এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  প্রশ্ন

  • বলাকা:  বাংলা ভাষায় স্বাধীন অবাধ  censorship-resistant  পরীক্ষামূলক সমাজ মাধ্যমের  উদ্যোগ, মতামত প্রার্থনীয়

    অরিন লেখকের গ্রাহক হোন
    প্রশ্ন | ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ৩৫ বার পঠিত
  • আমরা এখানে গুরুচণ্ডালীতে যেভাবে আলাপ-আলোচনা করি, সেটাই আমার কাছে বাংলা ভাষায় সমাজ মাধ্যমে আলোচনার সেরা ও চমৎকার মডেল।

    গত কয়েক সপ্তাহ ধরে বিকেন্দ্রীভূত সোশ্যাল মিডিয়া নিয়ে লিখতে গিয়ে একটা প্রশ্ন আমাকে ভাবাচ্ছে এবং আমি লেখাগুলোতে লিখেওছি। ধরুন, আমাদের আলোচনাগুলো যদি একটি নির্দিষ্ট ওয়েবসাইটের অভ্যন্তরে না থাকত? যদি বাংলা ভাষায় এমন একটি সমাজ মাধ্যম থাকত যেখানে প্রতিটি পোস্টের মালিকানা লেখকের নিজের হতো, এবং ফেসবুক-টুইটারের মতো সুবিধাগুলো থাকত অথচ পরিবেশ হত গুরুচণ্ডালীর মতো মুক্ত ও অবাধ ?

    এখন যেমন Facebook, Twitter, Instagram-এ আমরা যারা লিখি, এই ধরণের মিডিয়ায় লাইক করা যায়, শেয়ার করা যায়, ফলো করা যায়, ছবি তোলা যায়, থ্রেডেড আলোচনা হয়। কেমন হত যদি এই সবকিছু থাকত, তার সঙ্গে:
    • কেউ বলতো না যে আপনি যেহেতু বিনা পয়সায় ব্যবহার করছেন আপনি তাই নিজে প্রোডাক্ট (X এর মতো জায়গায় পয়সা দিয়েও আপনি প্রোডাক্ট )
    • পোস্টের মালিক হতেন আপনি নিজে
    • কোনো কেন্দ্রীভূত সার্ভারে আপনার পোস্ট থাকত না
    • কোনো কর্পোরেশন আপনার পোস্টের নিয়ন্ত্রক হত না, খবরদারি থাকতো না
    • কোনো সেন্সরশিপ চলত না
    • কোন সরকারের বা কোম্পানির বা কোন প্রভাবশালী কারো অঙ্গুলিহেলনে আপনার পোস্ট ডিলিট করা যেত না
    • মানে, আপনার পোস্ট ডিলিট করাও অসম্ভব হত
    • আপনাকে সমাজমাধ্যম থেকে বিতাড়িত করা অসম্ভব হত

    এই ভাবনা থেকেই আমি বলাকা নামে একটি প্রোটোটাইপ তৈরি করেছি — একটি বাংলা সোশ্যাল নেটওয়ার্ক, যা নস্ট্র নামের একটি বিকেন্দ্রীভূত প্রোটোকলের উপর তৈরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৮748395
  • এই হচ্ছে তার uri : https://bengali-nostr-client.vercel.app/
    শুরু করার উপায় :
    ১. "নতুন অ্যাকাউন্ট তৈরি করুন" চাপুন বা ক্লিক করুন বা সিলেক্ট করুন
    ২. একটি গোপন চাবি (nsec) ও একটি পাবলিক চাবি (npub) দেখতে পাবেন
    ৩. গোপন চাবিটি অবশ্যই কপি করে সংরক্ষণ করুন কারণ এটি হারালে আপনার App এর মধ্যে পরিচয় চিরতরে হারিয়ে যাবে কারণ কেউ সেভাবে Admin বলে নেই
    ৪. পাবলিক চাবিটি সকলের সঙ্গে শেয়ার করতে পারেন, ও তারা এই ঠিকানা দিয়েই আপনাকে খুঁজে পাবেন, যেমন আমার আমার npub: npub17vs8nsgxt2r3saj6w4089z05xvvkahj7urqs7jkdz9329s4cj5qquwmrw5w
    (খোঁজ ট্যাবে এটি পেস্ট করলে আমার পোস্ট দেখতে পাবেন)
    ৫. নাম ও ছবি যোগ করুন
    ৬. লিখতে শুরু করুন

    আরেকটি ব্যাপার: ইংরেজি অক্ষরে বাংলা টাইপ করলেই তা বাংলায় রূপান্তরিত হবে। যেমন ami banglay likhi লিখলে হবে আমি বাংলায় লিখি। ইংরেজিতে লিখতে চাইলে পোস্ট বক্সের পাশে অ/A বোতামে ক্লিক করুন।



    যেহেতু ব্যাপারটি এখনো পরীক্ষামূলক, এবং আপনি প্রথম কয়েকজন ব্যবহারকারীর একজন — এই থ্রেডটি সেই উদ্দেশ্যেই খোলা। একটু ব্যবহার করে জানান:
    • কোথায় আটকে গেলেন?
    • কী বোঝা গেল না?
    • কী কী যোগ করলে ভালো হয়?
    ইত্যাদি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন