এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অচেনা কালীক্ষেত্রে কলকাতা : পর্ব ৪ ( শ্রী শ্রী রাজবল্লভী মন্দির , শোভাবাজার )

    SOMNATH BANERJEE লেখকের গ্রাহক হোন
    ০৫ নভেম্বর ২০২৬ | ১৬ বার পঠিত
  • দুর্গাপুজোয় শোভাবাজার রাজবাড়িতে দেবীদর্শন, এরপর শোভাবাজার গঙ্গার ফেরিঘাটে খানিক মুক্ত বাতাসের সাথে চা-টা সেবনের পর চক্র রেলের লাইন পেরিয়ে বা দিকে লক্ষ রেখে খানিকটা এগিয়ে গেলেই চোখে পড়বে অতি সাধারণ একতলা এক দালান মন্দির। মন্দির গাত্রে লেখা "শ্রী শ্রী রাজবল্লভী মাতা। স্থাপিত : ১১৩৫ সাল ", আর এই প্রাচীন মন্দিরেই অধিষ্ঠান করছেন কলকাতার একমাত্র শ্বেত কালী দেবী রাজবল্লভী।
    দেবীর গাত্রবর্ণ শ্বেত শুভ্র, লাল ঠোঁট। সদাশিবের ওপর দণ্ডায়মান দেবী এখানে দ্বিভূজা, ত্রিনয়নী দেবীর একহাতে খড়গ ও অন্যহাতে পানপাত্র। দেবীর সামনেই করজোড়ে অধিষ্ঠান করছেন বটুক ভৈরব।
    প্রতিদিন ভোর ৫টায় ঘণ্টা ধ্বনির মাধ্যমে দেবীর নিদ্রাভঙ্গ করা হয়, এরপর শুরু হয় সাত্বিক মতে নিত্যপূজার প্রস্তুতি। সকাল ৭টা থেকে সাড়ে৭টা এর মধ্যে পূজা সমাপ্ত হয়। আবার সন্ধ্যপূজা শুরু হয় সন্ধ্যা ৬টা নাগাদ, সাড়ে ৬টা নাগাদ তা শেষ হয়। রাত ১০টায় মন্দিরের দ্বার বন্ধ হয়। নিত্যপূজা উপাচারে থাকে কাটা ফল ও মিষ্টি। নিত্যপূজায় কোন অন্নভোগের ব্যবস্থা থাকে না। তবে প্রতি অমাবস্যার পূজা পদ্ধতি ভিন্ন, সেইদিন মা রাজবল্লভী সেজে ওঠেন নতুন শাড়িতে। রাজবল্লভী এর ঘট স্থায়ী ভাবে ভূমির সাথে প্রতিষ্ঠিত তাই ঘট তোলা যায় না, অমাবস্যা তিথিতে ঘটের জল পূর্ণ করে তাতে নতুন পঞ্চ পল্লব ও ডাব দেওয়া হয়। দেবীর হাতে পানপাত্র হিসাবে দেওয়া হয় মন্ত্রপূত কারণ (মদ) পূর্ণ করোটি ( মনুষ্য কঙ্কালের মাথা )। দেবীর পাশে অবস্থিত বটুক ভৈরব ও পূজিত হন নিদ্দিষ্ট জপমন্ত্রে। এছাড়াও প্রতি কার্তিক অমাবস্যায় হোম হয়, নরনারায়ন সেবার ব্যবস্থাও থাকে ওইদিন। আগে কার্তিক অমাবস্যায় ছাগবলীর প্রচলন থাকলেও বর্তমানে তা বন্ধ হয়েছে, ছাগবলীর জন্য ব্যবহৃত হাঁড়িকাঠ মন্দিরের ভিতরে যত্ন করে সংরক্ষিত আছে। পরিবর্তে কার্তিক অমাবস্যায় নিদ্দিষ্ট তিথিতে বর্তমানে আঁখ, চালকুমড়া, আদা, কলা ও শসা এই পাঁচটি গোটা ফল বলি দেওয়া হয়। দূরদূরান্ত থেকে বহু ভক্ত ও দর্শনার্থী মন্দিরে আসেন কালীক্ষেত্র কলকাতার ব্যতিক্রমী শ্বেতকালী মা রাজবল্লভী দর্শনে। ইতিহাসের সাক্ষী থাকতে এই কালীপুজোয় আপনারও গন্তব্য হতেই পারে আড়াইশো বছরেরও বেশি প্রাচীন কলকাতার একমাত্র শ্বেতকালী দেবী রাজবল্লভী মন্দির।
    জয় মা
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন।