এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  SIR

  • ট্রাইবুনালের দ্রুত নিষ্পত্তি সমাধান নয়, SIR সম্পূর্ণরূপে বাতিল করতে হবে।  

    শর্মিষ্ঠা রায় লেখকের গ্রাহক হোন
    SIR | ২৯ আগস্ট ২০২৬ | ৪১ বার পঠিত
  • ট্রাইবুনালের দ্রুত নিষ্পত্তি সমাধান নয়, SIR সম্পূর্ণরূপে বাতিল করতে হবে।

    আপনি কি SIR এর শিকার এই বাংলার মানুষের দুরবস্থায় কাতর? প্রতিকার চাইছেন? আমি নিশ্চিত, অন্ধভক্তরাও এটা চাইবে। কারণ ভেতরে ভেতরে তারাও তো ছ্যাঁকা খাচ্ছে। বাইরে তারা যাদের দিনরাত গালি দিচ্ছে, কিন্তু মনে মনে ভাবছে ওরাই জিতে যাক।

    পশ্চিমবঙ্গে SIR এর প্রথম য়ে তালিকা বেরিয়েছিল, তাতে ৫৮ লক্ষ লোককে ASDD (Absent, Shifted, Dead, Duplicated) খাতে বাদ দেওয়া হয়েছিল। তারপর যারা বাকি রইল তাদের লজিক্যাল ডিসক্রিপ্যান্সি নামক একটি চক্করে ফেলা হল। কারো বাবা মায়ের ছ'য়ের বেশি সন্তান, কারো নাম বা ডকুমেন্টে বানানের সমস্যা, কারো বাবা মায়ের সঙ্গে বয়সের তফাত বিশ্বাসযোগ্য নয়, এরকম যুক্তিতে বেছে বেছে ডেকে পাঠানো হল, এবং তাদের মধ্যে প্রাথমিক পর্যায়ে আন্ডার অ্যাডজুডিকেটেড হয়েছিল ৬০ লক্ষের ওপর। সুপ্রিম কোর্টের নির্দেশে, কলকাতা হাই কোর্ট নিয়োজিত ৭০৫ এরও ওপর বিচারপতি বিচার করে তাদের মধ্যে থেকে ২৭ লক্ষ লোককে বাদ দেয়। এর পর আসে ট্রাইবুনাল পর্ব। ট্রাইবুনালে তারাই যেতে এবং আবেদন করতে পারে, যারা ওই ৭০৫ বিচারপতির রায়ে খুশি নয়। প্রসঙ্গত বলা, এরা আদালতের রায়ে বিচারাধীন হলেন বলে এদের প্রতি রাষ্ট্রের আর কোনো দায় রইল না, এদের নিজেদের লড়াই নিজেদেরই লড়তে হবে, এমন সাব্যস্ত হল। এর পর থেকে সরকারি প্রকল্পের সুবিধা থেকে এরা বঞ্চিত হচ্ছেন, রেশন মিলছে না বলে অনাহার অপুষ্টিতে ভুগছেন, মেধাবী ছেলেমেয়েরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করেও ভর্তি হতে বাধা পাচ্ছে। যারা নিয়মিত বিদেশ যাতায়াত করেন, তাদের পাসপোর্ট নিয়েও সমস্যা হচ্ছে।

    ইতিমধ্যে সাংসদ ঈশা খান চৌধুরী একটা আরটিআই করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও কিছু তথ্য দিলেন। তা থেকে আমরা জানতে পারলাম এই ২৭ লক্ষ মানুষের মধ্যে মাত্র ৭লক্ষ ট্রাইবুনালে আবেদন করেছেন। বাকি ২০ লক্ষের কোনো খোঁজ নেই। এরা কারা? এরা হল আমাদের রাজ্যের হতদরিদ্র, সংখ্যালঘু, মহিলা, অনাথ, সহায়সম্বলহীন, শিক্ষা ও সুযোগ বঞ্চিত মানুষ, যারা পুরো ব্যাপারটাই ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন। রাষ্ট্র ঘাড়ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়েছে, ওঠার চেষ্টা করার শক্তি সাহস, সামাজিক সাপোর্ট কোনোটাই তাদের নেই। যারা একদিন বাড়ি বাড়ি গিয়ে SIR এর ফর্ম ফিল আপ করিয়েছিল, তারা কিন্তু ট্রাইবুনালে আবেদন করানোর জন্য এগিয়ে আসে নি।

    এর পরেই কাহানি মে টুইস্ট। ঈশা খান চৌধুরীর আরটিআই থেকে জানা গেল, ট্রাইবুনালে ৭ অগস্ট পর্যন্ত আবেদন করেছেন ৩৮ লক্ষ দশ হাজার ৬২০ জন। তাহলে এই ২০ লক্ষ + ১১ লক্ষ, অর্থাৎ ৩১ লক্ষ আবেদন কোথা থেকে এল? জানা গেল, এই ৩১ লক্ষের নাম SIR এ ক্লিয়ার হয়ে যাবার পরও নির্বাচন কমিশন এদের ভোটাধিকার থাকা উচিত না বলে এই নামের তালিকা ট্রাইবুনালে পাঠিয়েছে। নির্বাচন কমিশন নিজে পার্টি হলেও এখানেই রাতের অন্ধকারে অনলাইনে ফর্ম সেভেনের খেলা হয়েছে। উত্তরাখণ্ডে ফর্ম ৭ ব্যবহার করে ৫ জন বিজেপি কর্মী ৬৫০০ জনের নাম বাদ দিয়েছে। অর্থাৎ গড়ে ১৩০০ জন। বিহারেও এরকম ঘটনা ঘটেছে। অর্থ আপনি আমি, যারা গত বিধানসভা ভোটে ভোট দিয়েছি, তাদের নাম এখনও আছে কিনা এমন গ্যারান্টি নেই।

    কত জনের কেস নিষ্পত্তি হয়েছে? ২০ মার্চ থেকে ৭ অগস্ট পর্যন্ত ১৪০ দিনে ৮২৭৮২ টি কেস নিষ্পত্তি হয়েছে। এভাবে কাজ হলে বাকি কেস নিষ্পত্তি হতে সময় লাগবে ১৭.২৭ বছর অর্থাৎ ২০৪৩ সালের নভেম্বর নাগাদ কাজ শেষ হবে। অলরেডি বিচারকরা পদত্যাগ করেছেন এই বলে, যে পুরো কাজ শেষ হতে ৩০/৪০ বছর লাগবে। এই ভাবে কাজ চললে বাদ পড়বেন ৩৪ লক্ষ ২৯ হাজার ৫৫ জন।

    আপনি যদি আজ দ্রুতগতির ট্রাইবুনাল দাবি করেন, তাহলে এই ট্রাইবুনালের ফলও মেনে নিতে বাধ্য থাকবেন। লজিক্যাল ডিসক্রিপ্যান্সিতে যাদের ফেলা হয়েছিল, তারা অবৈধ ছিল, বিদেশি ছিল মানতে পারবেন? মানতে পারবেন তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো, বঙ্গোপসাগরে, বাঘের দ্বীপে ছেড়ে আসা, বা বুলডোজারে বসিয়ে বর্ডারের ওপারে ফেলে দেওয়া? আপনি নিজে বা আপনার কোনো প্রিয়জন এই তালিকায় পড়ে যাবেন না তো?

    খসড়া তালিকার বাদ যাওয়া ৫৮ লক্ষ মানুষের তালিকায় জল মেশানো ছিল না আপনি নিশ্চিত? ওই তালিকা নিয়ে চ্যালেঞ্জ করবেন না? আমার পরিচিত ছয়জনের নাম ওই তালিকায় আছে। তারা কেউ গৃহবধূ, কেউ বিশ্ববিদ্যালয়ের গবেষক, ছাত্র। আগের ভোটেও ভোট দিয়েছে। তারা ডিলিটেড হয়ে যাবে আমরা মেনে নেব?

    SIR একবার হয়ে গেছে বলে আর কিছু করার নেই ভাবছেন? এই মাত্র সেদিন কৃষকেরা দাঁত কামড়ে পড়ে থেকে কালা আইন বাতিল করিয়ে উদাহরণ তৈরি করেছেন। আমাদের কাছেও কিন্তু SIR বাতিল করানো ছাড়া আর কোনো শর্টকাট নেই। কারণ, এখন জনগণনা চলছে। এর দ্বিতীয় পর্যায়ে এনপিআর করানোর ব্যবস্থা রয়েছে। তার পরেই RGI এর স্ট্যাম্প দিয়ে বেনাগরিক ঘোষণা করা হবে। SIR এবং NRC স্বাধীনতার পরে ঘটা জঘন্যতম ক্রাইম। এই আন্ডার অ্যাডজুডিকেশন করে বাঙালির নাগরিকত্ব কেড়ে নেওয়ার এ এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। রাষ্ট্রসংঘ বলছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি SIR এর ঘাপলার কথা শুনে কোর্টে নিজের চেয়ারে বসে পুনরায় নির্বাচনের সম্ভাবনার আলোচনা করছেন। আর সেখানে আমরা অ্যাকটিভিস্টরা ওই জঘন্য ট্রাইবুনালের প্রহসনকে আর একটু ত্বরান্বিত করার জন্য দরাদরি করব? ভেবে দেখবেন।

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • SIR | ২৯ আগস্ট ২০২৬ | ৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন