প্রশান্ত চন্দ্র মহালানবিস ও রামানুজন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। তাঁরা প্রায় সমসাময়িক সময়ে কেমব্রিজে ছিলেন। একদিন মহালানবিস রামানুজনের বাড়িতে গিয়ে দেখেন তিনি রান্না করছেন। সেই সময়টা কী করবেন ভেবে মহালানবিস পাশের ঘরে গিয়ে একটা ম্যাগাজিনের পাতায় চোখ বোলাতে থাকেন। ঐ ম্যাগাজিনে একটা কুইজ জাতীয় অঙ্কের প্রশ্ন ছিল,এক ভদ্রলোক ইংল্যান্ডের যে অঞ্চলে থাকতেন সেখানে বাড়ির গুলির নম্বর ছিল পরপর, অর্থাৎ 1,2,3,4…এই রকম। একদিন ভদ্রলোক আশ্চর্য হয়ে লক্ষ্য করেন, তাঁর বাড়ির বাঁ-দিকের বাড়িগুলির নম্বরের যোগফল তাঁর বাড়ির ডান-দিকের বাড়ি গুলির যোগফলের ... ...
আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের অগুনতি বইয়ের সম্ভার আছে (বলা-বাহুল্য অধিকাংশই আমার বাবার সংগ্রহ)। ফলে মাঝে-মাঝেই একটু পরিষ্কার-পরিচ্ছন্ন করার বা একটু মোছামুছি করার প্রয়োজন হয়ে পড়ে। আজ সেরকমই করতে গিয়ে বেরিয়ে পড়ল প্রবাদ-প্রতিম গণিতবিদ জি. এইচ. হার্ডির (১৮৭৭-১৯৪৭) বিখ্যাত বই A course of Pure Mathematics! আশ্চর্যের ব্যাপার হল, হার্ডির বইটি খুঁজে পেতেই মনে পড়ে গেল বহুকাল আগে শ্রীনিবাস রামানুজন (১৮৮৭-১৯২০) সংক্রান্ত বাবার একটি লেখার কথা। খুঁজতে গিয়ে সেই লেখাটিরও কিছু অবশিষ্ট পাওয়া গেল। সেখান থেকেই বঙ্গানুবাদ করে তুলে দিলাম কিছুটা।শ্রীনিবাস রামানুজন অসুস্থ ও হাসপাতালে ভর্তি। প্রখ্যাত গণিতবিদ জি. এইচ. হার্ডি দেখা করতে এসেছেন তাঁর সঙ্গে। কথায় কথায় হার্ডি বলেন, যে ট্যাক্সিতে ... ...
আন্দ্রেই তারকভস্কি একদা বলেছিলেন, স্মৃতির রং হয়, আর সেই রং হল সেপিয়া। কথাটা কতটা ব্যঞ্জনাময় বোঝা যায় যখন ঘর-গোছানোর মাঝে আচম্বিতে খুঁজে পাওয়া যায় পঞ্চাশ বছরেরও বেশি আগের কিছু চিঠিপত্র। বেশির ভাগই ব্যক্তিগত স্মৃতির ভাণ্ডার। কিন্তু কিছু কিছু থাকে, যা আবার যৌথ-স্মৃতির অংশে বিরাজ করে। ব্যক্তিগত চিঠিই, কিন্তু বংশ ও সামাজিক পরম্পরায় পঞ্চাশ বছরের ব্যবধানে তা পরিণত হয় যৌথ-চিঠি থুড়ি যৌথ-স্মৃতির বিষয়ে। পঞ্চাশ বছরের পূর্বের চিঠি অবশ্যই আমার নয়। আমার বাবা অঙ্কের অধ্যাপক শ্রী শঙ্কর চন্দ্র ঘোষ ছিলেন তৎকালীন সময়ের ফিল্ম সোসাইটি CALCUTTA CINE INSTITUTE-র সদস্য! সিনে বাফ যাকে বলে বাবা ছিলেন তাই। এই ফিল্ম সোসাইটির অস্তিত্ব ... ...
সম্প্রতি ঘুরে এলাম সমুদ্রের ধার থেকে। যে সমস্ত বন্ধুদের সঙ্গে বহুকাল ধরে দেশ-বিদেশের নানান চলচ্চিত্র দেখেছি এবং চলচ্চিত্র নিয়ে আজও একটু-আধটু লেখালেখি করার সুবাদেই হয়তবা সেইসব বন্ধুরা এরকম কোথাও গেলেই মজা করে জিগ্যেস করে কি রে জ্যাম্পানোর দেখা পেলি কিংবা রুবিনির সঙ্গে দেখা হল? সত্যিই তো, কে যেন বলেছিল, কখনো শিল্পের থেকে মহার্ঘ্য হয়ে ওঠে জীবন, আবার কখনো জীবনকে ছাপিয়ে ওঠে শিল্প! একটা স্তরে শিল্প ও জীবনের মধ্যে নিবিড় সম্পর্ক থাকতে হয়। এটা যেরকম শিল্পীর ক্ষেত্রে সত্য, একইভাবে শিল্প-ভোক্তার ক্ষেত্রেও সত্য। আমার বন্ধুদের এইসব মজার প্রশ্ন থেকেই মনে হচ্ছিল, সমুদ্র চিরকাল কবিদেরই একান্ত আপনজন। উপন্যাসিকদেরও বটে। সমুদ্রের কবিতা বললেই সবাই ... ...
গ্লোবের পুনরুজ্জীবন ঘটেছে! কয়েকদিন আগে খবরটা পড়ে প্রায় দুদশকেরও আগের অনেক স্মৃতি হুড়মুড় করে এসে পড়তে লাগলো। সত্যি বলতে গ্লোব বন্ধ হয়ে গিয়েছিল ঠিক কবে জানা নেই, কিন্তু গ্লোবও বন্ধ হয়ে গেছে, এরকম শুনেছিলাম। সিঙ্গেল স্ক্রিনের প্রতিনিয়ত গঙ্গাপ্রাপ্তির দিনে খবরটা তেমন উল্লেখযোগ্য কিছু বলে মনে হয় নি। নিউ মার্কেটের দিকেও পরবর্তী কালে খুব যে একটা যাওয়া হত এমন নয়। জামাকাপড় কিনতে হলে দক্ষিণ কলকাতাতেই আর কখনো ঐ অঞ্চলে ছবি দেখতে গেলে নিউ এম্পায়ারে (লাইট হাউসও ততদিনে বন্ধ হয়ে গেছে), এই ছিল মোটামুটি ব্যাপারটা। তথাপি হগ সাহেবের মার্কেটের দিকে যে দুয়েকবার গেছি, খুঁজে দেখেছি মার্কেটের উল্টো দিকের সেই সরু বিল্ডিং-পথ, যার আরেকটি ... ...
অনেকেরই জানা যে আন্দ্রেই তারকভস্কি (১৯৩২-১৯৮৬)-র প্রথম ছবি 'দা স্টিমরোলার এন্ড ভায়েলিন'(১৯৬১)। কিন্তু এর পূর্বেও তিনি যে দুটি ছবি পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন এটা হয়ত ততটা সুবিদিত নয়। Gerasimov Institute of Cinematography বা VGIK নামে সুপ্রসিদ্ধ চলচ্চিত্র শিক্ষাকেন্দ্রের ছাত্র ছিলেন তারকভস্কি। বস্তুত প্রসিদ্ধ প্রতিষ্ঠান প্রতিভাবান মানুষ তৈরি করে না কি প্রতিভাবান মানুষদের জন্য প্রতিষ্ঠান প্রসিদ্ধি পায় এ বলা খুবই মুশকিল। উল্লেখ থাকুক তারকভস্কি ছাড়াও ... ...
সারা গা চেটে দিচ্ছে কেউ এরকম একটা কিছু দেখতে দেখতে অনিমেষ শুনতে পায় রুপা জোরে জোরে ধাক্কা দিচ্ছে, ‘অনি ওকে পাওয়া যাচ্ছে না, অনি’। ঘুম ভাঙার সময় ধাতস্থ হতে একটু সময় লাগে, অনি একটু উঠে রুপার দিকে ধীরে ধীরে তাকানোর চেষ্টা করে, রুপার মুখে মাস্ক পরা, ‘কি ব্যাপার?’। ‘আরে পনেরো মিনিট ধরে তোমায় ডাকছি, বাড়ির চারপাশটাও ঘোরা হয়ে গেছে কোথাও নেই’, রুপা বলে। অনি এতক্ষণে পুরো তাকিয়ে হাত দিয়ে চোখের পিচুটি যথাসাধ্য মুছে আধখোলা সদর দরজাটার দিকে তাকায়। খবরের কাগজটা পর্দার তলা দিয়ে দেখা যাচ্ছে, কাগজ দিতে তো না করা হয়েছে, কি আশ্চর্য! রুপা গজগজ করতে করতে পাশের ঘরে চলে ... ...
[ ‘ধুইন’ ছবিটি বর্তমানে MUBI-তে দেখানো হচ্ছে - https://mubi.com/films/dhuin ]পঙ্কজ বিহারের দ্বারভাঙার ছেলে। ছোট একটি নাটকের দলে সে অভিনয় করে। ছবি শুরু হয় তাদের দলের একটি পথ-নাটিকা দিয়ে। অভিনয়ের জন্য সে প্রাত্যহিক অর্থ পায়। পঙ্কজের বাবা তেমন কিছু করেন না। সাংসারিক টানাপোড়েনের মধ্যেও পঙ্কজের স্বপ্ন মুম্বাইতে গিয়ে বড় অভিনেতা হওয়ার। মৈথিলী ভাষায় নির্মিত অচল মিশ্রা-র (Achal Mishra) ছবি 'ধুইন'-র (Dhuin) মোটামুটি এই হল বিষয়বস্তু। 'ধুইন' পূর্ণ-দৈর্ঘ্যের চলচ্চিত্রও নয়, আবার ছোট ছবিও নয়। পঞ্চাশ মিনিটের এই ছবিকে আমরা বরং বড় গল্পের মত বড় ছবি আখ্যা দিতে পারি।ছোট শহরের একজন নাটকের শিল্পীর জীবনের যে পর্ব এই ছবিতে চিত্রিত হয়েছে তা বাস্তবিকই এহেন ... ...
মানিব্যাগ প্যান্টের ব্যাক পকেটে রেখে বাঁ হাতে ফিট ব্যান্ডটা চড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে অনিমেষ দেখে মূলত অতনুর তাড়নাতে সাবসক্রাইব করা নতুন নিউজ সাইটটা থেকে দুটো ফিড এসেছে। ওই হুয়ের টেড্রোস গেব্রেইসাস, চায়নায় সংক্রমণের অবস্থা এই সব। কয়েকদিন আগে এই নিয়ে প্রচুর বাগবিতণ্ডা হয়ে গেছে অতনুর সাথে। মাও-এর চীন, গ্যাং অফ ফোর, দেং-এর রিফর্মড চীন, ঠাণ্ডা যুদ্ধ পরবর্তী পৃথিবীর অবস্থা থেকে শুরু করে আজকের ট্রেড-ওয়ার ইত্যাদি ইত্যাদি। হয়ত আনঅ্যাভয়েডেবেল তবুও মাথা ধরে গিয়েছিলো অনিমেষের। ফিডগুলো সরিয়ে মোবাইলটা সোজা পকেটে চালান করে দিয়ে অনিমেষ অফিসের ব্যাগটা পিঠে তুলে নেয়। রূপা খাবারের ব্যাগ ঢুকিয়ে দিয়েছে। জুতোয় পা গলায় , সোফায় রাখা জামাকাপড় গুলো ... ...
গতকাল জাঁ লুক গদারের 'কিং-লিয়ার'-এর কথা বলেছিলাম। এই মর্মে আরেকটি 'কিং-লিয়ার'এর কথা মনে পড়ে গেল! না বললে অন্যায় কিছু হবে না কিন্তু না বলে থাকতেও পারছি না। এই শতাব্দীর প্রথম দশকের মাঝামাঝিই হবে। উৎসব - 'কলকাতা চলচ্চিত্র উৎসব' ('কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' পরে নাম হয়েছে মা-মাটি-মানুষের আমলে, তখনও কাস্তে-হাতুড়ি-তাঁরার যুগ)। বামুনকে যেমন পৈতে দিয়ে চেনা যায়, সিনে-আতেলদের তেমনি চেনা যেত সরকার প্রদত্ত ডেলিগেট কার্ড নামক মাদুলি দিয়ে! সে এক মহা ঝক্কির ব্যাপার। তিনদিন যেতে হত। ... ...