এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্রতিভা | ২২ এপ্রিল ২০২৬ ০৯:২৫740136
  • খুবই প্রাসঙ্গিক লেখ।
  • Somnath mukhopadhyay | ২২ এপ্রিল ২০২৬ ১২:৪৮740140
  • কাপ্তাইয়ের কান্নার রোল কানে ও মনে এসে বাজলো। পৃথিবীর সর্বত্রই এই কান্নাকে আড়ালে লুকিয়ে রেখে চলছে বিনাশী উন্নয়নের কর্মকাণ্ড। সাধারণ আদিবাসী, জনজাতি মানুষদের জীবন ও জীবিকা এভাবেই বিপন্নতার শিকার। মেধা পাটেকার এর মতো লাগাতার প্রতিবাদের পথ‌ই হয়তো বিপন্ন মানুষদের জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে দিতে পারে।
  • বিপ্লব রহমান | ২৬ এপ্রিল ২০২৬ ১০:০২740253
  • @প্রতিভা দি, @ Somnath mukhopadhyay সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। মেধা পাটেকারকে নিয়ে দু'কলম লিখবেন? জানার আগ্রহ হচ্ছে।
  • Somnath mukhopadhyay | ২৬ এপ্রিল ২০২৬ ১৯:৫২740265
  • সহযাত্রী হিসেবে পাশে থাকার আনন্দ পাচ্ছি। সারাটা দেশ জুড়েই যে মোর ঘরবাড়ি আর ঘরবাড়ি। মেধা পাটেকার জীকে নিয়ে একাধিক লেখা লিখেছি। প্রতিভা দির কলম শক্ত জোরদার। এই লেখাটা উনি লিখলেই ভালো হবে। ধন্যবাদ বিপ্লব আপনাকে। ভালো থাকবেন সবসময়।
  • Somnath mukhopadhyay | ২৬ এপ্রিল ২০২৬ ২২:৫৮740268
  • https://thedoctorsdialogue.com/arrest-of-medha-patekar/
    বিপ্লব, একটা লেখার লিঙ্ক পাঠালাম মেধা পাটেকার জীকে নিয়ে। পড়ে দেখবেন। অন্য লেখা খুজছি। ধন্যবাদ।
  • বিপ্লব রহমান | ২৫ মে ২০২৬ ১০:১২740836
  • @ Somnath mukhopadhyay, আবারও অনেক ধন্যবাদ। মেধা পাটেকারকে জেনে ভাল লাগল। লড়াই জারি আছে।
  • Prabhas Sen | ২৬ মে ২০২৬ ১১:০৩740846
  • বিরাট বাঁধ, বিরাট প্রজেক্ট, বিরাট বাজেট,বিরাট কনট্র্যাক্ট তার সাথে বিরাট কাট মানি= উন্নয়ন!
  • | ২৬ মে ২০২৬ ১৪:২১740848
  • পড়লাম। আগেও পড়েছি বোধহয়।
    ৫ বা ৬এর দশকে বড় বাঁধকেই উন্নতির সোপান মনে করা হত পৃথিবীজুড়েই। নেহেরু মহানদীর উপরে বাঁধ উদ্বোধন করতে গিয়ে বলেওছিলেন আধুনিক ভারতের মন্দির এরাই। সেই সময় বিকল্প শক্তির কথা তেমনভাবে জানা ছিল না, ফসিল ফুয়েল দ্রুত ফুরাচ্ছে এটুকু জানা গিয়েছিল ফলে তাপ বিদ্যুৎ থেকে জলবিদ্যুতের দিকে সরতে চাওয়া স্বাভাবিক এবং সেই সময়ের পরিপ্রেক্ষিতে সময়োপযোগীও বটে।
     
    ১) যতটা ডুববে বলে অঙ্ক করা হয়েছিল, তার চেয়ে অনেক বেশী এলাকা প্লাবিত হয়েছে এটা কি স্বীকৃত? ডকুমেন্টেড? যদি হ্যাঁ হয় তাহলে বাংলাদেশ সরকারের দায় থাকে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে ক্ষতিপূরণ দেবার। যদি ডকুমেন্টেড না থাকে তাহলে ক্ষেত্র সমীক্ষা করিয়ে সেই অনুযায়ী সরকারের কাছে।দাবী করা যায়।
    ২) পেদা টিং টিং কি ব্যক্তিগত মালিকানাধীন? ওখানে বা ব্ররহত্তর কাপ্তাইতে যারা কাজ করে বিভিন্ন পেশায় তারা কি অধিকাংশ স্থানীয় অধিবাসী? তা যদি হয় তাহলে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে ওঠার কিছু সুফল আছেই। যদি অধিকাংশ কর্মী বাংলাদেশের অন্যত্র থেকে আসেন তাহলে ভূমিপুত্র সংরক্ষণের দাবী তোলা উচিৎ। মজুরির ক্ষেত্রেও দাবী দাওয়া থাকবেই নিশ্চয়ই।
    ৩) জলবিদ্যুত গ্রিডের মাধ্যমে অন্যত্র ব্যবহৃত হয় এটা নিশ্চয় তৈরীর সময়কার কিছু হিসেব ( সে ভুল বা ঠিক যাই হোক) অনুযায়ী বন্টন হচ্ছে। এই হিসেব নতুন করে করা উচিৎ। সেই দাবী কি কেউ তুলছেন?
     
    যেটা বুঝলাম না সমতলের বাঙালিদের কীভাবে পাশে চাইছেন? ইতোমধ্যেই কি নির্দিষ্ট দাবীদাওয়া নিয়ে কোন জোরদার আন্দোলন চলছে যেটায় সমর্থন চাইছেন? নির্দিষ্ট দাবীপত্র না থাকলে গড়পড়তা সমর্থনের তেমন কোন মুল্য নেই বলে মনে করি।
  • | ২৬ মে ২০২৬ ১৪:২৩740849
  • *বৃহত্তর কাপ্তাইতে
  • বিপ্লব রহমান | ১০ জুন ২০২৬ ২৩:০৮741144
  • @Prabhas Sen, এ ক দ ম। পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

    @দ,

    ১) "যতটা ডুববে বলে অঙ্ক করা হয়েছিল, তার চেয়ে অনেক বেশী এলাকা প্লাবিত হয়েছে এটা কি স্বীকৃত? ডকুমেন্টেড?"

    অ ব শ্য ই। নইলে পাহাড়ের তিন দশকের অনুসন্ধানী সাংবাদিক ও লেখক হিসেবে এই তথ্য আমি লিখব না।

    "যদি হ্যাঁ হয় তাহলে বাংলাদেশ সরকারের দায় থাকে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে ক্ষতিপূরণ দেবার।"

    মাফ করবেন, বোধহয় বোঝার ভুল না হয় বোঝানোর ভুল হলো ভাই। পাকিস্তান সরকারের "উন্নয়নের মাশুল" বাংলাদেশ সরকার দেবে? এটি কি আটার কলের কাছে আগের রস চাওয়া হলো না!?

    ২) "পেদা টিং টিং কি ব্যক্তিগত মালিকানাধীন? ওখানে বা ব্ররহত্তর কাপ্তাইতে যারা কাজ করে বিভিন্ন পেশায় তারা কি অধিকাংশ স্থানীয় অধিবাসী? তা যদি হয় তাহলে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে ওঠার কিছু সুফল আছেই।"

    পেদা টিং টিং (চাকমা ভাষায়, ভরপুর পেট, ভাবার্থে, ভুড়িভোজ) একটি ছোট্ট পাহাড়ি রেস্তোরাঁ মাত্র। এই আলোচনায় এর অবতারণা অপ্রসঙ্গ। পাহাড়ের পর্যটন নিয়ে অন্যত্র আলোচনা হতে পারে।

    ৩) "জলবিদ্যুত গ্রিডের মাধ্যমে অন্যত্র ব্যবহৃত হয় এটা নিশ্চয় তৈরীর সময়কার কিছু হিসেব ( সে ভুল বা ঠিক যাই হোক) অনুযায়ী বন্টন হচ্ছে।"

    না, মোটেই হচ্ছে না, এই লেখায় সেটি স্পষ্ট বলা হয়েছে। সত্যিকার অর্থে গণমাধ্যমে এসব খবর খুব সামান্যই প্রকাশিত হয়, যে কারণে জনমত গড়ে ওঠেনি কখনো।

    "যেটা বুঝলাম না সমতলের বাঙালিদের কীভাবে পাশে চাইছেন? ইতোমধ্যেই কি নির্দিষ্ট দাবীদাওয়া নিয়ে কোন জোরদার আন্দোলন চলছে যেটায় সমর্থন চাইছেন?"

    ঠি ক তা ই। পাহাড় ও সমতলে জোরদার না হলেও দীর্ঘ সমান্তরাল আন্দোলন চলছে, সাংবাদিক ও এক্টিভিস্ট হিসেবে এই লেখাটি তারই অংশ।

    আগ্রহের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।


     
  • Somnath mukhopadhyay | ২৭ জুন ২০২৬ ০৫:৪৪741436
  • বাঁধ ভেঙে দাও…… https://thedoctorsdialogue.com/break-down-the-dams/
    @ বাঁধ ভাঙার এক পর্ব শুরু হয়েছে ইউরোপ আমেরিকা এবং আমাদের প্রতিবেশী চিন দেশে।দাবি উঠেছে নদীকে নিজের ইচ্ছেমতো ব‌ইতে দেবার। আমাদের দেশেও নতুন করে বাঁধ নির্মাণের বিরুদ্ধে জনরব সোচ্চার হচ্ছে। গোয়ার এক গ্রামের কথা লিখেছিলাম যেখানে বাঁধের জলভাসি মানুষজনের কথা ছিল। গোটা দুনিয়া জুড়েই উন্নয়নকে চাপিয়ে দেবার এক অদ্ভুত আচার রয়েছে।
  • বিপ্লব রহমান | ২৮ জুন ২০২৬ ২৩:১৩741512
  • @ Somnath mukhopadhyay,
    বাঁধ ভাঙতেই হবে, যখন তা গণবিরোধী। এই আশংকা থেকে এখনও কাপ্তাই বাঁধের ধারেকাছেও পাহাড়িদের ঘেঁষতে দেওয়া হয় না!
     
    ১৯৯৭ সালের ২ডিসেম্বর পাহাড়ি গেরিলা গ্রুপ শান্তিবাহিনী, তথা জনসংহতি সমিতি র সঙ্গে শান্তিচুক্তির পরে সম্ভবত বান্দরবানের সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমাই প্রথম পাহাড়ি যিনি এই অধমের সাথে বাঁধটি আগাপাশতলা ঘুরে দেখেন!
     
    আবারও আপনাকে ধন্যবাদ। শুভ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন