প্রতিক্রিয়া ও প্রত্যাধুনিকতানিকোলাস গোমেজ দাভিলা-র নির্বাচিত প্রবচন; ভূমিকা ও অনুবাদ: অরিত্র আহমেদ1) বিপ্লবের সামনের সারির দর্শকদের ভেতর থেকেই প্রতিবিপ্লবীদের নিযুক্ত করা হয়।2) গণতন্ত্রের সমস্যাগুলো যত গুরুতর হয়, গণতন্ত্র তত বেশি অযোগ্য মানুষকে আহ্বান করতে থাকে সেগুলো সমাধানের জন্য।3) শোষকের অনুপস্থিতিতে শোষিতরাই নিজেদের মধ্যে শোষক ও শোষিতে বিভক্ত হয়ে যায়। 4) বোকামি হলো সকল ধরনের বিপ্লবী নৃশংসতার জননী। বর্বরতা ধর্মমাতা মাত্র। 5) দার্শনিক তাঁর যুগের মুখপাত্র নন; বরং তিনি সময়ের ভেতরে বন্দী এক ফেরেশতা।6) ব্যক্তির অন্তর্গত সবকিছুই স্থান ও কালের মিলন থেকে উদ্ভূত। কেবল ব্যক্তি নিজে ব্যতীত।7) আমাদের সমসাময়িকরা এজন্যই অতীতকে হেয় করে কথা বলে, যাতে বর্তমানের দিকে তাকিয়ে লজ্জা আর নস্টালজিয়ায় ভুগে ... ...
মা ও মৃত্যুঅরিত্র আহমেদ১।আমার মা ঘুমের মধ্যেওজীবনের সঙ্গে কীরকম লেপ্টে থাকে,আর দুনিয়ায় মিলেমিশে একাকার হয়ে যায়-আমি সারা জীবন জেগে থেকেওএবং সারা দুনিয়া হাতের মুঠোয় নিয়েওদুনিয়াকে একটুও ভালোবাসতে পারবো না,নিজ আত্মাকে একটি বারও চুমো দিয়েবলতে পারবো না, সাব্বাশ!আত্মহত্যার লোভ সামলাতে পারবো না;ফলত মায়ের পাশে শুয়ে থেকে থেকেঘুমের অযোগ্য মনে হচ্ছে নিজেকে।২।আমার মা কখনো জানবে না যেতাকে নিয়েও আমি কবিতা লিখেছিরাত জেগে, তার পাশে শুয়েই;জানবে না যে অজস্রবার মৃত্যুর কথা ভেবেছিশুধু তার কথা ভেবেই পেরোনো হয়নি চৌকাঠ,আজও যখন আমি ভীষণ রকম বিভ্রান্ত,আজও যখন আমি মৃত্যুর কথা ভাবছি,আমার মা আমারই পাশে ঘুমিয়ে আছে,জানেও না যে, আমি তলে তলেবহুবার মরে গেছি; বহুবার তার পাশ ... ...
কেরানীর হরিণচিত্ত: এক তাড়া কবিতা - অরিত্র আহমেদ *আমাকে হয়তো চিনতে পারেন রাস্তা;আমার হেঁটে যাওয়াহেরে যাওয়াঅন্তর্ধানকদাচ নাচার হয়ে পথপাশে দাঁড়িয়ে পিচ্ছাপ:সবই তিনি দেখেছেন,আমাকে হয়তো ধমকাতেও পারেন তিনিই,এবং আমি মুখ বুজে মেনে নেবো সদাপ্রভু রাস্তা এসে যদিখেয়ালবশে আমার লিঙ্গচ্ছেদও করেন-কিন্তু গন্তব্যের হাঙ্গামা, গন্তব্যের উদ্ধত উন্নত আঙুলআমি ছেটে ফেলারই পক্ষে-সদাপ্রভু রাস্তা যদি সম্মত থাকেন,বিনা প্রশ্নে গন্তব্যের মাথা কেটে নেবো!*শূন্যতাও ভালোবাসে; শুধু তাকে শূন্য বলে ডেকে নিতে হয়সবচেয়ে অন্তরঙ্গ একাকী সময়েসবচেয়ে বৃষ্টিপ্রাপ্ত মাটিও যেহেতুশূন্যতাকে শ্রদ্ধা করে; শূন্যতাকে শ্রদ্ধা করে লুফে নিতে হয়*আমি এক ভীষণ হরিণীতুমি এক শুধুই কেরানী;যদি থাকে কামতাড়নাযদি থাকে মধ্যাঙ্গুলিতবে তুমি উদ্ধার করোনিজ দেহে ছন্নছাড়াকে;নিজ রোখে বিস্তার করোতাকে এই জঙ্গলধামে-আমি জানি ক্ষুদ্রই ... ...