এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অচেনা কালিক্ষেত্রে কলকাতা : পর্ব ১ ( মনোহর ডাকাতের ডাকাত কালী বাড়ি )

    SOMNATH BANERJEE লেখকের গ্রাহক হোন
    ২৫ অক্টোবর ২০২৬ | ১১৯ বার পঠিত
  • পর্ব ১
    কালিক্ষেত্র কলকাতার নাম শুনলেই প্রথমে মনে আসে কালীঘাটের মা কালি ও দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কথা, কিন্তু শহর কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে আরো অনেক প্রাচীন কালীবাড়ি যেগুলো আপন ইতিহাস ও ঐতিহ্যে আজও বিরাজমান। সেরকমই এক কালিক্ষেত্র দক্ষিণ কলকাতার বালিগঞ্জের কাছে পূর্ণদাস রোডে মনোহর ডাকাত ও রঘু ডাকাতের আরাধ্যা মা কালি।

    বাংলাতে ডাকাতদের সাথে মা কালীর এক গভীর সংযোগ বারবার উঠে আসে। তেমনই এক ডাকাত হলেন মনোহর ডাকাত। হুগলি জেলার ত্রাস মনোহর ডাকাতের বাসস্থান ছিল অধুনা বালিগঞ্জের কাছে এক জঙ্গল এলাকায়। আর বাসস্থানের কাছে পুকুর পারে এক জরাজীর্ণ মন্দিরে মনোহর ডাকাত প্রতিষ্ঠা করেন এই তার আরাধ্যা দেবীকে। মুন্ডুমালা শোভিত এই দেবীর তিনি নাম রাখেন ' কঙ্কালিমালিনী '। নিজের হাতেমায়ের পুজো ও পাঠাবলি দিয়ে তবে ডাকাতি করতে যেতেন মনোহর, আর প্রতি অমাবস্যাতে পুজোর উপাচারে থাকত নরবলির আয়োজন। তবে কোন নিরীহ মানুষ নয়, অত্যাচারী জমিদার, জোতদার বা ব্রিটিশ পুলিশের গুপ্তচর কে মায়ের পায়ে উৎসর্গ করতেন ডাকাত মনোহর। মনোহর ডাকাত পরবর্তী সময়ে এই মন্দিরের দায়িত্ব আসে বাংলার ত্রাস রঘু ডাকাতের হাতে, প্রাচীন মাতৃমূর্তি নষ্ট হয়ে যাওয়ার রঘু ডাকাত নতুন করে কালো কষ্টিপাথরে মাতৃমূর্তি নির্মাণ করেন। তবে এই দুই ডাকাত সর্দার অধিক পরিচিত তাদের দান ধ্যানের মাধ্যমের। ব্রিটিশ বিরোধী বিপ্লবী দের সাহায্য হোক বা গরীব আর্ত মানুষের বিপদে সাহায্য সবেতেই ছিলেন তাঁরা।
    মনোহর ডাকাতের মন্দিরের পাশের পুকুরের অবস্থান থেকেই ক্রমেই এলাকার নাম হয়ে যায় মনোহর পুকুর রোড। বর্তমানে মনোহর পুকুর রোডের কাছে ৩৯/২ পূর্ণদাস রোডে অবস্থিত এই প্রাচীন কালীবাড়ি। মন্দিরের বয়স কত ইতিহাসে তার কোন প্রামাণ্য দলিল নেই, মন্দিরের বাইরে প্রতিষ্ঠাকাল ১৮৯১ লেখা থাকলেও এই মন্দির যে আরো প্রাচীন তাতে সন্দেহ নেই। চাকচিক্য হীন মন্দিরের গৃহগর্ভে পিতলের সিংহাসনে দেবীর অধিষ্ঠান। দেবী এখানে উগ্রচন্ডা, পদতলে শায়িত আছেন মহাকালেশ্বর। প্রতিদিন নিত্যপূজার ব্যবস্থা আছে। প্রতি অমাবস্যাতে মায়ের বিশেষ পূজা হয়। কার্তিক অমাবস্যা বা দীপান্বিতা অমাবস্যায় ধুমধাম করে পূজা হোম এর আয়োজন হয়, পূজা শেষে ভোগ বিতরণের ব্যবস্থাও থাকে। পাঠাবলি এই মন্দিরের বন্ধ হয়েছে বহুদিন, খালি কার্তিক অমাবস্যাতে চালকুমড়া, আঁখ ইত্যাদি বলি দেওয়া হয়। প্রতিদিন বহু ভক্তের সমাগম হয় এই প্রাচীন মন্দিরে।
    তাহলে, আপনিও একদিন গড়িয়াহাটে শপিং এর ফাঁকে ঘুরে আসুন এই প্রাচীন ডাকাত কালী মন্দিরে, দর্শন করুন বাংলার বিখ্যাত মনোহর ডাকাত ও রঘু ডাকাদের আরাধ্যা দেবী কঙ্কালিমালিনী কে।

    ফিরে আসব আগামী পর্বে এরকম আরো এক প্রাচীন কালী মন্দিরের সন্ধান নিয়ে .....
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    পর্ব ১
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন।