
এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এস-আই-আর প্রক্রিয়ায় তৈরি ভোটার তালিকায় বিপুল সংখ্যক মামলা (৬০ লক্ষ) "বিচারাধীন" (adjudication) বলে চিহ্নিত। এই বিশ্লেষণের মূল প্রশ্ন: ২০২১ বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধানের সঙ্গে বিচারাধীন মামলার হারের কোনো সম্পর্ক আছে কি? এই ছবিগুলোয় বিশেষভাবে তিনটি জেলাকে কেন্দ্রে রাখা হয়েছে - মুর্শিদাবাদ, মালদা ও দক্ষিণ দিনাজপুর। এদের মধ্যে মুর্শিদাবাদ ও মালদায় বিচারাধীন মামলার হার উল্লেখযোগ্য ভাবে বেশি (৬০ লক্ষ বিচারাধীন মামলার মধ্যে ১৯ লক্ষের বেশি এই দুই জেলায়, অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশ, কিন্তু এই দুই জেলার জনসংখ্যা পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ। দক্ষিণ দিনাজপুরের এই দুটিই ২ শতাংশের কাছাকাছি।)
এখানে ৩টি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে।
১) এই ৩টি জেলার যেসব কেন্দ্রে বিজেপি জিতেছিল, সেইসব কেন্দ্রে কী অপেক্ষাকৃত ভাবে বিচারাধীন শতাংশ কম?
২) মার্জিন, অ্যাডজুডিকেশন, ও ডিলিশন - তিনটি জেলায় এই তিনটির মধ্যে সম্পর্ক কেমন?
৩) ভোটের ব্যবধান অর্থাৎ মার্জিনের সাথে বিচারাধীন মামলার হারের সম্পর্ক আছে? সোজা কথায় যেসব কেন্দ্রে বিজেপি বেশি ব্যবধানে হেরেছে, সেইখানেই কি বিচারাধীন মামলার হার বেশি?


.png)