এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • উদাসীন শুভেচ্ছা 

    শ্রীমল্লার বলছি লেখকের গ্রাহক হোন
    ১৫ জানুয়ারি ২০২৬ | ৯৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • পর্ব প্রথম | পর্ব দ্বিতীয়
    “Since the very inception, artists have been engrossed in celebrating art. Yet no artist has sought the innermost chambers of art’s mind. It is there that art keeps the mirror through which life reveals itself.”

    মুরগির শরীরে যত রক্ত আছে, সবটুকু দিয়ে পৃথিবীর ইতিহাস লিখে ফেলা যাবে। হত্যা যে করে, তার অনুভূতি দিয়ে অভিনয়ের জগতে নাম লেখানো বড্ডসহজ। বাংলাদেশে একসময়ে কাপড়ের ব্যবসা ছিল ঠাকুর্দার, আর বাবা সারাজীবন ধ’রে পাখিদের খাবার খাইয়েই গেল। জানলা বাবার প্রিয়। যে কোনও জানলা দিয়েই বাবা বাংলাদেশে পৌঁছে যেতে পারে, চ’লে যায়ও। সেইদেশে যত গাছপালা, যত খাবার অভাব, যত স্কুল না পালিয়ে মন দিয়ে লেখাপড়া— এসব আমাকে দেখায় বাবা। বাবার প্রথম যৌন অভিজ্ঞতা আমাকে শিখিয়ে দেয়, শিখিয়ে দিয়েছিল— কোন উপায়ে মুহূর্তকে আগলে না রেখে জল দিয়ে মুছে রোদ্দুর ফেলে দিতে হয়। 

    বাবার দু’হাতে আপনভাইয়েরা অপমানের দাগ লাগিয়ে দিচ্ছে, আর মাঝখান থেকে আমার মৃত ঠাকুর্দা প্রতিবাদের চেষ্টা করছে অনবরত; কিন্তু আমার ঠাকুমা সুজির নাড়ু তৈরিতে ব্যস্ত থাকায় সেইগন্ধে ঠাকুর্দার কণ্ঠস্বর কারও কান পর্যন্ত পৌঁছচ্ছে না। আমি চুপচাপ মায়ের পাশে ব’সে সেলাই শিখছি। মায়ের কাছেই তো শেখা, পাঁচিল খুব অশুভ সংকেত। যেন আমি হলুদের কাছাকাছি থাকি। হলুদ নাকি সমস্ত পাঁচিলকেই অদৃশ্য আঘাত দিয়ে বিজয়া দশমীর পথটুকু পেরিয়ে যেতে সাহায্য করে। 

    গ্যাস্ট্রিক আলসার নাকি বাবার বন্ধু! চার বছর বয়েস যখন আমার তখন বাবা বলেছিল, গ্যাস্ট্রিক আলসার বাবাকে যতটা ভালবেসেছে, আমার মাও নাকি অতটা ভালবাসেনি বাবাকে। বাবার সেরোটোনিন আর ডোপামিন নামে দু’টো বাঁধানো খাতা ছিল। সেরোটোনিনের খাতায় বাবা যত রাজ্যের ছবি এঁকে রেখে দিত। মূলত অবচেতন থেকে উঠে আসা ছবিসমূহ। সেই খাতায় একবার একটা পাতায় দেখেছিলাম, একটা মাটির হরিণকে হাঁটতে হাঁটতে উস্তাদ জাকির হুসেনের কোনও একটা অনুষ্ঠানে ঢুকে যেতে। তারপর যখন বেরিয়ে এলো, তখন অনুষ্ঠান শেষ। সেই হরিণের শরীর দিয়ে তখন সিন্ধু ভৈরবীর গন্ধ বেরোচ্ছে। আমি ওই পাতা বন্ধ ক’রে দিয়েছিলাম, দ্বিতীয় দিন আর ওই পাতা খুলিনি। সিন্ধু ভৈরবীর গন্ধ আমার কিছুতেই সহ্য হয় না। 

    ডোপামিনের খাতায় বাবা প্রবন্ধ লিখত। খুব অদ্ভুত সেই প্রবন্ধের বেঁচে থাকা। মোট ৫১ টা প্রবন্ধ। অথচ ওই প্রবন্ধগুলোর প্রত্যেকেরই কোনও না কোনও সমস্যা আছে। একটা প্রবন্ধের কথা বিশেষ মনে আছে। কেননা, ওই প্রবন্ধয় কোনও শুরু নেই। এমনকী কোনও শেষও নেই। কিন্তু সেটা প্রবন্ধ। বাবা ওই প্রবন্ধের এক জায়গায় ইংরেজিতে লিখেছিল : “Since the very inception, artists have been engrossed in celebrating art. Yet no artist has sought the innermost chambers of art’s mind. It is there that art keeps the mirror through which life reveals itself.”
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    পর্ব প্রথম | পর্ব দ্বিতীয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন