এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ভূতুড়ে ট্রাক্টাটাস- অরিত্র আহমেদ

    Aritra Ahamed লেখকের গ্রাহক হোন
    ২৮ আগস্ট ২০২৬ | ২৯ বার পঠিত
  • *
    আপনি তো অ্যাডাল্ট পাঠক,
    উপরন্তু ভূত-
    আপনার কাছে আবেদন এটুকুই যে,
    পড়ার পরেই ভুলে যাবেন কবিতাগুলি
    কেননা এখানে
    যা আছে তা আপনারও আছে
    আপনি বা আমি-
    সব ভূতই সমান ভূতুড়ে
    অতএব আমি যা লিখেছি, সব ভুলে যান,
    মনমাথা ঠাণ্ডা করে লিখুন নিজস্ব কোনো ভূতের কাহিনী।

    *
    কোথাও তো নত হতে হবে

    দীর্ঘ শীতনিদ্রার শেষে
    কুয়ার গথিক ব্যঙ আড়মোড়া ভেঙে যদি দেখে
    শীত শেষ হয় নাই
    হয় নাই
    আরো শীত আরো শুষ্কতা
    ঝাপিয়ে পড়েছে ভারি ম্যাজিকাল সন্ধ্যাবেলায়

    তবুও তো যেতে হবে তাকে
    কোনো পায়ে নিঃশর্তে প্রণত
    হতে হবে
    এমনই ঢাউস আর আহাম্মক প্রাণ বেচারার
    শীতনিদ্রা শেষে ফের নিদ্রার সাধনা
    করতে করতে চড়া শীতে

    নতমুখে ঝরে যেতে হবে
    কোনো পায়ে

    *
    রাজার রাজত্ব শেষ হবে
    উজিরের ওজারতি যাবে
    শুধু বেকারের বেকারত্ব
    আমার আমিত্ব আর
    প্রবাসীর প্রবাসিত্ব কোনোদিনই
    হ্রাস পাবে না।

    *
    সেই পরম মুহূর্তে তার বোধগম্য হলো,
    ‘বিজিত নারীতে কোনো মহাকর্ষ নেই,
    আমার উচিত সরে পড়া’, অতঃপর
    মাংস মাংস আর মাংসের খুপরিতে
    জায়মান আঠালো আত্মার খোঁজে সে এমন
    ভয়ঙ্কর উথালপাতাল চালালো যে, পুনরায়
    একদিন অবিকল পরম মুহূর্তে আর পর মুহুর্তেই
    মনে হলো, ‘বিজিত নারীর ঘ্রাণ কটু কটু লাগে;
    Woman is half challenge, half flesh.’

    *
    যদি তুমি এতোই কঠিন হয়ে থাকো
    যে, তোমার আঘাতে হয় না ক্ষতি,
    অন্ধকারে সংকোচ লাগে না,
    আমার স্যাক্রিফাইসেও জাগে না প্রেম-
    তবে তুমি সবার মঙ্গল বুঝে
    গণভবনের দেয়ালের লাল ইঁট
    জলপাই উর্দি কিংবা
    পুলিশের ব্যালিস্টিক শিল্ড হয়ে যেতে পারো!

    *
    ভূতের আবার লুঙ্গি!

    যতোদূর জানা যাচ্ছে,
    ভূতের কোনোই সেক্স নেই;
    ভূতেরা তো কনজ্যুমার-নাগরিকও নয়;
    অতএব, মিরপুর দশে কোনো ভবঘুরে ভূত
    কম্বলের নিচে যদি লুঙ্গিহীন শুয়ে
    সেক্সহীনতার কথা ভাবে
    বিজিত নারীর কথা ভাবে-
    শত লুঙ্গিহীনতা সত্ত্বেও
    পাঠক নিশ্চয়ই তাকে বেকসুর খালাস দেবেন।

    *
    ব্যাঙেরা থাকে না
    তবু শীত এলে
    ব্যাঙের ভূতেরা
    কুয়ায় কুয়ায়
    শীতনিদ্রা যায়

    *
    বহু দিন দেখা নেই;
    ‘মধু দা, চা দেন,’ বলে কুয়াশা-সাঁতরানো
    আহ্বান পড়ে না টিএসসিতে-
    ভূতেদের পুনর্মিলনী বলে কিছু হলে
    নির্ঘাত স্বঘোষিত adulterous সেই পেত্নীর ঠোঁটে
    ফাঁটা ঠোঁট রেখে কিছু স্বস্তি পাওয়া যেতো-
    হাস্যকর, তবু স্বস্তি; এমন পরাগময়, বিধুর মন্তাজে
    টিএসসির ভেজা অন্ধকারে
    ভূতেরা ভূতের খোঁজে লিপ্ত হতে আসে;
    এক ভূত মূলত আরেক
    ভূতের যৌনতা ভালোবাসে!

    *
    এরপরও যদি ভূতের আড্ডা থেকে
    বেহায়া পুলিশ নির্দোষ কোনো ভূতশিশুকেও তুলে নিয়ে গিয়ে
    গুম করে ফেলে, কিংবা রাত্রে ক্রসফায়ারের ঝাঁকড়া বুলেটে
    ছারখার করে হাতকড়া-পরা ভূতশিশুটির দেহহীন দেহ-

    তবে কি বিচার চাওয়া যাবে কোনো ভূতঘাতকের?
    নাকি প্রথামতো পুলিশেরই হাতে তুলে দেওয়া হবে
    ভূতশিশুদের নিরাপত্তার ভার-
    ভূতের আড্ডা বন্ধক রেখে সার্বভৌম বুলেটের কাছে?

    ভূতসমিতির বুড়ো সভ্যরা ইতোমধ্যেই সায় দিয়ে বসে আছে।

    *
    সারা মাঘ মাস
    কুয়ার ভিতরে
    এক কোলাব্যাঙ গাঁট হয়ে শুয়ে ছিলো-

    ফাল্গুনে ঘুম ভাঙলো, তবুও
    পুলকিত হয়ে ভাবে সে কেবলই:

    এক মাঘে শীত যায় না!

    *
    ‘যে নারীদের কক্ষনো পাবো না,
    কেবল হস্তমৈথুনেই তাদের ভোগ করা যায়’-
    ভাবতে ভাবতে সেই মহা-কাপুরুষ
    ক্রমশ উষ্ণ হয়,
    রাজা-উজির মারে কল্পনায়,
    ঘাম ছোটে-
    ঘুম ভাঙলে দেখে, সে মূলত আদম ফেরেশতা,
    শুয়ে আছে প্রাগৈতিহাসিক ধূলায়-

    গায়ে লুঙ্গি নাই।

    *
    ভূতেরা আলোয় আসে না বলেই
    বাতি জ্বলবে না, এ হতে পারে না!

    আলো কিনবার পয়সা যাদের আছে,
    তাদের আলোকপ্রাপ্তিটা যেনো ঠিকমতো হয়,
    দেখতে হবে তো!

    আলো তৈরীর মালমশলাও যেহেতু সুলভ,
    আমদানি হয় প্রায় প্রতিদিনই,
    সেহেতু আলোর বিরোধিতা এক ভুতুড়ে ব্যাপার;
    ভূত তো তারাই, আলো কিনবার মুরোদ যাদের নেই!

    ভূতেরা মানুক, আর না মানুক,
    ভূতের নগরে বাতি জ্বলবেই, বাতি জ্বলবেই!

    *
    ভূতে বিশ্বাস না করেও
    হরর ফিল্ম দেখার সময় যে কারণে আপনি ভয় পান,
    যে চিৎকার আর শীৎকার শুনলে লোম খাড়া হয়ে যায় গায়ের,
    যে পার্টিকুলার জিনিসটা আপনার গায়ে এমনই কাঁপুনি ধরায় যে
    যেকোনো রকম অন্ধকারেই প্যানিক কাজ করে আপনার,

    হে পাঠক, ওইটাই আমি!

    *
    তোমার খোঁজেই আমি পেরেশান,
    হায় ভূত, কখন এ দেহভার
    সাঙ্গ করে তোমার মাংসহীন, যৌনতাহীন
    অবয়বে মিশে যাবো- ভেবে আজ হাজার বছর হলো
    প্রতীক্ষায় আছি৷ তোমার কৌতুকপ্রাপ্ত হই যদি
    এ বৃথা শরীরচিহ্ন নির্দ্বিধায় মুছে দেবো, বিলম্ব করবো না!
    এই অভিকর্ষময় প্রাণ, হায় ভূত, কিছুতেই ঝরতে চায় না!
    তোমার সম্মতি পেলে মিশে যাবো পৃথিবীর বাতাসে বাতাসে!

    [রচনাকাল: ২১।০১।২০২৬]

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন