্সেস_ইউনিটি_জিন্দাবাদ


    বিক্ষোভ অবস্থানের দ্বাদশ দিনে বিজয় এলো!


    রাজ্যের সকল নার্সকে অভিনন্দন!


    এই আন্দোলনের সাথে সংহতিতে যারা ছিলেন সকলকে অভিনন্দন!

  • santosh banerjee | ২৪ অক্টোবর ২০২১ ১৯:১৫500160
  • কেন? বাঙলার উদীয়মান সূর্য মহান নেত্রী আপনাদের জন্য নেই?? সে কি কথা? তাছাড়া,‌‌‌‌‌ঐযে ভুড়ুঙগে বজ্জাত গুলো, অজগরের‌‌ মতো শিকার গিলে ( ৩৪ বছরের সন্তান দের‌ বলছি ) ঘুমোচ্ছে এখন, লাল পতাকার আশ্রয় নিয়ে‌ যারা রাজ্য টাকে ধ্বংস করেছে...তাদের প্রতি ঘৃণা আছে তো???
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন।