এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ক | ১৮ অক্টোবর ২০২৬ ০১:৫০560370
  • মাথায় রাখবেন, চোরবাগানের পুজো যেখানে তার থেকে একটু দূরেই কিন্তু ভাজপার প্রধান পার্টি অফিস। কাছেই কলকাতার 'রাম মন্দির'। অতএব পুজো কমিটি দখল করে, সিএমের ভাইপোকে বসানো হয়েছে, পুরো এলাকার দখল নিতেই হবে, ভাইপোকে তুলে ধরতে হবে, তার কেরিয়র তৈরী করে দিতে হবে। পুরোন ভাইপোর বিরুদ্ধে নতুন ভাইপোকে খাড়া করতে হবে। ফলে, কে দেখবে এই পুজো, তার ব্যবস্থা কী হল না হল, দখল করাই উদ্দেশ্য যখন।

    ব্যাপারটা সিস্টেমিক, তৈরী করা।
  • ক | ১৮ অক্টোবর ২০২৬ ০১:৪২560369
  • মেট্রো, তুমুল ভিড় হচ্ছে গত কয়েকদিনে। তার জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়েছে ? কেউ লক্ষ্য করেছে ? নাকি, যেমন চলছে, তেমনি চলছে ? পার্ক স্ট্রীটে আর এক পুজো, সিএমের, এবারে নতুন, তার জন্য ভিড় হচ্ছে মেট্রোতে, এসবের দিকে কারোর নজর ছিল ? বাকি ক'দিন লোকে হয়্ত কম বেরোবে, ফলে এরা বেঁচে গেল।

    দোষটা, যারা ক্ষমতায়, যারা প্রশাসনে, তাদেরই, তাদেরই, তাদেরই। আরো কারোর না। মিসম্যানেজমেন্ট ? হ্যাঁ, তাদেরই দায়িত্ব। লক্ষ্যই যদি থাকে, যা আছে তাকে ধ্বংস করা, এরকমই হবে।
  • ক | ১৮ অক্টোবর ২০২৬ ০১:৩৪560368
  • ইউনেস্কোর পুরস্কার পাওয়ার পরে বিশেষ করে, যখন কলকাতার পুজো আরো বহরে বেড়েছে, তার সঙ্গে সঙ্গতি রেখেই পুজোর দিনগুলোতে কী অভাবনীয় কাজ করত কলকাতা পুলিশ তা ভাবা যায় না। বড় রাস্তা থেকে ভেতরের রাস্তার, পুজোর গলি, সেইসব জায়গায় ক্রাউড কন্ট্রোল, পুজো কমিটির সথে সমন্বয়, এসব করে যেতে হত। আর, পুলিশকে মাফিয়া বানালে সেসব চুলোয় যায়।

    সিএম জানিয়েছেন, কালই হাই কোর্টকে বলবেন SIT বানাবার জন্য, এবং যারা দোষী তারা শাস্তি পাবেই। জানাই আছে, সেসব কিছুই হবে না, চেপে দেওয়ার ব্যবস্থা আর কি !
  • ক | ১৮ অক্টোবর ২০২৬ ০১:২২560367
  • চোরবাগানের পুজো সিএম উদ্বোধন করেছিলেন। নতুন পুজো কর্তারা আর নতুন পুলিশ বোঝে যে এর মানে কী ? এমনিতেও বিখ্যাত পুজো, সিএম যাওয়া মানে লোকে আরোই যাবে, এসব, যারা এখন দায়িত্বে তারা বোঝে ?
  • , | ১৮ অক্টোবর ২০২৬ ০১:১৪560366
  • এখন তেনাদের দেখা পাবেন না। কদিন পরে কিছুই হয় নি ভাব করে বেড়ানোর গল্প লিখবেন
  • Manali Moulik | ১৮ অক্টোবর ২০২৬ ০০:৪৮560365
  • বইয়ের উপর ঘৃণ‍্য আক্রমণ আর এই চূড়ান্ত অব‍্যবস্থা। ভীষণ মানসিক কষ্ট হচ্ছে।
  • ক | ১৮ অক্টোবর ২০২৬ ০০:৪১560364
  • চোরবাগানের পুজো কমিটিকে জুলাই মাসে ইস্তফা দেওয়ানো হয়। পুজো দখল করতে হবে। পুলিশের মধ্যেও নিশ্চয় বদল হয়, পুজো কী করতে হবে তাদের সরানো হয়। অন্যরা অ্যাজেণ্ডাপাফিক চলবে।

    spin চলবে যে এত ভিড় হলে পুলিশ কী করবে। কিন্তু সমস্যাটা তৈরী করা হয়েছে। পুজোকে নিয়ে conflict তৈরী করা হয়েছে, সেটাকে ঠিক ভাবে চালানোর বদলে পুজো নিয়ে নিজেদের দাপট দেখানো হয়েছে। আর অপদার্থ কিছু অবাঙালী গুণ্ডাকে বাংলা বলিয়ে সনাতনীপনা করানো হয়েছে।

    বাঙালীর দুটো গর্বের জিনিস রয়ে গেছিল, চাট্টি বই পড়া আর পুজোর উৎসব, ধ্বংস করা হচ্ছে এইগুলোকে।

    যারা করছে, সেই অশিক্ষিতদলের ধ্বংস হবে কবে !
  • ক | ১৮ অক্টোবর ২০২৬ ০০:০০560363
  • বেশ, অনেক পুজো নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, যেগুলো ভিড়ের পুজো।

    "আগে তো এ রাজ্যে পুজোই হত না"।
  • ক | ১৭ অক্টোবর ২০২৬ ২৩:৪১560362
  • নেতা আর পুলিশদের বাঁচাতে কয়েকজন ভলান্টিয়ারকে জেলে ঢোকাবে।
  • The Margin Note | ১৭ অক্টোবর ২০২৬ ২৩:২৮560361
  •  
     
  • কমিটি | ১৭ অক্টোবর ২০২৬ ২৩:২৭560360
  • এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন দেবদীপ অধিকারী। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপো। জোড়াসাঁকোর বিজেপি বিধায়ক বিজয় ওঝা এই পুজো কমিটির চেয়ারম্যান। উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষও এই পুজোর সঙ্গে যুক্ত।
  • ক | ১৭ অক্টোবর ২০২৬ ২৩:১৮560359
  • মাঝে মাঝেই লিখি না, ভাজপার হাত থেকে কেউই রেহাই পাবে না ? বাইক উল্টে বেঁচে গেলেও অন্য কোথাও বাঁচবে তার মনে নেই। পুলিশ কমিশনার বাইক নিয়ে কী বলেছিলেন, রীল বানাচ্ছিল কিনা দেখতে হবে। তো এবার কী বলে দেখি।

    চোরবাগান চিরকালের ভীড়ের পুজো, সরু রাস্তা দিয়ে ২ - ৩ টে টার্ন নিয়ে প্যাণ্ডেলে ঢুকতে হয়, ক্রাউড কন্ট্রোল করতে হয় ভাল মত, পুলিশ আর পুজো কমিটির দায়িত্ব থাকে। আর এবার তো সব পুজো কমিটির দখল নিতেই টাইম গেছে। এবং তার ওপর শহর জুড়ে অপদার্থ পুলিশ স্টল ভেঙ্গে বেড়াচ্ছে, আসল কাজ করার দায়িত্বই নেয়নি।
  • albert banerjee | ১৭ অক্টোবর ২০২৬ ২৩:০৪560358
  • Джошита | ১৭ অক্টোবর ২০২৬ ২২:৫৬560357
  • সতেরো জন নিহত।
  • দ | ১৭ অক্টোবর ২০২৬ ২২:৫২560356
  • পুলিশ গেছে বিজেপীর সাথে বুকস্টল ভাঙতে তাই ভীড় সামলানোর জন্য পর্যাপ্ত পুলিশ ছি ছিল না। কাজেই ১৬ না ১৭ জন মারা গেলেন।
     
    কংগ্রেস সিপিএম তৃণমুল কারো আমলে দুর্গাপুজোর ভীড়ে মানুষ মারা যায় নি। আগের প্রত্যেক সরকার এই সময়টা ঠিকঠাক ম্যানেজ করেছে। সনাতনী সুশাসনের কেতাই আলাদা, বললে হবে!
  • Джошита | ১৭ অক্টোবর ২০২৬ ২২:৫২560355
  • ১৫ জন হত।
    ২৬ জন আহত।
    চুড়ান্ত মিসম‍‍্যানেজমেন্টের ফল।
  • albert banerjee | ১৭ অক্টোবর ২০২৬ ২২:৪০560354
  • বলেনকি, টেনিদার পাড়ায়?
  • সেকি | ১৭ অক্টোবর ২০২৬ ২১:৪৯560353
  • চোরবাগানে ভিড়ে পদপিষ্ট হয়দ ১৫ জন মৃত, এখানে এখনো খবর পাননি কেউ?
  • Bratin Das | ১৭ অক্টোবর ২০২৬ ২০:৫৬560350
  • আনন্দ বাজার পত্রিকা দেশ কথা সাহিত্য বর্তমান এবং আবাহন ( দে সা কু র রিপ্রিন্ট )
     
    পড়া শুরু করি নি এখনো
  • albert banerjee | ১৭ অক্টোবর ২০২৬ ২০:৫৩560349
  • ওয়েলকাম দ smiley
  • কৌতুহলী | ১৭ অক্টোবর ২০২৬ ২০:০০560348
  • হ্যাঁ ঠিক। অন্তরীপ। ওতে হেমন্ত সলিলের ওপর সৌরভবাবুর একটা চমৎকার লেখা বেরিয়েছিল দু বছর আগে।
  • Manali Moulik | ১৭ অক্টোবর ২০২৬ ১৯:৩৬560347
  • যুবশক্তি আগের দুই একবছর পড়েছিলাম। আর মাতৃশক্তি। অন্তরীপ। শ্রদ্ধাঞ্জলি।
  • কৌতুহলী | ১৭ অক্টোবর ২০২৬ ১৯:০০560346
  • কৃত্তিবাসও বেশ ভাল।শারদীয়া গণশক্তি যুবশক্তি এবারে হাতে পাইনি। গতবার পড়েছিলাম, দারুণ লেগেছিল
  • Manali Moulik | ১৭ অক্টোবর ২০২৬ ১৮:৫৭560345
  • @কৌতুহলী, দেশ আর আনন্দমেলা ভালো লাগেনি। আনন্দবাজারেরও ষ্ট‍্যান্ডার্ড পড়ে গেছে। শুকতারা আর কিশোর ভারতী পড়লাম। দুটোই ভালো।
  • Srimallar | ১৭ অক্টোবর ২০২৬ ১৮:৩৭560344
  • Wishing everyone a Happy Maha Saptami! May the rest of the Puja days also be filled with happiness, joy, and beautiful moments.
  • কৌতূহলী | ১৭ অক্টোবর ২০২৬ ১৮:৩৩560343
  • দেজ --->দেশ
  • কৌতূহলী | ১৭ অক্টোবর ২০২৬ ১৮:৩১560342
  • আনন্দমেলাআর দেজ দুটোই আগের থেকে বাজে হয়ে গেছে।
  • কৌতূহলী | ১৭ অক্টোবর ২০২৬ ১৮:৩০560341
  • @মানালী
    শারদীয়া পুজোসংখ্যা কী কী পড়লেন?শুকতারা আনন্দমেলা কিশোরভারতী, দেশ? নাকি সাথে কৃত্তিবাস, আজকাল, গণশক্তি, যুবশক্তিও আছে?
  • Manali Moulik | ১৭ অক্টোবর ২০২৬ ১৭:৩৫560340
  • তেমন বন্ধুবান্ধবের সার্কেলও নেই। শারদীয়া পূজাসংখ‍্যা পড়ে শেষ। পাড়ার প‍্যান্ডেলে ঘুরে ফিরে বোর হচ্ছি।crying
  • X | ১৭ অক্টোবর ২০২৬ ১৭:০৬560339
  • মোদি হ‍্যায় তো মুমকিন হ‍্যায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত