বাঙালি বিজ্ঞানী অশোক সেন পদার্থবিদ্যার সর্বোচ্চ পর্যায়ের পুরস্কার পেয়েছেন। তাত্ত্বিক পদার্থবিদ্যার ক্ষেত্রে এই পুরস্কারের গুরুত্ব প্রায় নোবেল পুরস্কারের মত। পদার্থবিদ্যার নোবেল পুরস্কার বাছে যে কমিটি তারাই স্টকহোম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই পুরস্কারের প্রাপক বেছে নেয়। ১৯৮৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া চালু হয়েছে। পদার্থবিদ্যায় নোবেল দেওয়ার বন্দোবস্ত থাকলেও কেন আলাদা করে এই পুরস্কার?
নোবেল পুরস্কারের ক্ষেত্রে শর্ত হল যে তত্ত্বের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে তা যেন পর্যবেক্ষণ দ্বারা স্বীকৃত হয়। কিন্তু তাত্ত্বিক পদার্থবিদ্যার এমন অনেক বিষয় আছে যেমন কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্ব, মহাজাগতিক স্ফীতি বা স্ট্রিং থিয়োরি --- যেখানে নিকট ভবিষ্যতে অন্তত এই সমস্ত তত্ত্বের কোনো ভৌত প্রমাণ পাওয়া অসম্ভব। অথচ বিশ্বজগৎকে ... ...
পুজোর আগে যে বইগুলো পড়েছিলাম তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য Thomas Byrom এর অনুবাদে অষ্টাবক্রগীতার ইংরেজি অনুবাদ :The heart of awareness। কেন একথা লিখলাম পরে বলছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে এমন কিছু কথা বলেন যে আমাদের মুখে আর বাক্যি সরে না।কয়েকদিন চুপ করে ভাবতে হয়।যেমন কয়েকদিন আগে কম্যুনিস্টদের কেন পুজোয় বইয়ের স্টল করতে দেওয়া উচিত নয় সেই প্রসঙ্গে বললেন, ওরা নাস্তিক। ওরা অঞ্জলি দেয় না,হাতে ডোর বাঁধে না,কপালে টিকা দেয় না ইত্যাদি। উনি জানেন না হয়তো বহু হিন্দু এই সমস্ত বাহ্যিক আচরণগুলো পালন না করেই হিন্দু থাকেন,এমনকি ঈশ্বরবিশ্বাসী অর্থে আস্তিকও থাকেন। আবার অনেকেই আছেন যাঁরা সত্যিই নাস্তিক। ঈশ্বরের অস্তিত্বে এবং বেদের অভ্রান্ততায় বিশ্বাস ... ...
আবু সয়ীদ আইয়ুবের আধুনিকতা ও রবীন্দ্রনাথ গ্রন্থে কবি অরুণ কুমার সরকারের সঙ্গে আয়ুবের একটি ঘোরতর বিতর্ক স্থান পেয়েছিল। সেখানে বিতর্কের কেন্দ্রে ছিল অমঙ্গল বোধ (sense of evil)। অরুণকুমার সরকার মূলত বোদলেয়ারের কবিতাকে সামনে রেখে বলেছিলেন যে এই অমঙ্গলবোধ না থাকার কারণে রবীন্দ্রনাথ কবি হিসেবে আধুনিক নন। প্রবল আস্তিক্যবোধে স্পৃষ্ট থাকার কারণে তিনি জানেন, আমার সকল কাঁটা ধন্য করে ফুল ফুটবেই। শেষ পনের বছরে বেছে নেওয়া চিত্রকলা মাধ্যমেই কেবল তাঁর ভয়,উদবেগ,আশংকা পরিত্রাণহীন ভাবে জেগে থেকেছে। ফলে সেখানে তিনি আধুনিক। কবি হিসেবে নন। মোটামুটি এরকমই ছিল অরুণ কুমার সরকারের বক্তব্য। সম্প্রতি কাছাড় উপত্যকার বিশিষ্ট কবি ও সাহিত্যিক দেবাশিস তরফদারের একটি প্রবন্ধ সংকলনের ‘বীজ ... ...
মূল শিরোনাম: Apocalypse Now and Thenলেখক: Arundhati Royউপশিরোনাম: বুদ্ধিমত্তা পুঁজিবাদের চূড়ান্ত গন্তব্য১. প্রথম পর্ববিপদের পূর্বাভাস এখন প্রবল বৃষ্টির মতো ঝরে পড়ছে। ভাবো, নয়তো ডুবে যাও। আনুগত্য স্বীকার করো, নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত হও। চোখ তুলে তাকাও, নয়তো পিছিয়ে পড়ো।আর এই ধরনের কোমলতাবর্জিত হুমকির মধ্য দিয়েই আমাদের সামনে এসে হাজির হয়েছে AI-এর যুগ—অর্থাৎ Actual Idiocy (প্রকৃত মূর্খতা), Actual Super Idiocy (প্রকৃত চরম মূর্খতা), কিংবা Recursive Snowballing-Idiocy (ক্রমাগত নিজের গতি বাড়িয়ে তুষারগোলকের মতো বেড়ে চলা মূর্খতা)। ধুর, এই প্রবন্ধের প্রথম অনুচ্ছেদেই আমি ইতিমধ্যে দুটো ড্যাশ চিহ্ন ব্যবহার করে ফেলেছি। যেমনটা বলা হয়, এটাই একটা লক্ষণ।তাহলে হয়তো এই প্রবন্ধটি আমি আদৌ লিখিনি। সত্যিই এটি ... ...
কয়েকটি অদ্ভুত কথা প্রথমেই বলে নেওয়া ভালো। যে ছবিটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি ২০০৫ সালের আগে তার কোনো একটি নির্দিষ্ট ভার্সান ছিল না,অন্তত দশ রকমের ভার্সান চালু ছিল। এর কারণ ১৯২৫ সালে ছবিটি মুক্তি পাওয়ার সময় তার একমাত্র নেগেটিভ কপিটি আরও কপি তৈরির জন্য জার্মানিতে পাঠানোহয়। কারণ সেই সময় সেই প্রযুক্তি সোভিয়েত ইউনিয়নে ছিল না। জার্মানিতে ছবিটি মুক্তি পাওয়ার আগে সেটিকে কিছুটা কাটছাঁট করা হয়। ফলে আজ পর্যন্ত সেই অরিজিনাল নেগেটিভটি পাওয়া যায় নি। ২০০৫ সালে বিভিন্ন সূত্র মিলিয়ে যে ভার্সানটি তৈরি করা হয়েছে তাকেই মোটামুটি আইজেন্সটাইনের চিন্তার সঙ্গে সঙ্গতিপূর্ণ ধরা যেতে পারে। দ্বিতীয়ত বাক স্বাধীনতার অতন্দ্র ... ...
গ্লোরিয়া স্টেইনেম, মার্কিন যুক্তরাষ্ট্রের নারী অধিকার আন্দোলনের সংগঠক, লেখক এবং সম্পাদক, এই মাসের গোড়ায় প্রয়াত হলেন। সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে আলোচিত হল খবরটি, সমাজমাধ্যমেও লিখলেন অনেকে। গ্লোরিয়া অবশ্য কখনই বামপন্থী নারীবাদের সঙ্গে ছিলেন না। তবে রাজনৈতিক অবস্থানে ভিয়েতনাম যুদ্ধ, ইরাক যুদ্ধের বিরোধী ছিলেন। বিভিন্ন সময়ে হিলারি ক্লিন্টনের মত ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন করেছেন। কিন্তু তাঁর সম্পাদিত পত্রিকায় বা লেখায় গর্ভপাতের অধিকার সহ নারী আন্দোলনের মূল ইস্যুগুলোতে সোচ্চার হতে পিছপা হননি। নারীদের অধিকার সংক্রান্ত আন্দোলন যেহেতু সামাজিক আন্দোলন, তাই রাস্তায় নামতে হয়।পিতৃতান্ত্রিক সমাজের সঙ্গে যে লড়াইটা লড়তে হয় সেটাও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কিন্তু গ্লোরিয়ার বক্তব্য বাইরের এই লড়াইটার সঙ্গে নিজের ভেতরেও একটা লড়াই ... ...
এই রাষ্ট্রবাদী শব্দটায় কোনো বাঙালিত্ব নেই, এটা হিন্দী বলয় থেকে এখানে আমদানি করা হয়েছে। হিন্দী রাষ্ট্রবাদী শব্দটার ইংরেজি ন্যাশনালিজম যার একটা চমৎকার বাংলা প্রতিশব্দ বহুদিন ধরেই এখানে চালু আছে – জাতীয়তাবাদ। তাছাড়া জাতীয়তাবাদ বললে যেমন জাতি( Nation )কে ভালোবাসা বোঝায় রাষ্ট্বাদ বললে কি রাষ্ট্রকে( state) ভালোবাসা বোঝানো হবে ? কিন্তু রাষ্ট্র তো কোনো বিমূর্ত ধারণা নয়। রাষ্ট্রকে চালনা করে যখন যে শাসক থাকে সেই দলের নীতি। তাহলে কংগ্রেস পরিচালিত রাষ্ট্রের নীতিকে যেমন অধিকাংশ সময়ে বিজেপি সহ অন্য রাজনৈতিক দলগুলো বিরোধিতা করে এসেছে তেমনি করেই বিজেপি পরিচালিত রাষ্ট্রের নীতিকে অধিকাংশ সমেত কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলো বিরোধিতা করবে এটাই ... ...
THE SNOW OF THE DYING century still lay on the edge of the dark forest when Lajos von Lázár, the translucent child with water-blue eyes, first glimpsed the man he would believe to be his father for his whole life and beyond.ভাতের হাঁড়ি থেকে একটা ভাত টিপেই যেমন হাঁড়ির খবর পাওয়া যায়, তেমনই ভালো উপন্যাসের মণিমুক্তোর মত ছড়িয়ে থাকা এক আধটা লাইন কিংবা অনুচ্ছেদ থেকেই বোঝা যায় তার গুণমান। অনেক সময় ... ...
বাল্মিকী রামায়ণের উত্তরকাণ্ডে শ্রীরামচন্দ্রের শম্বুক বধের কাহিনী আছে। রামায়ণের মূল গল্পের সঙ্গে এই ছোট্টো আখ্যানের বিশেষ কোনো সম্পর্ক আছে এমনটা নয়। যাদের স্মরণে নেই তাদের মনে করিয়ে দিচ্ছি গল্পটা। যুদ্ধজয় করে এসে রামচন্দ্র তখন আদর্শ রাজা হিসেবে অযোধ্যায় রাজত্ব করছেন। প্রজা মনোরঞ্জনার্থে সীতার নির্বাসন ইতিমধ্যে সম্পন্ন। এমন সময় এক ব্রাহ্মণ তার পঞ্চদশবর্ষীয় পুত্রের মৃতদেহ নিয়ে হাজির। তাঁর বক্তব্য সৎ, ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তার বালক পুত্রের যে অকাল মৃত্যু হয়েছে তার জন্য শ্রীরামচন্দ্রই দায়ী। তাঁর রামরাজ্যে নিশ্চয় কোনো অধর্ম হচ্ছে যার ফলস্বরূপ ব্রাহ্মণের ছেলের প্রাণ গেছে। রাম তাঁর পরামর্শদাতাদের সঙ্গে বসলেন। নারদ জানালেন তারই রাজ্যের প্রান্তসীমায় এক নির্বোধ শূদ্র কঠোর তপস্যা ... ...
আমাদের মত গুরুবাদী এবং প্রথানুগামী দেশে প্রশ্ন করাকে খুব ভালো চোখে দেখা হত না কোনোকালেই। গুরুজনদের প্রশ্ন করাকে তো রীতিমতো গর্হিত অপরাধ ও ধৃষ্টতা হিসেবেই গণ্য করা হত। কার বক্তব্য সঠিক তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল কার বয়স বেশি। কোনো প্রথা বা অনুষ্ঠানের যৌক্তিকতার চেয়ে বেশি গুরুত্ব পেত ঐতিহ্যের প্রশ্নটি। পরিবারে, শিক্ষাঙ্গনে, সমাজে সর্বত্রই এই সংস্কৃতি পরিব্যাপ্ত ছিল এবং নতুন নতুন চেহারায় তা আজও ভালোমতই টিকে আছে। তার বাহ্যিক রূপের বদল হয়েছে মাত্র। কোনো কোনো ক্ষেত্রে এই প্রবণতা আরও মারাত্মক রূপ ধারণ করেছে, যেমন শিক্ষা। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত, এমনকি চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে নোটমুখস্থ পড়া, অগভীর এম ... ...