হুতোদার ট্রুথ টেবিল বেশ ভালো লাগল। তবে এলেবেলে ঠিক বলেছেন যে যা হয়নি সেটার বদলে যেটা হয়েছে সেটা নিয়ে আলোচনা দরকার। তবে আমার একটা অনুরোধ আছে এলেবেলের কাছে, সেকথায় পরে আসছি। ডট দি বলছিলেন আমি নেতাজিকে গুরুত্ব কেন দিচ্ছি। আসলে দুটো নেতাজি আছে, একটা ব্যক্তি নেতাজি, যিনি নানা দোষ গুণ নিয়ে একজন মানুষ, সাদাও নয় কালোও নয় একজন ঈষৎ-ধূসর চরিত্র। ভাবার কোনো কারণ নেই যে শিক্ষিত বাঙালি নেতাজির নানা ত্রুটির সম্বন্ধে জানে না। তারা কনানড্রাম পড়েছে, আরও অনেক বইতে ডিটেলে ওঁর বিষয়ে জানা যায়, নাৎসি যোগ, অক্ষ শক্তির সাথে হাত মেলানো, বিদেশের লাভ লাইফ, গান্ধী নেহেরু শিবিরের সাথে রেষারেষি এসব তো অনেক বেশি জানা ব্যাপার, কর্পোরেশন এ লোক ঢোকানো, কিছু দুর্নীতির আভাস, এসব আপাত অন্ধকারাচ্ছন্ন ডিটেলও মানুষ দিব্যি জানে।
এই নেতাজির ঠিক বিপ্রতীপে আরেকজন আছেন পলিটিকাল নেতাজি, যিনি একজন লার্জার দ্যান লাইফ মানুষ। মহারাষ্ট্রের শিবাজীর সমান বাংলার নেতাজি। বাংলার আইকন। কেন দরকার? একটা জাতি যখন হাঁটতে শিখছে, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, তার কিছু গ্রেটার আইডিয়াল দরকার, একটা রূপকথা দরকার। আজ তাই জাতির জনক গান্ধীজি। ব্যক্তি গান্ধীর দোষ ত্রুটি এখানে ধরা হচ্ছে না, ওঁর যে আইডিয়াল, অহিংস আন্দোলন, সত্যাগ্রহ, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু বিজেপি গান্ধীর আদর্শকে তিলে তিলে ধ্বংস করেছে ব্যক্তি গান্ধীর ত্রুটিগুলিকেই শুধু হাইলাইট করে। গান্ধী সম্বন্ধে দেশের মানুষকে স্লো পয়জন করা হয়েছে হোয়া বিশ্ববিদ্যালয় এ। আজ বিজেপি বঙ্গ বিজয়ের পর বাংলার সংস্কৃতিকেও ধ্বংস করে উত্তর ভারতীয়করণ করার প্রক্রিয়া শুরু করেছে। রাম, হনুমান এদের গ্লোরিফিকেশন শুরু হয়ে গেছে, দুর্গা পুজোর প্যান্ডেল ভেঙে দিয়েছে, এবার বেশির ভাগ পুজোয় থিমকে কেটে ছেঁটে সাবেকি পুজোর দিকে নিয়ে আনা হচ্ছে, মানে আগের মতো এক্সপেরিমেন্টাল থিম আর হবে না তেমন। রবীন্দ্রনাথকে ভুলে যাওয়ার প্রক্রিয়া শুরু, ক্ষুদিরামকে তুলে ধরেও গীতার মাহাত্ম্য বোঝানো হচ্ছে। সত্যি বিরিয়ানির দোকান ভাঙচুর হচ্ছে, মাছ বাজার তুলে দিচ্ছে, মানুষকে হ্যারাস করছে শ্রাবণ মাসে আমিষ খাওয়ার জন্য। শিবের মাথায় জল ঢালতে যাওয়াকে উত্তর ভারতীয় ঢঙে কাওয়ার যাত্রা বলা হচ্ছে, এখানে বলতে অপেক্ষা রাখেনা যে, বাঙালি সংস্কৃতির এই বিপদের দিনে আইকনদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে মানুষকে জাগাতে, উত্তেজিত করতে। এটাকে যদি রিভার্স প্রোপাগান্ডা ভাবেন তবে রিভার্স প্রোপাগান্ডা। আজ তাই পলিটিকাল নেতাজিকে অবশ্যই রক্ষা করা প্রয়োজন এবং ব্যবহার করা প্রয়োজন বিজেপির মোকাবিলা করতে।
তাই এলেবেলেকে অনুরোধ এইটা ব্যক্তি নেতাজির ভুল ধরার সময় নয়। এখন এগুলো করা মানে যারা হোয়া ইউনির সিলেবাস লেখে তাদের হাতেই আরো অস্ত্র তুলে দেওয়া। লড়াইটা একটা ফ্রন্টে হচ্ছে, এখন তীর বানাতে গিয়ে কোথা থেকে লোহা আনা হল সেটা নিয়ে প্রশ্ন করার সময় নয়।