এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  কাব্য

  • শিক্ষক দিবস নিয়ে একটি বস্তাপচা কবিতা

    প্রদীপের দৈত্য
    কাব্য | ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ বার পঠিত
  • শিক্ষক দিবস

    সকাল থেকেই আপনাদের ফোনে মেসেজ আসছে
    হ্যাপি টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে
    ছবিতে স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণন মুচকি হাসছেন
    স্যার যদুনাথ ও হাসছেন ইতিহাস বইয়ের পাতা থেকে,
    পাহাড় থেকে সমতট সবাই বলছে হাসিমুখে
    টিচার্স ডে টিচার্স ডে টিচার্স ডে
    আঙুলে চকের গুঁড়ো মাখা জীবিত শিক্ষক শুনছেন,
    “ভালো থাকবেন স্যার, প্রণাম নেবেন”।
    রজনীগন্ধার মালা পরা মৃত শিক্ষক শুনছেন,
    “স্যার যেখানেই থাকুন ভালো থাকবেন”।
    উদ্ধত তর্জনীর সামনে দাঁড়িয়ে থাকা
    জীবন্মৃত শিক্ষকেরা শুনছেন,
    “মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি, শোনেননি, বলেননি…”
    ক্রমে ক্রমে উপহারের পেন, ডায়েরি, জিডি, ফুলের তোড়া, ঠান্ডা হুমকি, ঠান্ডা খাবারের প্যাকেট,
    সবই জমতে থাকে, প্রিয় শিক্ষকের জন্যে,
    জমতে থাকে আশাবাদ, ভালোবাসা, সৌহার্দ্য
    এবং আরো অনেক কিছুই।
    জমতে থাকে হতাশা, ভয়, আশঙ্কা, ঘরের কোণায় ধুলোর মতন
    জমতে থাকে ফুটপাথ জুড়ে বসে থাকা শিক্ষকের ভিড়,
    জমতে থাকে চাকরি যাওয়া শিক্ষকের লিস্ট,
    জমতে থাকে নামমাত্র ভ্যাকেন্সির অভিশাপ
    জমতে থাকে শিক্ষক বিহীন স্কুলের নাম
    এই সব জমার খরচ দেখবে কোন রাঙা বিকেল, কে জানে?
    তবে এইসব বিরক্তিকর কথা
    আজ তোলা থাকনা,
    আজ শুধুই আনন্দের দিন,
    ঐ যে শোনা যাচ্ছে,
    স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় একযোগে গলা তুলে বলছে
    আজ টিচার্স ডে, টিচার্স ডে, টিচার্স ডে,
    ভালো করে কান পেতে শুনুন তো স্যার আরেকবার
    ওরা কি বলছে আরো টিচার দে, টিচার দে, টিচার দে, ?

    @প্রদীপের দৈত্য
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন