এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  আলোচনা  রাজনীতি

  • এস-আই-আর (পর্ব ২): ভোটের ব্যবধান ও বিচারাধীনের হার: একই মানচিত্র?

    বাংলা গবেষণা কেন্দ্র
    আলোচনা | রাজনীতি | ০৬ মার্চ ২০২৬ | ৮৫ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • ভোটের ব্যবধান ও বিচারাধীন মামলার বিশ্লেষণ | এস-আই-আর (পর্ব ২): ভোটের ব্যবধান ও বিচারাধীনের হার: একই মানচিত্র?
    উত্তর-দিনাজপুর

    আমরা মালদা, মুর্শিদাবাদ, ও দক্ষিণ দিনাজপুরের ছবি আগের পর্বে দেখেছি। আজ উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের এস-আই-আরের অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন ও ভোটের ব্যবধানের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ২০২১ সালে তৃণমূল যত বেশি ব্যবধানে জিতেছে, সেই আসনে বিচারাধীন মামলার হার তত বেশি। যেমন, যে আসনে তৃণমূল সবচেয়ে বেশি ব্যবধানে জিতেছে, সেই গোয়ালপোখর (৬৫.৪% বনাম ১৯.৯%) - বিচারাধীন মামলার হার সর্বোচ্চ। অন্যদিকে বিজেপি জেতা রায়গঞ্জ (৪৯.৪% বনাম ৩৬.৬%) ও কালিয়াগঞ্জে (৪৮.৭% বনাম ৩৯.৬%) - এই দুই জায়গায় বিচারাধীন মামলার হারও সবচেয়ে কম।



    এই ছবি শুধু উত্তর দিনাজপুরের নয় — মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের একাধিক জেলায় হুবহু একই প্যাটার্ন দেখা যাচ্ছে। শুধু নির্দিষ্ট কয়েকটি জেলাই নয়, গোটা রাজ্যের ২৮৯টি আসনের পরিসংখ্যানগত বিশ্লেষণ করলে, অর্থাৎ, স্ট্যাটিস্টিকাল মডেল ফিট করলেও দেখা যাচ্ছে এই দুইয়ের সম্পর্ক তাৎপর্যপূর্ণ, রাশিবিজ্ঞানের পরিভাষায় স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। প্রশ্নটা সহজ: বিচারাধীন মামলার হার আর ভোটের ব্যবধানের এই প্রায় সরলরৈখিক সম্পর্ক কি নিছক কাকতালীয়?




    কাউন্টার-ফ্যাকচুয়াল অ্যানালিসিস

    পরের ছবিঃ কাউন্টার-ফ্যাকচুয়াল অ্যানালিসিস, "এমন হলে কেমন হতো?"। ছবির বাঁদিকে: যদি ধরে নিই যে বিচারাধীন সবাই অবিজেপি ভোটার, এবং বিচারাধীন সবাই বাদ পড়বেন, তাহলে কোন জেলায় কত আসন তৃণ থেকে বিজেপিতে যাবে? ভোটের ব্যবধান এবং বিচারাধীন মামলার সংখ্যা হিসেব কষলে দেখা যাবে, তৃণমূলের ২১৫-র মধ্যে ৫৯ টা সিট বিজেপিতে যাবে। এখানে ধরা হয়েছে যে আগের টার্ন-আউট রেটেই লোকে ভোট দিতে যাচ্ছেন। (একে আমরা বলছি সিনারিও এ।)

    ছবির ডানদিকে ঠিক উল্টোটা - যদি ধরে নিই যে বিচারাধীন সবাই বিজেপি ভোটার ও তারা সবাই বাদ পড়ছেন। তাহলে বিজেপির কতটা ক্ষতি হবে? আগের মত হিসেব কষলে পাবো, এক্ষেত্রে, বিজেপির জেতা ৭৪টার মধ্যে ২৭টা আসন তৃণর দিকে যাবে। (একে বলছি সিনারিও বি।)



    এই "কাল্পনিক" আসনবদল কোথায় কোথায় সেটিও বিশেষভাবে লক্ষণীয়: মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান -এই দুটি জেলা একত্রে সিনারিও অনুযায়ী ৬৩টি আসনবদলের মধ্যে ১৮টির জন্য দায়ী। আর মালদা, উত্তর দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান, প্রতিটি জেলাতেই তৃণমূল জয়ী আসনের অধিকাংশই বিজেপির দিকে উল্টে যাচ্ছে। উল্টোদিকে, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং কলকাতা - এইজেলাগুলিতে বিচারাধীন হার তুলনামূলকভাবে কম হওয়ায় প্রায় কোনও আসনই ওল্টাচ্ছে না।

    এখানে একাধিক জিনিষ বলে নেওয়া ভালো, যাতে ভুল ব্যাখ্যা না হয়, বা ভুল বার্তা না যায়। প্রথমত, এইগুলি "চরম" সম্ভাবনা, "এক্সট্রিম কেস"। বাস্তবে, বিচারাধীন ভোটারদের রাজনৈতিক আনুগত্য মিশ্র হতে বাধ্য - অর্থাৎ, বিচারাধীনদের কেউ তৃণ, কেউ বিজেপি, কেউ সিপিএম ইত্যাদি, এবং প্রত্যেকেই ভোট দেবেন এমনটাও নিশ্চিত নয়, অবশ্যই প্রত্যেকেই বাদ যাবেন না। তার থেকেও বড়ো কথা, ২০২১ থেকে ২০২৬-এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। এবং, সংখ্যাতত্ত্ব নয়, শেষ কথা বলে মানুষ। সুতরাং, এই বিশ্লেষণের মূল লক্ষ্যঃ এস-আই-আর প্রক্রিয়ার ফলে যে বিশাল সংখ্যক মানুষ "বিচারাধীন" হয়ে আছেন, এক-একটি চরম পরিস্থিতিতে এর ফলাফল কী হতে পারে তার একটা আন্দাজ পাওয়া। এগুলি বাস্তবে যা ঘটেছে, তার পরিমিত মান না হলেও, এর থেকে হয়তো প্রশ্ন করা উচিত, যে এই প্রক্রিয়ার প্রকৃত উদ্দেশ্য কী? 




    কেন্দ্রভিত্তিক ছবি 

    তিনটি পাশাপাশি মানচিত্রে পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলির ছবি। একদম বাঁদিকে কোন আসনে কে জয়ী (সবুজ তৃণ, গেরুয়া বিজেপি, নীল অন্যান্য), তার পাশের ছবিতে ভোটের ব্যবধান (তৃণ - বিজেপি), আর একেবারে ডানদিকে কেন্দ্রভিত্তিক বিচারাধীন হারের মানচিত্র। ছবি থেকে সহজেই বোঝা যায়, ভৌগোলিক বিচারেও, বিচারাধীন হার আসলে বিজেপির হারের ব্যবধানের সমানুপাতিক।






    সবজায়গায় সমান, না পূঞ্জীভূত? হটস্পট অ্যানালিসিস

    গোটা রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্র দেখলে বিচারাধীন হার কী সবজায়গায় সমান? না কোথাও কোথাও পূঞ্জীভূত? রাশিবিজ্ঞানের ভাষায় এদের বলা হয় "হটস্পট"। উপরের ছবিতে লাল রঙের অংশগুলি সেই "হটস্পট" - এই সব কেন্দ্রে বেশি বিচারাধীন মানুষ পুঞ্জীভূত। এই ২৬টি "হটস্পটের" ১১টি মালদহ, ৯টি মুর্শিদাবাদ, ৫টি উত্তর দিনাজপুর, এবং ১টি বীরভূম জেলায়।






    এখানে ব্যবহৃত সমস্ত তথ্য বাংলা গবেষণা কেন্দ্রের অক্লান্ত পরিশ্রমে তৈরি। অন্য কারো কোনো তথ্য ব্যবহার করা হয়নি।

    পুনশ্চঃ এই প্রসঙ্গে গুরুচণ্ডা৯-তে প্রকাশিত সৈকত বন্দ্যোপাধ্যায়ের এই লেখাটি পড়ে দেখতে পারেনঃ https://www.guruchandali.com/comment.php?topic=34452
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    ভোটের ব্যবধান ও বিচারাধীন মামলার বিশ্লেষণ | এস-আই-আর (পর্ব ২): ভোটের ব্যবধান ও বিচারাধীনের হার: একই মানচিত্র?
  • আলোচনা | ০৬ মার্চ ২০২৬ | ৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন