এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  কাব্য   তর্জমা

  • ফৈজ আহমদ ফৈজের  কয়েকটি গজল

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    কাব্য | তর্জমা | ০৯ আগস্ট ২০২৬ | ৪৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • ফৈজ আহমদ ফৈজ
    [ফৈজকে অনুবাদে ধরা বেশ কঠিন। রবীন্দ্রনাথের কবিতায় যেমন প্রেম ও ঈশ্বর মিলেমিশে যান, তেমনই ফৈজের রচনায় প্রেমিকা হয়ে যায় দেশ ও বিপ্লবের মেটাফর। নজরুলের মতই ওঁর রচনায় ধর্মীয় অনুষঙ্গ আসলে ন্যায় ও জনতার মেটাফর। এছাড়া এঁর রচনায় রয়েছে গীতিময়তা ও এক অন্তর্লীন বিষাদ। তাঁর কবিতা গেয়েছেন নুরজাহান, ইকবাল বানোর মত প্রতিষ্ঠিত গায়িকারা,
    ১৪ই অগাস্ট, ১৯৪৭ সালে যখন পাকিস্তান রাষ্ট্র জন্ম নেয় তখন উনি জেলে বন্দী। সেখানে বসে লিখলেন কবিতা—এ কোন ভোর? এর জন্যে কি এতদিন অপেক্ষায় ছিলাম’? বর্তমান অনুবাদ তাঁর নকশে- ফরিয়াদী’ গজল সংগ্রহ থেকে]

    দুই ভুবনই অবশেষে তোমার প্রেমে হার মেনে,
    যাচ্ছে চলে, ফিরছে যেন দুঃখরাতের পার জেনে।
    পানশালাতে ঝুলছে তালা,
    শূন্য ভান্ড, শূন্য প্যালা,
    তোমায় হারা বসন্ত আজ রুক্ষ্ম গোঁয়ার নাম কেনে।

    একটু পাপের মৌকা পেলাম তাও ফুরলো চার দিনে!
    এইটুকুনি সাহস খোদার –আজ গিয়েছি সার জেনে।
    অবহেলার থেকেও প্রবল জেনো দিনযাপনের যন্ত্রণা,
    সেই জ্বালাতে জ্বলতে জ্বলতে তোমায় ভুলি আনমনে।

    ভুল করে সই, মুচকি হেসে আজকে যে তির ছুঁড়লো ফৈজ,
    উঠল যে ঢেউ অবুঝ বুকে সংখ্যাটি তার কে গোণে!

    চেয়েছি তোমায়-- এটাই আমার অপরাধ, তুমি বলতে চাও?
    ও যে গালি নয়, করুণা তোমার!—সে’কথা আজকে মেনে নিলাম।
    কর উপহাস, কর অপমান—জানি সেটা কোন পাপ তো নয়,
    ব্যর্থ প্রেমের এটুকু প্রাপ্য —সে’কথা আজকে মেনে নিলাম।
    হৃদয় আমার প্রেমে অসফল, তা হোক এখনও হতাশ নয়,
    দুঃখের রাত কাটতে চায় না, তবু রাত কাটে—মেনে নিলাম।
    আকাশের হাত লেখে না ভাগ্য, গুণতে পারে না ভবিষ্যৎ,
    ওই হাতে ঘোরে কালের চক্র, সে’কথা আজকে মেনে নিলাম।

    জানি একদিন দিনশেষে ফিরে করবে এদিকে দৃষ্টিপাত,
    আকাশে ছড়ানো তার হাসিমুখ আমায় দেখবে—মেনে নিলাম।
    শিশিরে ভিজেছে রাত্রি --এবার তোমার গজল শুরু কর,
    এ ’গান তোমার যন্ত্রণা ফৈজ,- অনেক কষ্ট, মেনে নিলাম।।

     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ০৯ আগস্ট ২০২৬ ১৮:৪৫748185
  • দ্বিতীয় স্ট্যাঞ্জায় 'প্রবল জেনো' ভুল। শুধু 'প্রবল' হবে।
  • Ranjan Roy | ০৯ আগস্ট ২০২৬ ১৮:৪৬748186
  • দ্বিতীয় লাইনে 'ফিরছে যেন' নয়, 'ফিরল যেন' হবে।
     
    ধেত্তেরি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন