এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীমু | ০৬ জানুয়ারি ২০২৪ ২২:৫৩527441
  • একটু তাড়াতাড়ি শেষ করে দিলেন
  • Kishore Ghosal | ০৭ জানুয়ারি ২০২৪ ১১:১২527453
  • ঠিকই বলেছেন। আরেকটু টানাই যেত। পরেরদিন পারিবারিক সম্মিলনের একটা চিত্র তুলে ধরা যেত। ধরা যেত গ্রামে ফিরে যাওয়া সৌদামিনীর আবেগকে...কিন্তু নাঃ - এইখানেই শেষ করলাম। শেষ হইয়াও যেন শেষ হইল না... এমন অনুভবটাই থাক না।
     
    প্রথম থেকে সঙ্গে থাকার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই, কৃতজ্ঞতা জানাই আপনার প্রতিটা মন্তব্যের জন্যেও।
  • Ranjan Roy | ১৬ জানুয়ারি ২০২৪ ০৫:৫০527654
  • এক্ষুন পড়ে শেষ করলাম, কিশোর ভাই।
    একটু ইমোশনাল হয়ে পড়েছি।
    বইমেলায় দেখা হবে?
  • Kishore Ghosal | ১৬ জানুয়ারি ২০২৪ ১১:০২527671
  • আপনাকে ইমোশনাল করিয়ে দিতে পেরেছি - এর থেকে বড় পাওনা আর কী হতে পারে?
    অবশ্যই দেখা করব - গতবার পাকে চক্রে হয়নি। কবে কবে মেলায় থাকবেন বলবেন।
  • Ranjan Roy | ১৬ জানুয়ারি ২০২৪ ১১:২৪527672
  • শনি, রবি, বৃহস্পতিবার বাদ।
    বাকি চারদিন 1টা থেকে সাড়ে তিনটে অবদি।
    সাক্ষাতে সব বলষ।
  • Kishore Ghosal | ১৬ জানুয়ারি ২০২৪ ১৪:০৮527676
  • তাহলে প্রথম সাক্ষাৎটা ২৩.০১-এ হোক মঙ্গলবার।
  • Ranjan Roy | ১৭ জানুয়ারি ২০২৪ ০৭:২৯527689
  • ও কৈ।
  • Kishore Ghosal | ১৮ জানুয়ারি ২০২৪ ১১:০৬527723
  • রঞ্জনদা আপনার "মেসেঞ্জারে" একটা মেসেজ পাঠিয়েছি, সময় করে দেখে নেবেন।
  • Mira Bijuli | ০৩ জুলাই ২০২৪ ০৮:৪৭534105
  • পারিবারিক পরিস্থিতি, সমাজের অদ্ভুত ধারণা, অবহেলা, তার পরিণতি হিসেবে একটা মানুষের আত্মবিসর্জন - প্রেক্ষাপট টা darun ছিল। ২টি ভিন্ন সময়ের ঘটনাকে এক সুতোয় গাঁথা এবং শেষে একটা সুন্দর পরিসমাপ্তিতে একটা পরম তৃপ্তি অনুভব হয়। সমাজের একটা অন্ধকার দিকের পাশে উদার মনের একটা যুগপৎ অধিষ্ঠান।
    পৃথিবী একটা গোল বৃত্ত এবং তার পূর্বপুরুষের কোনো এক কৃতকর্মের প্রায়শ্চিত্ত তাকেই করতে হয় সেটাও আর এক বার প্রমাণিত হলো। তবে জীবন টা হয়তো এতটাও সহজ না। অনেক জটিলতা, পঙ্কিলতার মধ্যেও নিষ্পাপ সুন্দর জীবন গুলো কখনও ভালো মানুষের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থেকে যায় আমাদের স্মৃতিপটে।
  • Kishore Ghosal | ০৩ জুলাই ২০২৪ ১৩:২০534108
  • বড়ো সুন্দর মন্তব্য করলেন।  "তবে জীবনটা হয়তো এতটাও সহজ না" - সহজ তো নয়ই। যে ঘটনা থেকে গল্পটি মাথায় এসেছিল - সেখানে ছেলেটি বিধবা বুড়িকে বাড়ি ফেরাতে পারেনি - তার পরিবারের তীব্র আপত্তিতে।  ছেলেটি লড়েছিল - কিন্তু অতীতের কলঙ্ক কীভাবে স্বীকার করবে তার পরিবার।
  • Kuntala | ০৩ জুলাই ২০২৪ ১৭:৫১534120
  • এই যে বর্ধমানের ছেলে বললেন, তাতেই বেশ খুশি হয়ে গেলাম।
    বেশ লাগলো গল্পটি। হীরালালজির মুখে অত লেকচার না বসালেও চলতো যদিও। তবে বৈধব্য নিয়ে আমাদের সমাজের অসভ্যতা যত তুলে ধরা যায় ততই ভালো।
    শুধু 'বেরিয়ে' আর 'পড়ে' নিয়ে একটু ভাবতে পারলে ভালো হয়। 'কাপড় পরে বেড়াতে যাবো বলে বেরিয়ে পড়লাম' - এটা মনে রাখলেই চলবে।
    সরি, আবার মাস্টারনীর মতো বললাম, কিছু মনে করবেন না (যদিও লাইনটা মনে রাখলে ভালো হয়)। এখুনি কেউ হয়তো টুক করে একটুখানি কাদা ছুঁড়ে দেবেন।
  • Mira Bijuli | ০৩ জুলাই ২০২৪ ১৭:৫৬534121
  • হ্যাঁ সেটাই, বাস্তব জীবনে এরকম happy ending খুব একটা চোখে পড়ে না। *"সেখানে ছেলেটি বিধবা বুড়িকে বাড়ি ফেরাতে পারেনি - তার পরিবারের তীব্র আপত্তিতে।"* উপন্যাস টা পড়তে গিয়েও এরকমই আশঙ্কা হয়েছিল। পরিবার বা সমাজ মেনে না নেওয়াটাই যেন স্বাভাবিক, এটাই যেন রীতি চলে আসছে কোন সুদূর সময় থেকে স্রোতের ধারার মত। তবু আমাদের সুপ্ত ইচ্ছা থেকে যায় ভালো কিছু হোক। আমরা আশা করে থাকি এমন একটা কিছু ঘটুক যেটা আমরা বাস্তবে ঘটতে দেখিনা বা ঘটাতে পারিনা। তাই কল্পনার জাল বুনে সাহিত্যে সহজেই ঘটিয়ে ফেলতে চাওয়া হয় সুন্দর পরিণতি। তাতেই হয়তো একটু পরিতৃপ্তি পাওয়া যায়। যার ফলশ্রুতি এই উপন্যাসের সমাপ্তি।
     
    "কিন্তু অতীতের কলঙ্ক কীভাবে স্বীকার করবে তার পরিবার।" আমাদের সমস্যা টা ওখানেই। দোষ করেও দোষ স্বীকার করার বদলে অন্য কারো ঘাড়ে চাপিয়ে শান্তি পাই। আজকের দিনে দাঁড়িয়েও আধুনিকতার মোড়কে নারী স্বাধীনতা, সাম্যতা, সহমর্মিতা - এই শব্দ গুলো যেন অধরা স্বপ্ন। বাস্তবে এর প্রয়োগ খুব স্বল্প, হয়তো মাইকের গনগনে ভাষায় সীমাবদ্ধ। বর্তমান সমাজেও এই কাহিনীর যথেষ্ট পুনরাবৃত্তি ঘটতে দেখা যায় - সেটা তো ব্যাং এর ছাতার মত গজিয়ে ওঠা বৃদ্ধাশ্রম প্রমাণ দেয়।
     
    যাই হোক আমার কথা গুলো হয়তো খুব অসংলগ্ন মনে হতে পারে, কিন্তু আবেগমথিত চিরবস্তব।
  • Kishore Ghosal | ০৪ জুলাই ২০২৪ ০৯:৩১534141
  • @ কুন্তলাদি-, একদমই মনে করলাম না -, বরং মনে রাখব -, ছাত্র হিসেব মোটেই মনোযোগী ছিলাম না -, মনে পড়ে গেল মায়ের কাছে কানমলা খাওয়া।
     
    @ মিরা -, ঠিকই বলেছেন -, আজকের অত্যাধুনিক প্রযুক্তি যুগে প্রতিদিন যে বীভৎস কাণ্ড ঘটে চলেছে দেশেবিদেশে় -, সেখানে কিছুক্ষণ অন্ততঃ কল্প-,দুনিয়ায় নিজেদের মজিয়ে রাখতে চাওয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন