এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ধুলোট //০৪ 

    albert banerjee লেখকের গ্রাহক হোন
    ১৮ মে ২০২৬ | ৯২ বার পঠিত
  • 01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07
    আমি চোখ খুলি। ঘর অন্ধকার। জানালার বাইরে সূর্য ওঠে, ডুবে যায়, আবার ওঠে, আবার ডুবে যায়, অনেকবার, যেন সময় একটি তাল, যা আমি শুনি, কিন্তু মানি না আমি সময়ের বাইরে, স্মৃতির ভিতরে, ক্ষুধার শিখরে, তৃষ্ণার গহ্বরে, ভালোবাসার বীভৎসতায়, ঘৃণার মাধুর্যে, মৃত্যুর অনন্ত কোলাহলে, আমি জীবনের নিস্তব্দ আর্তনাদে।

    আমি চোখ বন্ধ করি। ছবি থামে। আমি আবার চোখ খুলি। ছবি আবার শুরু হয়, কিন্তু এবার ভিন্ন। এবার আমি দেখি এক নারী, সে আমার মতো, তার চোখে আগুন, তার মুখে রক্ত, তার হাতে ধনুক, তার পায়ে কাঁটা। সে যুদ্ধ করছে। কাদের সাথে? সবাইয়ের সাথে। পুরুষের সাথে, দেবতার সাথে, রাক্ষসের সাথে, নিজের সাথে। সে জিতছে, হারছে, আবার জিতছে, আবার হারছে।

    এক বুড়ো মানুষ আসে, সে কাঠ সংগ্রহ করে, চিতা সাজায়, আগুন দেয়, মৃতদেহ পোড়ায়, ছাই নদীতে ফেলে, আবার আসে, আবার পোড়ায়, আবার ফেলে। তার মুখ চেনা, সে আমার গুরু? সে আমার পিতা? সে সারথি? সে কে? আমি চিনতে পারি না, কারণ সময় তার মুখ মুছে দিয়েছে, শুধু রেখেছে হাতের ছাপ, পুড়ে যাওয়া আঙুল, কালো নখ, ফাটা তালু। আমি সেই হাত দেখে চিনি, কারণ সেই হাতে একদিন জল নিয়েছিলাম, সেই হাতে একদিন ফুল দিয়েছিলাম, সেই হাতেই লিখেছিলাম প্রেমের চিঠি, যা আমি কখনো পাঠাইনি, কারণ ঠিকানা ছিল না, ঠিকানা ছিল বাতাস, আর বাতাস চিঠি ফেরত দিয়েছে, আমার কাছেই, পড়েছে আমার পায়ের কাছে, সেটা আমি খেয়ে ফেলেছি, কাগজ, কালি, অক্ষর, সব, এখন সেই অক্ষর আমার পেটে, হজম হচ্ছে, আমার শিরায় মেশছে, আমার চিন্তায় পরিণত হচ্ছে, আর সেই চিন্তা আমাকে বলে, “তুই যা করিস, সব ঠিক। তোর কোনো দোষ নেই। দোষ নিয়মের, দোষ ধর্মের, দোষ সমাজের, দোষ ঐসব পুরুষের, যারা তোকে বানিয়েছিল অস্ত্র, ব্যবহার করেছিল, ফেলে দিয়েছিল। এখন তুই অস্ত্র নয়, তুই অস্ত্রধারিণী, তুই যোদ্ধা।

    দেখি সেই মাঠের ওপর বানর এসেছে, তারা পড়ে থাকা অস্ত্র তুলে খেলছে, একে অপরের দিকে ছুড়ছে, হাসছে, লাফাচ্ছে, যেন যুদ্ধ তাদের জন্য উৎসব, যেন রক্ত তাদের জন্য পানীয়, যেন মৃত্যু তাদের জন্য নৃত্য। আমি বানরদের দেখে হাসি। তাদের চোখে আমার প্রতিবিম্ব, বিকৃত, বাঁদরমুখো, সুন্দর, ভয়ঙ্কর।

    যুদ্ধ। সেই মাঠ। ধুলো। রক্ত। রথচক্র আটকে গেছে। সে পড়ে আছে। আমি দাঁড়িয়ে, দূরে, নারীর বেশে, কিন্তু আমার হৃদয়ে দেবীর অভিশাপী শয়তানের হাসি। আমি সেই দৃশ্য বারবার দেখি, রিওয়াইন্ড করি, প্লে করি, আবার রিওয়াইন্ড করি, একটি সিনেমা, যার রিল জং ধরে গেছে, আটকে গেছে, শুধু একই ফ্রেম বারবার দেখায়—সে পড়ছে, রক্ত ছিটছে, আকাশ কালো হচ্ছে, পাখি চিৎকার করছে, আর আমি পাথর হয়ে দাঁড়িয়ে।

    কত মানুষ মারা গেছে সেই যুদ্ধে? আমি গুনতে গুনতে ক্লান্ত। সংখ্যা নয়, সংখ্যা শুধু শূন্য। আসল সংখ্যা হলো ব্যথা, প্রতিটি মৃতের পেছনে এক মা, এক বোন, এক স্ত্রী, এক প্রেমিকা, যারা আমার মতো দাঁড়িয়ে আছে, কোনো এক প্রান্তরে, অপেক্ষায়, প্রতীক্ষায়, কিন্তু তাদের অপেক্ষা বৃথা, কারণ তারা ফিরবে না, আমি ফিরিনি, কেউ ফিরে না, শুধু বাতাস, শুধু ধুলো, শুধু সেই রক্তের গন্ধ ফেরে , যা আজও লেগে আছে আমার নাকের ছিদ্রে, আমার জিভের ডগায়, আমার দাঁতের ফাঁকে।

    যুদ্ধে প্রতিদিন হাজার হাজার সৈন্য মরেছে, প্রতিটি মৃতদেহের পেটে ছিল অর্ধেক খাওয়া রুটি, ভাঙা কলসির জল, শুকনো মুড়ি, পচা ফল। সেই খাবার এখন মাটিতে মিশে গেছে, কীটে খেয়েছে, উইপোকায় টেনে নিয়েছে, ছত্রাকে পরিণত করেছে, সেই ছত্রাক থেকে জন্ম নিয়েছে নতুন ঘাস।

    আমি হিসাব করি। আঙুল গুনি। এক, দুই, তিন, চার, পাঁচ— কত খাবার নষ্ট হয়ে গেলো ?
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    01 | 02 | 03 | 04 | 05 | 06 | 07
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন