এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অচেনা কালীক্ষেত্রে কলকাতা : পর্ব ৩ ( ঠনঠনিয়া কালীমন্দির , বিধান সরণি )

    SOMNATH BANERJEE লেখকের গ্রাহক হোন
    ০২ নভেম্বর ২০২৬ | ৭৪ বার পঠিত
  • পর্ব ১ | পর্ব ২ | পর্ব ৩
    কালী ক্ষেত্র কলকাতার প্রাচীনত্বের ইতিহাসে সাক্ষী বহন করে চলেছে বিধান সরণির এই প্রাচীন কালী মন্দির। "রামকৃষ্ণ কথামৃত" থেকে জানা যায় স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যাতায়াত ছিল এই কালী গৃহে। কথিত ইংরেজির ১৭০৩ অর্থাৎ বাংলার ১১১০ সনে তান্ত্রিক সন্ন্যাসী উদয় নারায়ণ ব্রহ্মচারী এই স্থানে সিদ্ধেশ্বরী মায়ের মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা করেন, পরবর্তীকালে সেই স্থানে মন্দির নির্মাণ করেন গোবিন্দপুর নিবাসী চিনির ব্যবসায়ী কালী ভক্ত রামশঙ্কর ঘোষ যিনি শঙ্কর ঘোষ নামেই বহুল প্রচারিত। সরকারি নথিতে মন্দিরের প্রতিষ্ঠাকাল ১৮০৩ হলেও মন্দিরের গায়ে প্রতিষ্ঠা বর্ষ হিসাবে উল্লেখ আছে বাংলার ১১১০সন অর্থাৎ ইংরেজির হিসাবে ১৭০৩।
    তান্ত্রিক উদয়নারায়ন যে মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান বিগ্রহ সেটিই কিনা সেই বিষয়ে জানা না গেলেও বর্তমান বিগ্রহ টিও মৃন্ময়ী ও দক্ষিণমুখী, মূর্তির পাশে আছে সিদ্ধেশ্বর শিব ও রাজরাজেশ্বর নামের নারায়ণ শীলা। সাধারণ দিনে ভোর ৪টে থেকে দুপুর ১২.৩০ এবং বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির খোলা থাকে, দুপুরে ও রাতে প্রতিদিন অন্নভোগ দেওয়া হয়। প্রতি বছর কার্তিক মাসের দীপাবলির আগে দেবীর নতুন করে অঙ্গরাগ হয়। তৃতীয়া থেকে দ্বাদশী অবধি দেবীর অঙ্গরাগ চলে, ত্রয়োদশীর দিন দেবী আবার দর্শন দেন। বছরে একদিন কার্তিক মাসের অমাবস্যায় দেবী স্বর্ণ মুকুট, কান পাশা, বালা, বাজুবন্ধ, সিতাহার ইত্যাদি স্বর্ণ অলঙ্কারে সজ্জিত হয়ে রাজ রাজেশ্বরী রূপে পূজিত হন, সারা রাত ধরে পুজো চলে ও পরের দিন ভোর বেলায় প্রসাদ বিতরণ হয়। মূল মন্দিরের আগে চাতালে রয়েছে হাঁড়িকাঠ, প্রতি অমাবস্যায় একটি ও কার্তিক অমাবস্যায় দুটি ছাগ বলির রীতি আছে। এছাড়াও ভক্তদের মানত থাকলে শনি মঙ্গলবারও বলি হয়।
    ঠনঠনিয়া কালীমন্দিরের পুজোয় আজও সংকল্প হয় তান্ত্রিক উদয়নারায়ন ব্রহ্মচারীর নামে, যদিও মন্দির নির্মাণ করেন উদয়নারায়ণ এর শিষ্য রামশঙ্কর ঘোষ। মন্দিরের দেওয়ালে পাথরে খোদাই করা আছে "শঙ্কর হৃদয় মাঝে কালী বিরাজে" যদিও এই শঙ্কর এর অর্থ মহাদেব শিব নাকি রামশঙ্কর নিজে এই নিয়ে বিতর্ক আছে। শোনা যায় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ডাব ও চিনি দিয়ে এই মন্দিরে মায়ের পুজো করেছিলেন সেই থেকে ভক্তগণ আজও ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ডাব ও চিনি দিয়ে মানত করে পুজো দিয়ে থাকেন।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    পর্ব ১ | পর্ব ২ | পর্ব ৩
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin Das | ০৩ নভেম্বর ২০২৬ ০০:০২743705
  • এই সিরিজ টা ভালো লাগছে
  • দীপ | ০৩ নভেম্বর ২০২৬ ০০:১৭743708
  • একটি বিশেষ তথ্য জানিয়ে রাখি। রামকৃষ্ণশিষ্য স্বামী সুবোধানন্দ এঁদের বংশধর। মন্দিরে সেজন্য সুবোধানন্দের ছবি রাখা হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন।