এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পলিটিশিয়ান | ২১ ডিসেম্বর ২০২৩ ২০:৩০527106
  • এসব আপনি নিজের চোখে দেখেছেন?
  • Kishore Ghosal | ২২ ডিসেম্বর ২০২৩ ১১:১০527108
  • @ পলিটিশিয়ান - "এসব" বলতে আপনি কার বা কাদের কথা বলেছেন? ঠিক বুঝলাম না।
  • পলিটিশিয়ান | ২২ ডিসেম্বর ২০২৩ ১৫:২৭527109
  • আপনার গল্পের চরিত্রদের কথা বলছি। এই মেসে থাকা বিরহী যক্ষ, বহু বছর পরেও বন্ধুপুত্রকে এমন কাছে টেনে নেওয়া ধর্মশালার মালিক, বৃন্দাবনে বেড়াল পার করে দেওয়া বিধবারা এদের কথা বলছি।
  • Kuntala | ২২ ডিসেম্বর ২০২৩ ১৯:১৯527114
  • বৃন্দাবনের বিধবাদের কথা, অন্যান্য নারীচরিত্র গুলো, সবই আমাদের কমবেশি পরিচিত। কিশোর বাবু সুন্দর গুছিয়ে উপস্থাপন করেছেন। ভালো লাগছে।
  • Kishore Ghosal | ২২ ডিসেম্বর ২০২৩ ২২:০৮527118
  • @ পলিটিশিয়ান - প্রশ্ন খুব কঠিন - বুদ্ধদেব থেকে সম্রাট অশোক কিংবা বিক্রমাদিত্য থেকে ঔরংজেব কাউকেই চোখে দেখিনি।
    তবে বৃন্দাবনে বিধবাদের দেখেছি - বহু কষ্টে তিনজন বিধবার সঙ্গে আলাপ করেছি - তাঁদের মধ্যে মাত্র একজনই বিগত জীবনের স্মৃতি বর্ণনা করেছিলেন - তিনি বর্ধমানের কন্যা - তবে বহু অনুরোধ সত্ত্বেও তিনি তাঁর গ্রামের নাম এবং দাদার নাম বলেননি।
     
    @কুন্তলাদি - অনেক কৃতজ্ঞতা নেবেন। আমাদের খুব কাছের এবং প্রিয় সাদা-কালো চরিত্রগুলিই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি।
  • পলিটিশিয়ান | ২৩ ডিসেম্বর ২০২৩ ০০:১৬527119
  • কিশোরবাবু, আমার প্রশ্নটা আসলে বিস্ময়ের প্রকাশ ছিল। আমার নিজের এরকম মানবজমিন সরেজমিনে দেখার অভিজ্ঞতা নেই। তাই আপনি এত দেখেছেন বলে বিস্ময়।
  • Kishore Ghosal | ২৩ ডিসেম্বর ২০২৩ ১৩:৩২527128
  • @ পলিটিশিয়ান - আপনার ছদ্মনাম "পলিটিশিয়ান" - তদ্ধর্ম অনুযায়ী প্রশংসা করলেন না অপ্রশংস রইলেন বুঝলাম না।
     
    তবে এটুকু বলতে পারি -
    আমার পিতৃপক্ষ এবং মাতৃপক্ষ উভয়েই বর্ধমানের গ্রামবাসী ছিলেন। পিতৃদেব কলকাতার মেসেই থাকতেন - সপ্তাহান্তে কিংবা পক্ষান্তে বাড়ি যেতেন। যদিও আমার মাত্র এক বছর বয়সে - বাবা আমাদের নিয়ে কলকাতায় বাসা নিয়েছিলেন। সদ্য মেস ছেড়ে আসা বাবার অনেক বন্ধু- সহমেসবাসীরা আমাদের পারিবারিক বন্ধুও ছিলেন। অতএব বালক বয়েসে বাবার মুখে নানান গল্প শুনে এবং কোন কোন ছুটির দিন বাবার হাত ধরে মেসে যাওয়া আসা থেকে মেসের জীবন যাপন দেখার অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল। সে অভিজ্ঞতায় সাড়ে চুয়াত্তরের রসরাজ তুলসীবাবুর মতো মেসম্যানেজার, কিংবা সাম্যময় ব্যানার্জি, নবদ্বীপ হালদার, জহর রায়ের মতো রসিকপ্রবর বোর্ডার দেখিনি, ধনঞ্জয়বাবুর মতো সঙ্গীতজ্ঞ বোর্ডার তো নয়ই।
    আমার অভিজ্ঞতা আটপৌরে - ছাপোষা করণিক মেস বোর্ডারদের নিয়ে। কিন্তু মেস জীবন নিয়ে লিখলেই - "অ সাড়ে চুয়াত্তর থেকে...তাই না?" গোছের মন্তব্য শুনতে হয়।
     
    অতঃপর কর্মসূত্রে আমাকে ভারতের বহু জায়গায় ঘুরতে হয়েছে - ঘোরা বলতে ঠিক টুরিস্ট নয় - বরং প্রতি জায়গাতেই কম করে দেড় দু বছর - কোন কোন জায়গায় চার-পাঁচ বছরও থাকতে হয়েছে। সেই সূত্রে স্থানীয় মানুষদের সঙ্গে আলাপ - পরিচয় হয়েছে। সে রকমই আজ থেকে বছর পনের আগে এক সময় বৃন্দাবনের কাছাকাছি বেশ কিছুদিন থাকতে হয়েছিল - সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা - এবং অবশ্যই কিছু কল্পনা জুড়ে এই গল্প।
  • পলিটিশিয়ান | ২৩ ডিসেম্বর ২০২৩ ১৭:২৪527131
  • প্রশংসাই করলাম কিশোরবাবু। বুঝিয়ে উঠতে না পারাটা আমার কলমের অক্ষমতা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন