এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ভাজনদের মুখে অভাজনের ভাষা

    অনির্বাণ বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ১৬ জুন ২০২৬ | ১৬ বার পঠিত
  • "স্যাটা গরম করে দেওয়া হবে"-- মিডিয়ায় বসে কোটি কোটি দর্শকদের সামনে বসে বললেন আমাদের রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী। গেল বিধানসভা নির্বাচনের দিন আর-এক ভুঁইফোঁড় রাজনৈতিক দলের কর্ণধার হুমায়ুন কবিরের মুখেও শুনলাম --"স্যাটটা ভেঙে দেব।" এই "স্যাটা" শব্দটার অর্থ কী? অর্থ যে আমরা সবাই জেনে বলি তা নয়, না জেনেও বলে ফেলি। এই ধরনের বলে ফেলেটাকে বলি "লবজ"। মজার ব্যাপার স্যাটা ও গাঁড় দুটোর অবস্থান পাশাপাশি। দুটোই ভাঙা হয়। দুটোই গরম করা হয়।
     
    যেমন অনেকে কথায় কথায় একে অপরকে বলে "গাণ্ডু"। আবার কেউ কেউ বলে ফুল গাণ্ডু বা হাফ গাণ্ডু। এই গাণ্ডু শব্দটার অর্থ কী সবাই জেনে বলে? জেনে বললে নিশ্চয় জিভটা একবারের জন্যে হলেও কেঁপে উঠত। স্যাটা শব্দটাও সেইরকম অশ্লীল। আসলে বাঙালিদের ব্যবহৃত ৯৯ শতাংশ গালি বা খিস্তি যৌনগন্ধী, যা মেয়েদের গোপন অঙ্গ-প্রত্যঙ্গ থেকেই তৈরি। আশ্চর্য লাগে তখন, যখন মেয়েরাও এই গালি অবলীলায় দিয়ে থাকে। গালির গভীরে ঢুকতে না পারলে এরকমই হয়।
     
    বছর কয়েক আগে বাংলাদেশের ভরা সংসদে একজন সাংসদ বলে বসলেন -- "ওসব চুদুরবুদুর চলবে না"। ফেনী সরকারি কলেজের একটি শ্লোগান ছিল -- "হেনি কলেজের টেঁয়া লই চুদুরবুদুর চোইলতো ন।” বাংলাদেশ সংসদের এই ঘটনার ২৫ বছর আগে এই শ্লোগান দিয়েছিল কলেজের ছাত্ররা। তখন এই শব্দটা নিয়ে বাজার গরম না হলেও সাংসদের চুদুরবুদুর ব্যবহার নিয়ে বাজার বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। গণ্যমান্য ব্যক্তিরা এই চুদুরবুদুর শব্দটা কত পবিত্র, সেটা বোঝাতে মাঠে নেমে পড়েছিলেন। এমনিতেও বাংলাদেশের ছাত্রদের মধ্যে অশ্লীল ভাষা প্রয়োগে শ্লোগান তৈরি করায় যথেষ্ট খ্যাতি আছে।
     
    বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোর বিরোধী আন্দোলনে জেরবার তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিতিবিরক্ত হয়ে বলে ফেললেন -- "ওই মাগি পেয়েছেটা কী!" এই শব্দ প্রয়োগে চারদিক ঢিঁ ঢিঁ পড়ে গেল। জ্যোতিবাবু এক প্রেস মিটে বুঝিয়ে দিলেন এটি একটি খুবই পবিত্র শব্দ। "আমরা তো গ্রামবাংলায় মেয়েদের মাগি বলেই সম্বোধন করি।" অমনি চারদিকে ধুপ-ধুনোর গন্ধে মাতোয়ারা হয়ে গেল।
     
    তবে যেই যে অশ্লীল ব্যবহার করুক না কেন, সবাই একপ্রকার সেই শব্দটাকে পবিত্র করার চেষ্টা করছে। তেমন কিছু বিজেপির কাছ থেকে আশা করাটা অসাংবিধানিক, অন্যায়। বরং ভাবটা এমন থাকবে -- যা বলেছি বেশ করেছি। আরও বলব।
     
    পোস্টের সঙ্গে বাংলাদেশের ছাত্র আন্দোলনের দুটো পোস্টার জুড়ে দেওয়া হল। কারণ ওটা লেখা আমার কর্ম নয়।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন