এদেশে মানুষ যেভাবে বেঁচে আছে, সেটা যে সম্মানজনক নয়, এ কথা সবাই মোটামুটি জানে। মধ্যবিত্তের অবশ্য সে নিয়ে বিশেষ মাথাব্যথা নেই, কীভাবে বাঁচবে ইত্যাদি সেই নিয়ে ভাবার কোনো ইচ্ছে অথবা চেষ্টাও তার নেই, সে শুধু উল্লাস করতে জানে অপরের দুঃসহ জীবনের দিকে তাকিয়ে। হকার উচ্ছেদ দেখলে তার উল্লাস হয়, রাষ্ট্র একবারে মুখ দেখা যাবার মতন চকচকে রেল স্টেশন বানিয়ে তাকে আদর করে ডেকে দেখাবে, এই সমস্ত সুস্বপ্ন দেখতে দেখতে সে ঘুমোতে যায়। সরকার উল্টে গেলে সে ভাবে এই বুঝি বিপ্লব, আর গরম বাড়লে ভাবে এসি কিনলেই সব ঠিক হয়ে যাবে। সরকার যে মহিলাদের ঘাড় ধরে দেখিয়ে দিচ্ছে তারা তথাকথিত গৃহকর্তার ... ...
প্রচণ্ড গরমে অবিনাশ বাবুর নাজেহাল অবস্থা। সকাল আটটা বাজতে না বাজতেই অ্যায়সা রোদ পড়ে, ঘরের ভেতরটা তপ্ত তাওয়ার মত হয়ে যায়। তার ভেতর নুন হলুদ মাখানো মাছের পিসের মত ছটফট করেন রিটায়ার্ড কেরানি অবিনাশ বাবু। প্রাইভেট ফার্ম বলে পেনসন নেই কোন। গোটা জীবনের সঞ্চয় এফডি করে, তার ইন্টারেস্টে কোনমতে জীবনধারণ করেন। আজ ব্যাংকে গেছিলেন টাকা তুলতে। আগে এটিএম থেকে তুলতেন। একবার ফোনকলে ওটিপি দিয়ে দেওয়ায় তাঁর একাউন্ট থেকে হাজার দশেক উড়ে গিয়েছিল। তারপর থেকে এটিএম থেকে শুরু করে সমস্ত ডিজিটাল মাধ্যম তিনি ত্যাগ করে এখন ব্যাংকে লাইন দিয়ে টাকা তোলেন। সেই ব্যাংকে আজ সকাল থেকে লিংক ছিল না। সবার আগে ... ...
Aniruddha Garai আপনি দেশপ্রমী না সেকুলার? ... ...
Aniruddha Garai আঁতেল হতে পারলেননা। তাঁর পড়ার উপযুক্ত বইঃ রোদ্দুর রায়ের নির্বাচিত রচনা ... ...
ঝির ঝির করে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ। মাথার উপর বিশাল বড় কালো আকাশ। তাতে কালচে মেঘেদের ভিড়। একটু চাঁদ দেখা যাচ্ছে। নক্ষত্রেরা লুকিয়ে পড়েছে সব কে জানে কোথায়। বৃষ্টিটা কখন দেখতে দেখতে ঝমঝম করে নামবে কেউ বলতে পারেনা। তার আগে কোনমতে বিশাল মাঠটা পেরোতে হবে। হাঁটার গতি বাড়ালাম। এত বড় মাঠটায় কোত্থেকে এলাম, কেন এলাম কিছুই মনে পড়ছেনা। গ্রামটার কী ... ...