এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Somnath mukhopadhyay | ২৮ জুন ২০২৬ ১৯:১৮741502
  • একটি ষোড়শপদী।
    কবিবর অমিত বাবুকে
     
    খোঁজার বাতিক বলছো আছে
    সে বাতিক কি আর সহজ ভাই?
    খুঁজতে সোজা, উল্টো হলে পাছে,
    কী হবে? তা সবার আগে জানা চাই।
    কম্বলেতে পিঁপড়ে খোঁজা ?
    ভীষণ কঠিন কাজ রে দাদা,
    আর ভরদুপুরে খুঁজতে ডাকাত
    চাইছো যেতে চম্বলে?
    বলিহারি সাহস রে দাদা তোর !
    তার চে সহজ পিঁপড়ে খোঁজা, কম্বলে।
    নিজের জুতো, নিজের ছাতা
    রাখনা রে ভাই সামলে
    চশমা খানি সুতোয় বেঁধে –
    চাই যে রাখা আগলে।
    এসব কথা রাখলে মাথায় সদা
    নিশ্চিন্দিতে থাকবে জেনো দাদা!
     
    সোমনাথ মুখোপাধ্যায়।
  • Amit Chatterjee | ২৮ জুন ২০২৬ ২০:৫১741507
  • @ somnath mukhopadhyay ধন্যবাদ
    মজার ছন্দে গড়া
    প্রাপ্তি আরেক ছড়া
  • Amit Chatterjee | ২৯ জুন ২০২৬ ১১:৪৬741520
  • @শ্রীমল্লার আন্তরিক ধন্যবাদ জানাই
  • Ranjan Roy | ২৯ জুন ২০২৬ ২২:৩৬741532
  • বোঝাবুঝি
    =========
    অমিতবাবু হন নি কাবু,
    পিঁপড়ে খোঁজেন কম্বলে।
    ভর দুপুরে ধরতে ডাকাত,
    হাজির হলেন চম্বলে।
     
    মাথার ব্যামো? উঁহু তা নয়,
    বাড়তি ওনার এনার্জি।
    সেই না দেখে দোহার দিতে
    হাজির হলেন মুখার্জি।
     
    সোমের কথা কী কব আর,
    ঘুরে বেড়ান ভারত ময়।
    বনতরাসি বাঘের মাসি
    --কিছুতে তাঁর নেইকো ভয়।
     
    এই দুজনের সন্ধি হলে
    দেখবে তখন কান্ডটা।
    খোঁজাখুঁজি করতে শেষে
    ভাঙবে রসের ভাণ্ডটা?
     
    না না'; ওরা নয় বেরসিক
    করছে এবার গরুর খোঁজ।
    চশমা এবং ফুটো ছাতা
    নিয়ে বেরোয় দু'চার রোজ।
     
    আমি বলি--ছাড় ওসব,
    খোঁজো নিজের ছায়াকে।
    পেলে এসো আমার বাড়ি
    ভোজ খাওয়াব ভায়াকে।।
  • Somnath mukhopadhyay | ৩০ জুন ২০২৬ ০৫:৩৯741535
  • দোহার দিতে হাজির হলাম
    অমিত বাবুর কেত্তনে
    ওমা! দেখি অবাক কান্ড
    হাজির সেথা রঞ্জনে।
     
    অমিত - সোমের তরজা পড়ে
    আরকি বসে থাকা যায়?
    বাগিয়ে কলম ছড়ার প্যাঁচে,
    এলেন বাবু রঞ্জন রায়।
     
    গুরুর পাতায় তুলতে তুফান
    হাজির এবার তিনজনে,
    মগজে দিই কথার‌ই শান
    তুষ্ট হবে সুধীজনে।
     
    সাধু, সাধু, সাধু।
    শুভ সকাল।
  • Amit Chatterjee | ৩০ জুন ২০২৬ ১১:৫০741541
  • @Ranjan Roy
    @ somnath mukhopadhyay
    দু'জনকেই আন্তরিক ধন্যবাদ
     
    ছড়ার গাড়ি চলছে চলুক
    ভোজের কথাও স্মরণ থাক
    কেমন করে এড়াই বলুন
    পেট ভরানোর এমন ডাক
  • Somnath mukhopadhyay | ৩০ জুন ২০২৬ ১২:৪১741542
  • @ অমিত / রঞ্জন সমীপেষু
     
    বাড়ছে বেলা, গরম মেলা
    বৃথাই কাটি ছড়ার জাব,
    পেট ভরানোর এমন সুযোগ
    হারাই হেলায়? কোন্ সে ভাব?
     
    মারছে পেটে ছুঁচোয় ডন,
    খোঁজাখুঁজি শিকেয় তুলে,
    মিথ্যে ঘোরাঘুরি ছেড়ে
    চলনা হোটেল শ্রী রঞ্জন।
     
    ** দেখা হবে, লেখা হবে অন্য কোনো ত্রিবেণী সঙ্গমে।
  • Amit Chatterjee | ০১ জুলাই ২০২৬ ১০:৩২741559
  • @somnath মুখোপাধ্যায় smiley
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন