এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ar | 162.*.*.* | ৩১ মার্চ ২০২০ ০৮:০০91897
  • সফিউল মল্লিক

    লেখাটার জন্য অনেক ধন্যবাদ! অনেক কিছু জানতে পারলাম।

    Nature Med এর পেপারটার টইটাতে কিছু কমেন্ট করেছিলাম। সেটা এইখানে অবার তুলে দিলাম।
    আমার বক্তব্য শুধু ভাইরাসের অরিজিন নিয়ে, আর কিছু নয়।

    -------------আগের লেখাটা -----------

    পেপার টা অনেকবার দেখ্লাম।

    এইটা বুঝ্লাম না যে পেপারটা কবে communicated আর কবে accepted হয়েছে। সাধারণত জারনালগুলো এই information টা পাবলিক ডোমেইনে রাখে। এই পেপার এর শুধু পাবলিকেশন ডেটটা দেওয়া আছে। এইটা বোঝা গেল...... অথার প্রথমেই ধরে নিয়েছেন যে কৃত্রিম ভাবে ভাইরাসটা বানানো হয়নি, এবং পেপারটাও ও যুক্তিপরম্পরা (বায়ো-ইনফ্হরম্যাটিকস) দিয়ে সেই ভাবেই লেখা হয়েছে। পেপারের assumption অংশটা খেয়াল করবেন।

    কিন্তু কথা হল, কৃত্রিম ভাবে "র‌্যানডাম মিউটাজেনেসিস" করে ভাইরাসএ মিউটেশন করা কঠিন কিছু ব্যাপার নয়। এমনকি একটু বড় অংশ ভাইরাল জিনে ঢুকিয়ে দেওয়াও অসাধ্য নয়। ফিউশন প্রোটিন তৈরি করা বা জাংশান সাইটে প্রলিন ঢুকিয়ে "কিনক" করা (সাইট-ডাইরেকটেড মিউটাজেনেসিস), এমন কিছু অসম্ভব কাজ নয়। প্রচুর কোম্প্যানী বা ল্যাবে এই কাজ হয়, টু স্টে এহেড ওফ দা কার্ভ। র‌্যানডাম মিউটাজেনেসিস করে প্রোটিন মিউটেশন করে ড্রাগ রেসিসটেনন্ট স্ট্রেন হামেশাই বানানো হয়। যাতে পরবর্তী প্রজন্মের ওষুধ্টা বের করা যেতে পারে (তৎ সহ, বণিজ্য ইত্যাদি)। ইনটারনেটে একটু সার্চ দিলেই প্রোটোকল পাওয়া জাবে।

    নেচার মেডিসিন এর ইমপ্যাকট ফ্যাকটার হল ৩০ঃ৬৪১, সেখানে শুধু সিকোয়েনস হোমোলজি সার্চ করে (ডেটা এন্যালিসিস করে), কোন একসস্পেরিমেন্টাল ভ্যালিডেশান ছাড়াই এই ধরনের পেপার ছেপে যাওয়া একটু কৌতুহল জোগায়। একাডেমিক দিক দিয়ে পেপারটা আমার কাছে দুর্বল লেগেছে। কিন্তু পেপারটা ছেপে দিয়ে অথার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই বার্তা বেশ ভালোভাবে বিস্তার করে দিতে পেরেছেন যে এই সমস্ত ঘটনা একটি "জুনোটিক স্পিলওভার এন্ড ন্যাচারাল সিলেকশান প্রসেস", আর কিছু নয়। কিন্তু কেন বায়োএনজিনিয়ারড নয়, সেটার ব্যাপারে কোন জোরদার যুক্তি পেপারে দেওয়া হয়নি। দুটোর যে কোন একটা হতে পারে। কিন্তু পেপারটাতে একটা দিকই অতিরিক্ত মাত্রায় ধরা হয়েছে। প্রাকৃতিক নির্বাচনের ফলে কিছু বিবর্তনমূলক সুবিধা হয় (উদাঃ সিকিল সেল বা থ্যালসেমিয়ার জিনগত বিবর্তন ম্যালেরিয়া থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে!!)। ভাইরাসের প্রাকৃতিক নির্বাচন ও তৎসহ বিবর্তনমূলক সুবিধার জন্য ভ্যাকসিনের উপস্থিতি বা অনুপস্থিতি (ব ইনহিবিটার) কিছুই ম্যাটার করে না, সেটা মানবজাতির সমস্যা, ভাইরাসের নয়। তো কথা হল, এই "জুনোটিক স্পিলওভার এন্ড ন্যাচারাল সিলেকশান প্রসেসের" ফলে ভাইরাসের "বিবর্তনমূলক সুবিধাগুলো" কী?

    জারনালের ইমপ্যাকট ফ্যকটর ত্রিশ না হয়ে দু-তিন হলে, এত সহজে জনগণকে "স্পিলওভার" খাওয়ানো যেতো না!!

    তো, কথা হল, আমার মতন বৃদ্ধ নীপারা সবাই এক অর্থে "দ্রিঘাংচু-রাশি" জাত!!! পেপারটার লাস্ট বা সিনিয়র অথারের নামটা দেখলাম। রবার্ট এফ গ্যারি। ইনি আবার Zআলজেন ল্যাবের (ভাইরলজির ) এর সহ-প্রতিষ্ঠাতা, যাদের অন্যতম পার্টনার হল, UTMB’s Galveston National Laboratory। সার্চ কোরে দেখে নিতে অনুরোধ করলাম।
    Note: Dr. Thomas Geisbert’s biosafety level 4 (BSL4) containment laboratory at UTMB’s Galveston National Laboratory focuses on the pathogenesis of emerging and re-emerging viruses and the development of countermeasures against these viruses. The Geisbert laboratory focuses on using recombinant vesicular stomatitis virus (rVSV) as a vaccine vector for viral hemorrhagic fevers. Specific interest areas include modifying rVSV vectors for optimal safety and immunogenicity, identifying antigens needed to develop a multiagent vaccine that can protect against major groups of hemorrhagic fever viruses (Ebola, Marburg, Lassa), and determining the role of cellular and host immune responses in protection. The Geisbert laboratory currently participates in the development of immunotherapeutics for Lassa fever in collaboration with Tulane and Zalgen Labs.
    এইটা পাবলিক ডোমেইন থেকে টুকলাম। কিন্তু পাবলিক ডোমেইন এর বাইরে আরো অনেক অনেক ডোমেইন থেকে যায়, যা আমার বা আমাদের মতন দিন আনি দিন খাই লোকের নাগালের বাইরে।

    পেপারটিতে আরো একটা সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। ল্যাব এস্কেপের ঘটনা। অথার এইরকমটা না হওয়ার দিকেই সওয়াল করেছেন। আমার মনে হয়েছে, যেন জোর করে বলা হচ্ছে, এই রকমটা হতেই পারেনা।
    সেই তৃতীয় অংশটা তুলে দিলাম।

    3. Selection during passage

    Basic research involving passage of bat SARS-CoV-like coronaviruses in cell culture and/or animal models has been ongoing for many years in biosafety level 2 laboratories across the world27, and there are documented instances of laboratory escapes of SARS-CoV28. We must therefore examine the possibility of an inadvertent laboratory release of SARS-CoV-2. In theory, it is possible that SARS-CoV-2 acquired RBD mutations (Fig. 1a) during adaptation to passage in cell culture, as has been observed in studies of SARS-CoV11. The finding of SARS-CoV-like coronaviruses from pangolins with nearly identical RBDs, however, provides a much stronger and more parsimonious explanation of how SARS-CoV-2 acquired these via recombination or mutation19.
    The acquisition of both the polybasic cleavage site and predicted O-linked glycans also argues against culture-based scenarios. New polybasic cleavage sites have been observed only after prolonged passage of low-pathogenicity avian influenza virus in vitro or in vivo17. Furthermore, a hypothetical generation of
    SARS-CoV-2 by cell culture or animal passage would have required prior isolation of a progenitor virus with very high genetic similarity, which has not been described. Subsequent generation of a polybasic cleavage site would have then required repeated passage in cell culture or animals with ACE2 receptors
    similar to those of humans, but such work has also not previously been described. Finally, the generation of the predicted O-linked glycans is also unlikely to have occurred due to cell-culture passage, as such features suggest the involvement of an immune system.

    আমার একটাই প্রশ্নঃ নিজে করে দেখেছো??

    সার্স এজেন্টের ল্যাবে ম্যানিপুলেশনের এর একটা পুরোনো রেফ দিলাম।
    https://www.pnas.org/content/100/22/12995
    এই রেফ্গুলো থেকেও কিছুটা ধারণা পাওয়া যেতে পারে।

    https://www.sciencedirect.com/science/article/pii/S0304416519301333
    https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5469293/
    https://www.ncbi.nlm.nih.gov/pubmed/?term=nm.3985 (Nature Medicine 2015)
    https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4797993/ (Nature Medicine 2015)
    10.1038/nm.3985
    In the version of this article initially published online, the authors omitted to acknowledge a funding source, USAID-EPT-PREDICT funding from EcoHealth Alliance, to Z.-L.S.

    https://www.taipeitimes.com/News/taiwan/archives/2020/02/23/2003731479 (Taiwan version)

    এই ভাইরাস এর আবির্ভাব এর ফলে সমগ্র মানব জাতির কি পরিণতি হবে, সেইটা সময় বলবে। কিন্তু এই মুহুর্তে বেশ দেখতে পারছি যে......., এই ভাইরাসের বাজারে দু থেকে চার ট্রিলিয়ান
    ডলার জনগণের টাকা মুফতে বেশ কিছু লোকের (মানে গহন প্রদেশের নাগরিক আর কি!!) বেশ হাতের নাগালে এসে গেছে!!!
  • সৈয়দ হামিদুর রহমান | 162.*.*.* | ৩১ মার্চ ২০২০ ১৭:৪২91915
  • এখনও পর্যন্ত আমি করোনা ভাইরাস নিয়ে অনেকের মতামত এবং লেখা এবং ডাক্তার বাবুদের সাক্ষাৎকার দেখলাম, তাদের মধ্যে এই লেখাটি তথ্যসহ ইনফরমেশন লেখক বন্ধু দারুন ভাবে লিখেছেন, আমি পড়ে ভীষণ ভাবে উপকৃত হলাম,
    তাই লেখক বন্ধু কে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই।
  • একলহমা | ০১ এপ্রিল ২০২০ ১১:২৭91930
  • চমৎকার তথ্যসমৃদ্ধ লেখা। তবে, কোভিডের উদ্ভবে পরীক্ষাগার বনাম প্রাকৃতিক নির্বাচনের প্রমাণ-অপ্রমাণের ব্যাপারটি সন্দেহাতীত নয় বল্যেই মনে হয়। উপরে ar -এর মন্তব্য দ্রষ্টব্য।
  • safiul mollick | ০১ এপ্রিল ২০২০ ১৩:২০91939
  • @ar and @একলহমা
    এন্ডারসন et al দের নেচারের আর্টিকেল টি (আমি মনে হচ্ছে এটার রেফারেন্সটা দিতেই ভুলে গেছি ) রেগুলার রিসার্চের নয় করেস্পন্ডেন্স হিসাবে আছে সেই হিসাবে একাডেমিক ভাবে খুব শক্তপোক্ত নয় সে বিষয়ে আমারও কোনো সন্দেহ নেই। তবে এই করেস্পন্ডেন্স টা যে রেগুলার আর্টিকেল গুলির উপর দাঁড়িয়ে আছে সেগুলি হলো
    https://science.sciencemag.org/content/367/6483/১২৬০
    https://www.nature.com/articles/s41423-020-0400-৪
    https://www.biorxiv.org/content/10.1101/2020.01.22.914952v2.article-info

    ভাইরাসের উৎস ন্যাচারাল না কি জেনেটিক প্রযুক্তিতে জৈব অস্ত্র সেটা বার করা একটি গ্লোবাল চ্যালেঞ্জ সে নিয়ে কোনো সন্দেহ নেই তাই গোটা পৃথিবীতে অনেক গবেষণা কেন্দ্রই একসাথে কাজ করে নতুন পদ্ধতি উদ্ভাবন করার চেষ্টা করছে সেটা আমার লেখাতেই বলেছি। বর্তমান সিদ্ধান্তে আসার জন্য মূলত দুটো দিক দেখা হয়েছে বলে আমার মনে হয়েছে এক ভাইরাসের RBD ও ACE-2 উত্সেচকের সঙ্গে বাইন্ডিং আর বিন্যাস। যেখানে বিড়ালের সঙ্গে মানুষের জেনেটিক বিন্যাসের ৯০% মিল খুঁজে পাওয়া যায় সেখানে ব্যাকবোন হিসাবে অন্য জানা প্যাথোজেনিক ভাইরাসের (যথা SARS-CoV ) ব্যাকবোন ব্যবহার করলে জেনেটিক মিল আরো অনেক বেশি হতো। এটুকুই গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত। SARS-CoV জাতীয় ভাইরাসের পুনরাবির্ভাবের আশংকা বিজ্ঞানীদের কাছে ছিলই (সেই রেফারেন্স আপনিই দিয়েছেন ) কিন্তু তার থেকে জেনেটিক পরিমাণগত বৈচিত্র একে নতুন ভাইরাসের তকমা দিতে বাধ্য করেছে।

    আমার লেখাটির বক্তব্য হলো, এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য একে ন্যাচারাল ভাইরাসই বলছে এবং এই সিদ্ধান্তকে বদলাতে হলে জেনেটিক নতুন তথ্য ও তত্ত্বের দরকার। আন্তর্জাতিক বাজারে কার কত ট্রিলিয়ন অর্থ লাভ বা ক্ষতি হলো তাই দিয়ে নির্দিষ্ট হবে না। সোশ্যাল মিডিয়ায় যেভাবে সামাজিক অর্থনৈতিক ইম্প্যাক্ট থেকে বৈজ্ঞানিক অনুসিদ্ধান্তে পৌঁছে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন সেটার একটা কাউন্টার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন