এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হেবিয়াস কর্পাস কি উঠে গেলো !

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ৩০ জুন ২০২৬ | ২৫৫ বার পঠিত
  • প্রিভেনটিভ ডিটেনশন সংক্রান্ত একটা বিল প্রায় বিরোধী শূন্য পশ্চিম বঙ্গ বিধানসভায় পাশ হয়ে গেলো তাতে বিচারের সাংবিধানিক অধিকারই চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে মনে হয়। অপরাধ আটকানোর জন্য কেন্দ্রীয় বা রাজ্যস্তরে যেসব আইন আছে তার মধ্যে কোনো আইনে কি অভিযুক্তকে এরকম একবছর বিচারহীন অবস্থায় ফেলে রাখার ধারা আছে ! এতো প্রিভেনটিভ ডিটেনশন রোধে অভিযুক্তের সাংবিধানিক রক্ষাকবচ হেবিয়াস কর্পাস জাতীয় আপিলের অধিকার হরণের সমান ! জানি না এ বিল রাষ্ট্রপতির অনুমোদনে আইনে রূপান্তর হলে এর বিপক্ষে সাংবিধানিক বৈধতার আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের নজরদারিতে নিয়ন্ত্রিত হবে কিনা। তবে বিল পাশ হওয়া ইস্তক যাঁরা এর বিরুদ্ধে সবচেয়ে সরব হচ্ছেন সেই বামপন্থীরা ছাড়া আছেন নানা মতের সাংবাদিককূল। এর থেকে বোঝা যায় মত প্রকাশের স্বাধীনতার অধিকার নিয়ে যথেষ্ট সংশয় ইতিমধ্যেই তৈরি হয়েছে। দুঃখের বিষয় হলো সংসদীয় রাজনৈতিক বিরোধীপক্ষের অনুপস্থিতি !
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ৩০ জুন ২০২৬ ১০:৫৫741536
  • হেবিয়াস কর্পাস উঠে হয়ত যাবে না, কিন্তু এ-এক অদ্ভুত পরিস্থিতি। যদি কাউকে ভুল ভাবে detain করা হয়, তার remedy শুধুই mandamus, বা কোর্টের অর্ডারে বার করতে হবে, কিন্তু সে তো বিশ বাঁও জলে। সাধারণত দেশে এমারজেনসি জারি হলে এরকম ধরণের statute আসে। দেশের বর্তমান আইন কানুন কি যথেষ্ট নয়, এরকম MISA টাইপের আইন বলবৎ করার কারণ কি?
  • upal mukhopadhyay | ৩০ জুন ২০২৬ ১১:০০741537
  • বিজেপির অনেকে তো মিসায় আটক ছিল তখন ইন্দিরা গান্ধী বলছিলেন দেশের ঐক্য আর সংহতিই আগে হেবিয়াস কর্পাসের অধিকার নয় !
  • অরিন | ৩০ জুন ২০২৬ ১১:০৫741538
  • কি আশ্চর্য, আজকে আবার সেই ইতিহাসের হয়ত পুনরাবৃত্তি হবে, পাশার দান উল্টে গেছে।
  • upal mukhopadhyay | ৩০ জুন ২০২৬ ১১:১৪741540
  • বিবিসির সাংবাদিকের প্রশ্নের উত্তরে ইন্দিরা গান্ধী একই ভাবে হেবিয়াস কর্পাসের অধিকার হরণের প্রশ্নে একথা bolen
  • | ০১ জুলাই ২০২৬ ১৬:১৯741562
  • রাওলাট অ্যাক্টে ভদ্রলোক শ্রেণী যারা ন্যশনালিস্ট কাজের সংগে ক্রমশঃ যুক্ত হয়ে পড়ছিল তাদেরই ক্ষতি হত, প্রবল বিরোধিতাটা সেখান থেকেই আসে, আইনটা তুলে নেওয়া হয়। কিন্তু ৪ বছরের মধ্যে, ১৯২৩ এ, কলকাতা ও পার্শ্ববর্তী জায়গায় 'গুণ্ডা অ্যাক্ট' আনা হয়, বাঙালী ভদ্রলোক শ্রেণী বা মারোয়াড়ি ব্যবসায়ী শ্রেণী আইনটিকে সমর্থন করে, তাদের নানারকমের ক্রাইসিস থেকেই আইনটি তৈরী হয়েছিল। আইনটি টিকে যায়। এতদিন সে আইনই চলছিল, এবার বদল করে নতুন আইন আনা হল। পুরোন আইনে, বলা হয়, গুণ্ডা কে সেটিই পুরোপুরি স্পষ্ট করা হয়নি আর নতুন আইনে Anti Social Act কী সেটাকে পুরোপুরি ব্যাখ্যা করা হয়নি। তো না ব্যাখ্যাত অংশ দিয়েই অপব্যবহার হতে পারে কিন্তু সিএম বলেছেন যে সেরকম হবে না, উপরন্তু এও নাকি বলেছেন যে 'ভদ্রলোক'দের বিরুদ্ধে ব্যবহার হবে না, মনে হয় ঋতব্রতকে দেখিয়ে কথাটি বলেছেন বিধানসভায়, এরকম রিপোর্ট পড়লাম। এবারের ভোটে ভদ্রলোক - শিক্ষিত - উঁচু জাত, এই পুরো গোষ্ঠী থেকে বিজেপি একটা এক্স্ট্রা % ভোট পেয়েছে, এই গোষ্ঠীর মধ্যে তাদের সমর্থন প্রবল, যারা মনে করত যে রাজ্যটা রসাতলে যাচ্ছে, বড়ই ক্যাওস, তো সেই গোষ্ঠীকে খুশী করার জন্যই হয়ত এই আইন আনা বা তার ব্যবহার হবে ক্রমশঃ, ক্যাওস - ঝামেলা - প্রতিবাদ থামাবার জন্য। ইউপিতে একই পরিস্থিতিতে NSA র যথেচ্ছ ব্যবহার হয়। এই জন্যই মনে হয় রাওলাট অ্যাক্টের সঙ্গে এই আইনের তফাত আছে, কারা আইনটির লক্ষ্য সেই দিক দিয়ে।
  • ar | ০১ জুলাই ২০২৬ ১৮:১১741565
  • গুন্ডা এ্যাক্ট ১৯২৩। এর লীগ্যাল ফ্রেমওয়ার্ক তথাকথিত রাউলাট এ্যাক্টের (১৯১৯) ওপর ভিত্তি করেই হয়েছিল। ২০২৬শের এ্যাক্টও ব্যতিক্রম নয়। সেটাই বক্তব্য।
    বাঙ্গালী বুদ্ধিজীবীরা, ডান, বাম, পুটকি বাম, চাড্ডি, মাকু, কং বা নকশালবাদী, সবাই এখন এক অখন্ড হিন্দু ভারত রাষ্ট্রের স্বপ্নে বিভোর!! ঘুম থেকে ওঠার ঢের দেরী!! শুধু নন-্ভদ্রলোক শ্রেণিতে কারা রয়ে গেলেন, সেটাই দেখার।
  • upal mukhopadhyay | ০২ জুলাই ২০২৬ ০৯:১৭741573
  • @ar রাস্তার আন্দোলনে বামেদের দেখে কিছু পেত্যয় হচ্ছে না মহায় ?
  • ar | ০৩ জুলাই ২০২৬ ২৩:২১741593
  • না হয় না। বরং দুধুভাতু বামেদের দেখে করুণা হয়। তৃণ (বা মমতা) বিরোধীতা করতে গিয়ে বামেরা কবে চাড্ডিদের মাইনর লীগ টীম, পুটকি বাম হয়ে গেছে বুঝতে পারেনি। নাহলে, নমোর "ক্যাট কল" বা চাড্ডি আইটি সেলের "সেক্সসুয়াল" কার্টুনের প্রতিবাদ নজরে আসতো। সম্প্রতি আরেক (একদা!!) ঘোষিত বাম ডাঃ ব্যানার্জ্জী বিভিন্ন চ্যানেলে বলে চলেছেন যে আর এস এসে সাথে মিশে উনি বুঝতে পেরেছেন যে ওরা মুসলিম বিরোধী নয়!! কলিকাতা বাংলাদেশে চ'লে যেত, কিন্তু এক মুখার্জ্জী পদবীওয়ালা বাঙালির জন্য তা হয়নি।
  • upal mukhopadhyay | ০৪ জুলাই ২০২৬ ১২:১৩741605
  • @ar সবই ভদ্দরলোকের হিন্দু হোমল্যান্ডের খেল ভায়া !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন