এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা   ইতিহাস

  • আদিনা মসজিদ  কি  মন্দির  ভেঙে  তৈরি  ?

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    আলোচনা | ইতিহাস | ১১ আগস্ট ২০২৬ | ১০ বার পঠিত
  • বাংলার প্রথম স্বাধীন সুলতান শাহী,ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা সুলতান সামসুদ্দিন ইলিয়াস শাহের ছেলে সুলতান সিকান্দার শাহের (১৩৫৭-১৩৮০) আমলে আদিনা মসজিদ তৈরি হয় আনুমানিক ১৩৭৫সালে।এ এস আইয়ের সুরক্ষায় থাকা মালদা থেকে কুড়ি কিলোমিটার দূরে পাণ্ডুয়ার সেই মসজিদের তলায় সংঘ পরিবার বেশ কয়েক বছর ধরে তাদের কায়দা মতো ভেঙে দেওয়া আদিনাথ শিব মন্দিরের অবস্থিতির দাবি জানিয়ে আসছে।বিজেপি বাংলার তখতে বসার পর সেই ন্যারেটিভকে ঘিরে কর্ম তৎপরতা শুরু হয়েছে। আদিনার পাঁচিলের পঞ্চাশ মিটারের মধ্যে সম্ভবত এক পঞ্চানন মন্দির চত্বরে শিব লিঙ্গ প্রতিষ্ঠা হয়ে গেছে।হিন্দুত্ববাদিদের অভিযোগের তীর এবার সুলতান সিকান্দার শাহের দিকে, তিনি নাকি মন্দির ভেঙেই তার ওপর আদিনার মসজিদ বানিয়েছিলেন।প্রসঙ্গত, সুলতানের কবর আছে ওই মসজিদের ভেতরই।
    সংঘ পরিবারের তরফে আদিনার বিশাল চত্বরে বা মূল কাঠামোয় খোদাই করা অসংখ্য হিন্দু বা বৌদ্ধ প্রতীক,দেব মূর্তির উপস্থিতিকে তা যে আদিনাথ শিব মন্দির ভেঙে তার অকাট্য প্রমাণ হিসেবে দাবি করা হচ্ছে সংসদের ভেতরে, বাইরে। বিভিন্ন পুরনো স্থাপত্যে আগেকার নানা স্থাপত্যের পুনরায় ব্যবহার(reuse) মানে আগেরটার কাঠামোর ওপরই, সেটা ভেঙেই যে বানানো হয়েছে তা নির্দিষ্ট ঐ তিহাসিক প্রমাণ সাপেক্ষ।নির্মাণের সময় বাইরে থেকে এনেও পুনরায় ব্যবহার হতেই পারে।তাই যদি হয়, প্রশ্ন হলো এসব এলো কোত্থেকে?মধ্যযুগের ইতিহাসবিদ অধ্যাপক ইটন বারি মরিসনের গবেষণাকে উল্লেখ করে দেখিয়েছেন উত্তর -পশ্চিম বাংলার বারেন্দ্রভূমিতে মহাস্থানগড়ের পৌন্ড্রনগর(22,555,000 sq. ft).,গৌড়(13,186,800 sq. ft) fআর পান্ডুয়ায় (10,000,000 sq. ft.) সাড়ে চার কোটি স্কোয়ার ফিটের বেশি তিন পেল্লায় সব রাজপ্রাসাদের অস্তিত্ব ছিল (The Rise of Islam and the Bengal Frontier, 1204–1760 Richard M. Eaton)। তাই পুরনো ভাঙাচোরা পাথুরে কাঠামো খুঁজতে সিকান্দার শাহকে বেশি দূর যেতে হয়নি।তবে তিনি মন্দির ভেঙেই যে তার ওপরই মসজিদ বানান এ লোকশ্রুতি হতে পারে কিন্তু ঐতিহাসিক প্রমাণ কই?ভারতে মুসলিম শাসকরা মন্দির ভাঙলে আরবি –ফারসি সূত্র ইসলামের বিরাট জয় বলে উল্লেখ করে, আদিনার ক্ষেত্রে তেমন কোনো কিছু কিন্তু ইতিহাসবিদরা পান নি। হিস্ট্রি অফ বেঙ্গল খণ্ড দুয়ের( মুসলিম পিরিয়ড )চতুর্থ পরিচ্ছদে অধ্যাপক নীরদ ভূষণ রায় আদিনায় প্রাপ্ত হিন্দু, বৌদ্ধ প্রতীক,দেব মূর্তির নিশ্চিত উপস্থিতির উল্লেখ করে দুজনের মতের উল্লেখ করেছেন : প্রথমত গবেষক আর কে রায় চৌধুরীর মত উল্লেখ করে তা যে বৌদ্ধ স্তুপের ধ্বংসাবশেষ থেকে তৈরি একথা নিশ্চিত ভাবে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত পার্সি ব্রাউনকে উদ্ধৃত করছেন যে আদিনা নির্মাণে হিন্দু রাজাদের লাখনওটি র(গৌড়ের পুরনো নাম ) অপূর্ব সব স্থাপত্যের পুনরায় ব্যবহারের সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না (The History of Bengal _II Muslim Period, page 114)।অর্থাৎআচার্য যদুনাথ সরকার সম্পাদিত দ্য হিস্ট্রি অফ বেঙ্গল খণ্ড দুয়ে কোথাও নির্দিষ্ট ভাবে প্রাচীন আদিনাথ শিব মন্দির ভাঙার কথা বলা হচ্ছে না। কিন্তু হিন্দুত্ববাদিদের কে বলে সে কথা,আচার্য যদুনাথকে তাঁদের ততটুকুই দরকার যতটুকু রাজনীতির কাজে লাগে! কে আর আদিনার ইতিহাসে মন দেয়!
     
    সূত্র ১) The History of Bengal _II Muslim Period edited by Sir Jadunath Sarkar
    ২) The Rise of Islam and the Bengal Frontier, 1204–1760 by Richard M. Eaton
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন