"শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার পিএসসির করুণ কথন।
বলতে এসেছি কথা এক ট্রাজেডির,
মেধার সমাধি আর ভুবন ফাঁকির।
ওপারের বিহারে ভাই কিবা সমাহার,
চেয়ারম্যান, মেম্বারে—জৌলুস অপার।
এবার ফিরাও চোখ বাংলার পানে,
পিএসসির হাল দেখে প্রাণ কাঁদে গানে।
চেয়ারটা ফাঁকা পড়ে, কর্তা যে নাই,
মাথা নেই, মুণ্ডু নেই—হায় হায় ভাই!
একজন সদস্য মাত্র, আর কেউ নাই,
প্রশাসক, শিক্ষাবিদ—খুঁজে নাহি পাই।
IAS উধাও সব, নেই প্রফেশর,
এক ‘যুব লিগ’ নেতা সামলান ঘর!
হায় রে সোনার বাংলা, হায় রে কপাল,
শূন্যের মাঝেই আজ ওড়ে জয়মাল।
সিন্ধু তো ভরে না আর, বিন্দু শুকায়,
উন্নয়নের নাম করে বাংলা হারায়।
বিহার এগিয়ে যায় যোগ্যতার জোরে,
আমরা পিছিয়ে রই শূন্যতা কোরে।
রাজ্যবাসী পরস্পর হাতে হাত রেখে,
দেখে এই ট্র্যাজেডি অবাক চোখে!"