এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হীরেন সিংহরায় | ০৬ মার্চ ২০২৬ ১৭:১৪738984
  • অনেক ধন্যবাদ। অত্যন্ত সময়োপযোগী।
    বহু বছর আগে ডয়েচে ব্যাংক সিঙ্গাপুরে আনা ডোরাইসিঙ্ঘম নামের এক তামিল সহযোগীর কাছে শুনেছিলাম সিঙ্গাপুরের স্কুলে ভর্তি হলে প্রথমেই জেনে নেওয়া হয় তার মাতৃভাষা কি । স্কুলের মিডিয়াম অফ ইন্সট্রাকশন ইংরেজি হতে পারে কিন্তু সেই ছাত্রটিকে তার মাতৃভাষা একটি অতিরিক্ত সাবজেক্ট হিসেবে শিখতে হবে।  ড্রেসনার ব্যাঙ্কে শিক্ষানবিশির সময়ে দেখেছি তাদের সিঙ্গাপুর শাখার ব্যাল্যান্স শিট পাঁচটি  ভাষায় প্রকাশিত হতো – ইংরেজি জার্মান চিনা  মালয়ে ও তামিলে। এসব অবশ্য প্রাচীন কালের গল্প , এখনো সিঙ্গাপুরে ইমিগ্রানটদের সেই সুযোগ দেওয়া হয় কিনা জানি না  সিঙ্গাপুরের অর্থনৈতিক উন্নয়নের একটা মস্ত বড়ো কারণ এটি - ম্যান্ডারিন চাইনিজ শেখানোটা ভীষণ কাজে লেগেছে । 
     
    আমার জার্মান প্রবাস কালে  একটি সুইডিশ  রিসারচের কথা পড়েছিলাম – তাদের সিদ্ধান্ত ছিল যে কোন ছেলে মেয়েকে অন্তত প্রথম তিন চার  বছর কেবলমাত্র মাতৃভাষাটি শেখানো উচিত, সেটিতে সে  স্বচ্ছন্দ হলে একাধিক ভাষা শেখার কাজটা অনেক সহজ হয়ে যায় ; এক থেকে দুই,  দুই থেকে তিন !  বাংলা স্কুল থেকে এসেছি, চারটে ভাষা শেখার পরে আমার মনে হয় এটি সার্বিক সত্য ।  মাঝে মাঝে ইচ্ছে করে শহরের দেওয়ালে অ আ ক খ লিখে আসি, কত লোকেই তো গ্রাফিতি করে !

    কলকাতায় গিয়ে অবশ্য প্রায়ই শুনতে হয় , আমার ছেলের বাংলাটা ঠিক আসে না !
  • দীপ | 2402:3a80:1989:83fb:578:5634:1232:***:*** | ০৬ মার্চ ২০২৬ ১৮:৩৬738985
  • যোগ্যতা বি এ অনার্স, এম এ ( ইতিহাস), এম এ ( রাষ্ট্র বিজ্ঞান), বি এড, ডিএলএড, টেট প্রাইমারি, আপার প্রাইমারি উত্তীর্ণ, সেট কোয়ালিফায়েড।
     
    ভদ্রলোক হাই স্কুলে পড়াচ্ছেন ।
    টাকির খুব নামী একটি স্কুলে।
    সোম থেকে শুক্রবার, সকাল সোয়া দশটায় ঢোকেন,বেরোন বিকেল চারটে।
    দিনে চার পাঁচটা ক্লাস ছাড়াও স্কুলের অন্য কাজও করতে হয়, যেমন নির্দেশ আসে ।
     
    ভদ্রলোকের মাইনে ? মাসে ১৯০০ টাকা ।
    ম্যানেজিং কমিটি appointed শিক্ষক।
     
    স্কুলে ছাত্র ছাত্রী কত ? ১২৮০ 
    শিক্ষক থাকার কথা কত ? ৩৬ জন । 
    স্থায়ী শিক্ষক আছেন কতজন ?‌১৬ জন ।
    প্যারাটিচার, আই.সি.টি আর এই ভদ্রলোককে নিয়ে চারজন ।
    অর্থাৎ ২০ জন । 
    থাকার কথা ৩৬ জন । 
     
    মাসে মাইনে ১৯০০/-।
    দেড় হাজার টাকা যুব সাথী পাওয়া এগিয়ে বাংলায় ।
     
    ফেসবুক 
  • দীপ | 2402:3a80:1989:83fb:578:5634:1232:***:*** | ০৬ মার্চ ২০২৬ ১৮:৫৫738986
  • নদীয়ার একটি স্কুলের কথা:

    ১২৫৯ জন ছাত্র ছাত্রী । 
    স্থায়ী শিক্ষক থাকার কথা ৩৮ জন । আছেন সেখানে ২৬ জন । প্যারা টিচার ৪ জন ( যাঁদের সদ্য ভিক্ষে দেওয়া হয়েছে ১ হাজার টাকা) ।  একজন এম সি অ্যাপয়েন্টেড শিক্ষক। যাঁর মাসে মাইনে ২০০০/-।

    দ্বিতীয় স্কুলটি হুগলির ।
    সেখানে একাদশ শ্রেণিতে বাণিজ্য বিভাগে ৮৬ জন ছাত্র। দ্বাদশ শ্রেণিতে ৮২ জন ছাত্র। বাণিজ্য বিভাগে স্থায়ী শিক্ষক কতজন?
    ১ জন।  
    তাহলে চলছে কি ভাবে?
    একজন অস্থায়ী শিক্ষককে ম্যানেজিং কমিটি নিয়োগ করেছেন, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.কম, বি.এড । তাঁকে সম্মান দক্ষিণা দেওয়া হচ্ছে ২ হাজার টাকা স্কুল ফান্ড থেকে । 
    দু বারের টেট কোয়ালিফায়েড । এখন দুই হাজারের মাইনে পাওয়া শিক্ষক । বাড়িতে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী, সন্তান । 
    সকালে দুটো টিউশন । সন্ধ্যায় বাড়ি ফিরে পুরোহিতের কাজ।
    দীর্ঘশ্বাস ফেলে বললেন, জীবনে শিক্ষক হব ভেবেছিলাম । হয়েছি, হয়ে আছি এভাবেই ।

    ফেসবুক

    বাংলামাধ্যম শিক্ষাব্যবস্থা ধ্বংস করে বাংলাভাষা নিয়ে কান্নাকাটি করা অর্থহীন।
  • হীরেন সিংহরায় | ০৬ মার্চ ২০২৬ ১৯:২১738987
  • দীপ 
     
    এ শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা যেত পারে ? যদি কিছু করতে পারি 
     
  • দীপ | 2402:3a80:1989:83fb:578:5634:1232:***:*** | ০৬ মার্চ ২০২৬ ১৯:৩২738988
  •  আমি তথ্যগুলো ফেসবুক থেকে পেয়েছি।
    খোঁজ পেলে অবশ্যই জানাবো।
  • দীপ | 2402:3a80:1989:83fb:578:5634:1232:***:*** | ০৬ মার্চ ২০২৬ ১৯:৪৩738989
  • প্রায় সমস্ত স্কুলের এক দশা! 
    হিন্দু, হেয়ার, টাকার মতো স্কুলগুলোও আজ ধুঁকছে!
  • হীরেন সিংহরায় | ০৬ মার্চ ২০২৬ ২০:১৭738990
  • অশেষ ধন্যবাদ । যদি পান বা এমনি কোনো শিক্ষকের কথা জানেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন