এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Srimallar Speaks | ১৮ এপ্রিল ২০২৬ ০০:১০552603
  • 115.187.***.*** | ১৮ এপ্রিল ২০২৬ ০০:০৬552601
     
    মনটা শান্ত হ’য়ে এলো, এই গান শুনে!
  • কৌতূহলী | 115.*.*.* | ১৮ এপ্রিল ২০২৬ ০০:০৮552602
  • এহে, শেষ লাইনে দুবার ''কেন'' হবে না, একবার হবে।
  • কৌতূহলী | 115.*.*.* | ১৮ এপ্রিল ২০২৬ ০০:০৬552601
  • @শ্রীমল্লার, আহা, স্বর্ণকন্ঠ।
    তবে রবীন্দ্রসঙ্গীতে দেবব্রত বিশ্বাস সেরা।
    আমিও একটা গান দিই, তবে রবীন্দ্রসঙ্গীত না, আধুনিক গান।
    নচিকেতাবাবুর সুর হেমন্তবাবুর জলদমন্দ্র কন্ঠে পড়লেই সোনা ফলায়। সলিল হেমন্ত জুটি নিয়ে প্রচুর চর্চা হয়, নচিকেতা হেমন্ত জুটি নিয়ে কেন কোন চর্চা হয় না কেন কে জানে।
  • কৌতূহলী | 115.*.*.* | ১৮ এপ্রিল ২০২৬ ০০:০৩552600
  • :|: | 2607:fb91:88a7:44bc:b4eb:c27:9454:***:*** | ১৭ এপ্রিল ২০২৬ ২৩:৪৭
     
    বাংলা মান্না হেমন্ত শ্যামল মিত্র এনাদের গান শোনালে? আমি এগুলোই শুনিয়েছি। হিন্দি শোনাইনি সেভাবে।
     
    @শ্রীমল্লার
    তা বটে। তবে কারও ভাল লাগলে আমারও ভাল্লাগে, আর খারাপ লাগলে আমারও দ্বিগুণ মনখারাপ হয়, এই আর কী। আর আমি বাড়িতে কারও সামনেই গাইনি। স্কুলে গিয়েই যা গেয়েছি। এতদিন শুধু নিজেকেই শুনিয়েছি। হ্যাঁ, গেয়ে তৃপ্তি হয় ভীষণ, এটা অস্বীকার করতে পারি না।
  • Srimallar Speaks | ১৮ এপ্রিল ২০২৬ ০০:০০552599
  • কৌতূহলী’র জন্য
     
  • Srimallar Speaks | ১৭ এপ্রিল ২০২৬ ২৩:৫৪552598
  • ১৭ এপ্রিল ২০২৬ ২৩:৪৭5525
    সহমত। কৌতূহলীকে বলি, আমার নিজের কণ্ঠ নিজের কানে তো শুনতে খারাপই লাগে.... তাই ব’লে কি আমি বাড়িতে সকলের সামনে রবীন্দ্রসংগীত গেয়ে উঠি না? নিশ্চয়ই গাই..... কার কেমন লাগছে, সেসব নিয়ে ভাবি না। আমি তো মনপ্রাণ দিয়ে গাইতে পারছি, এটাই আসল কথা৷
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ২৩:৪৭552597
  • রবীন্দ্র সংগীত করার কথা ভাবতে পারেন। হিন্দি গানে কিছু অসুবিধা তো আছেই। রবীন্দ্র সংগীতে একটা মস্ত সুবিধা হল এই যে শ্রোতার অনেকটা মনোযোগ চলে যায় ভাবে এবং সুরে। গায়কীর উৎকর্ষতা বিষয়ে সন্দেহ থাকলে এই সুযোগের সদ্ব্যবহার করাই উচিত।
  • কৌতূহলী | 115.*.*.* | ১৭ এপ্রিল ২০২৬ ২৩:৪৭552596
  • বিচ্ছিঋ --->বিচ্ছিরি
  • কৌতূহলী | 115.*.*.* | ১৭ এপ্রিল ২০২৬ ২৩:৪৬552595
    • r2h | 134.238.***.*** | ১৭ এপ্রিল ২০২৬ ২৩:৩৩552593
    • কোতুহলী, রেকর্ডিং নিয়ে ভাববেন না, কোথাও একটা পড়েছিলাম মানুষের সাধারন প্রবণতাই নাকি নিজের গলার আওয়াজ রেকর্ডেড শুনে এ কী বোকা বোকা আজব গলার আওয়াজ - এমন ভাবা। ব্যাপারটা যেহেতু অপরিচিত ও নতুন রকম।
    কিন্তু আমার নিজের গলা নিজেরই এত বিচ্ছিঋ লাগলে অন্যের শুনতে ভাল লাগবে কী করে? তাঁরাও তো একই আওয়াজ শুনছে।
  • r2h | 134.*.*.* | ১৭ এপ্রিল ২০২৬ ২৩:৩৯552594
    • :|: | ১৭ এপ্রিল ২০২৬ ২৩:০৩
    • ... মানে ও ঝাঁপে থাকার শিকারী।
     
    হ্যাঁঃ)

    তবে জেলেদের বাড়ির বেড়াল এমন রোগা কেন বুঝি না, কলকাতায় মাছ বাজারের বেড়ালগুলি তো খুব মোটাসোটা নির্ভয় হয়। মাছের দোকানের বেড়াল আর পাঁঠার মাংসের দোকানের কুকুর, খুবই গেরেম্ভারী প্রকৃতির। আমাদের বাড়িতে দুধ দিতে আসতো রাম সিং (আসলে তার নাম মিশিরলাল সিং, বাঙালীরা অত বড় নাম বুঝবে না ভেবে নামটা ছোট করে নিয়েছিল), সে আমাদের বেড়ালকে রোজ এক বাটি দুধ খাইয়ে যেত।

    বাঘিনী বললে, ‘খাজনা কাকে বলে তা তো আমি জানিনে! আমরা খালি বনে থাকি, তার কেউ এলে তাকে ধরে খাই। তুমি না হয় একটু বস, বাঘ আসুক।’
     
    -ঐজন্যই বলে স্বধর্মচ্যুত হতে নেই। মজান্তালীকে তখনই ধরে খেয়ে ফেললে ল্যাঠা চুকে যেত।
  • r2h | 134.*.*.* | ১৭ এপ্রিল ২০২৬ ২৩:৩৩552593
  • কোতুহলী, রেকর্ডিং নিয়ে ভাববেন না, কোথাও একটা পড়েছিলাম মানুষের সাধারন প্রবণতাই নাকি নিজের গলার আওয়াজ রেকর্ডেড শুনে এ কী বোকা বোকা আজব গলার আওয়াজ - এমন ভাবা। ব্যাপারটা যেহেতু অপরিচিত ও নতুন রকম।
  • কৌতূহলী | 115.*.*.* | ১৭ এপ্রিল ২০২৬ ২৩:২০552592
  • @হুতোবাবু
    //কথা হল আপনি যখন পনেরো ষোলটা গান শুনিয়ে প্রশংসা পেয়েছেন, তার মানে আপনার সুর তাল জ্ঞান আছে। বিশ্বাস করুন, সেরকম খারাপ গাইলে লোকে পনেরোটা গান ধৈর্য ধরে শুনতৈ না, তিন লাইনেই অপমান করে বসতো। //
     
    না না সেরকম ব্যাপার নয়। স্কুলের সহকর্মীরা যত খারাপই গাই, অপমান তো করবেনই না, বরং উৎসাহ দেওয়ার জন্য প্রশংসাই করবেন। অপমানিত হওয়ার সম্ভাবনা থাকলে আমার মত ভীতু মানুষ প্রায় প্রত্যেকদিন গান শোনাতই না।
     
    একটা গান গাওয়ার সময় একজন ভিডিও করে পরে আমায় পাঠিয়েছিলেন, শুনে হতাশ হয়ে গেছি আমি।
    তাই এখানে জানতে চাইছিলাম, উপযুক্ত প্রশিক্ষণ বা রেওয়াজ, এতে কোন উন্নতি হয় কিনা। কিন্তু সম্ভবত তরমুজবাবু বললেন যে গানের গলা জেনেটিক। গায়কীর উন্নতি হতে পারে বড়জোর।
     
    এবার আমার তো আর স্টেজে বা মঞ্চে গান গাওয়ার উদ্দেশ্য নেই, একজনকে শুনিয়ে তৃপ্তি পাওয়ার ইচ্ছে, তাই, দেখা যাক......।
     
    আর আপনি যে গানটা বলছেন, কিশোরকুমারের, ওই দুটো লাইন এরকম - '' তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নেই/পথে ফেলে দিলে আমি পথেই পড়ে রই / আমায় দেখে সবাই কেবল কিনে নিতে চায়/মনের মত মূল্য দিলে তবেই তারা পায়।'' ভাল গান, কিন্তু কিশোরকুমারের ওই সময়ের বাংলা গানগুলো আমার ততটা প্রিয় নয়। বরং আগেরদিন ডিসিবাবু পডোসন এর যে গানটা দিলেন ওটা এ ক্লাস, লুপে শুনেই যাচ্ছি কাল থেকে। অন্য গানগুলোও।
     
    আর বিড়ালটা বেশ মিষ্টি। আমি বিড়াল খুব ভালবাসি।
  • একক | ১৭ এপ্রিল ২০২৬ ২৩:১৬552591
  • বুদ্ধিস্টরা বেশ ফানি পিপল।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ২৩:০৩552590
  • ২২:৪৯ -- ঝাঁপিয়ে ব্যাং ধরার চেষ্টা করে মানে ও ঝাঁপে থাকার শিকারী। (রেফ মজন্তালী সরকার)
  • Manali Moulik | ১৭ এপ্রিল ২০২৬ ২২:৫৭552589
  • ড্যানি একটা ছোট ছেলেকে এই গান গেয়ে শোনায়। ছোট ছেলে মহাশয় কেন বলে কে জানে।
     
     
    ড‍্যানিকে বাচ্চা ছেলেটা জিজ্ঞেস করছিলো, "তুমি কে? তোমার বাড়ি কোথায়?"
    ড‍্যানির ভিলেন চরিত্রে অভিনয় আমার একেবারেই কোনোদিন ভালো লাগতো না সেভাবে। এবার রিসেন্টলি একটা সাউথ ইন্ডিয়ান অখাদ‍্য সায়েন্স ফিকশন (রোবট) দেখে সেটাতে ড‍্যানির ততোধিক অখাদ‍‍্য ভিলেন প্রফেসর ভোহরার নামভূমিকায় অভিনয় দেখে মাসখানেক ক্রাশ খেয়ে গেলাম। রজনীকান্ত ছিলেন গবেষক - বিজ্ঞানীর চরিত্রে আর নায়িকা ডক্টর সানা মানে ঐশ্বর্য রাই। চিত্রনাট্য নিঃসন্দেহে ইউনিক কিন্তু ইমপ্লিমেন্ট ভালো লাগেনি। ভোহরার ক‍্যারেক্টারটি আশ্চর্য ও যা তা। সে নিজে IRDA (International Robotics Development Agency)-এর চিফ হয়ে নিজে কোনো সাকসেসফুল রোবট বানাতে পারে না। অথচ তার থিসিস অ‍্যাপ্রুভালের আশায় থাকা ছাত্র রজনীকান্ত (বশীর্করণ) যুগান্তকারী আবিষ্কার করে ফেলে ও দেশকে সেই রোবট উৎসর্গ করবে ঠিক করে। সে রোবট আবার সায়েন্টিষ্টের গার্লফ্রেন্ড সানাকে (ঐশ্বরিয়া) ভালোবেসে ফেলে (আর্টিফিশিয়াল হরমোনও আবিষ্কার হয়ে গেছে !!)
    তো যাই হোক, ভোহরা ক‍্যারেক্টারটা ছিলো ওই রোবটের নিউরাল ষ্ট্রাকচার চুরি করা ও সেটাকে ডেস্ট্রাকটিভ পণ‍্যে পরিণত করার চক্রী। তবু এখানে এই চরিত্রটি আমাকে কিছুদিন একই সিনেমার ক্লিপিংস ঘুরেফিরে দেখতে বাধ‍্য করলো।
    মাঝেমধ‍্যেই এ জিনিস হয়, কারণ জানা নেই।
  • r2h | 134.*.*.* | ১৭ এপ্রিল ২০২৬ ২২:৫৫552588
  • আচ্ছা, সেদিন কৌতূহলী গলা, গান এইসব নিয়ে বলছিলেন না? দেখুন, আমার এইব্যাপারে খুবই ভয়ানক ব্যাপার, মানে নিজের কথা আর কী বলি, সঙ্গীতে দগ্ধ কোকিলাহারী বললে সে আমাকেই বোঝানো হয়। তবে বয়স যখন কম ছিল তখন ইচ্ছে হলেই গান শুনিয়ে দিতাম। তবে সে কোন কথা না। কথা হল আপনি যখন পনেরো ষোলটা গান শুনিয়ে প্রশংসা পেয়েছেন, তার মানে আপনার সুর তাল জ্ঞান আছে। বিশ্বাস করুন, সেরকম খারাপ গাইলে লোকে পনেরোটা গান ধৈর্য ধরে শুনতৈ না, তিন লাইনেই অপমান করে বসতো। অপমান গায়ে মাখা বা না মাখা সে অন্য কথা, কিন্তু শুনতো না এ কথা নিয্যস বলা যায়। এ একেবারে অভিজ্ঞতা থেকে বলছি। সুতরাং লেগে পড়ুন।
  • r2h | 134.*.*.* | ১৭ এপ্রিল ২০২৬ ২২:৪৯552587
    • kk | ১৬ এপ্রিল ২০২৬ ২০:৩৪
    • ... কালো হুলোর হুঙ্কারে ...
     
    হাহা, তবে হলুদ হুলো কিন্তু পোষা ছিল না, পাড়ার বখা বেড়াল ঃ)
     
    • X | ১৬ এপ্রিল ২০২৬ ২০:২৪
    • ... অবশ্যই পুষ‍্যি নিন ...
    তাই তো আমারও ইচ্ছে, কিন্তু কাল দেখি এক বন্ধু জুটিয়ে এনেছে, আবার শুকনো পাতার স্তূপের ওপর দুজন খুব হুটোপাটি করে খেলাধুলো করছে। শেষে না গোটা বিরাদরি জুটিয়ে আনে তাই ভাবছি আরকি। আজকাল দেখি ভয়ডর একেবারেই চলে গেছে, দিনের বেলাও এসে বেশ বসে থাকে। মুশকিল হল এর পছন্দের বসার জায়গার ঠিক ওপরেই পাখির খাবার ডাব্বা ঝোলানো, সেখানে সারাদিন নানা পাখির আনাগোনা। তো উদ্দেশ্যটা খুব অহিংস হওয়ার কথা না। সন্ধ্যেবেলা দেখি খুবই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ব্যাং ধরার চেষ্টা করে।
     
  • r2h | 134.*.*.* | ১৭ এপ্রিল ২০২৬ ২২:৩৮552586
  • আমাদের ছোটবেলায় একটা গান খুব হিট হয়েছিল - আমার নাম অ্যান্টনি, কাজের কিছু শিখিনি। সে বিশাল হিট, যেখানেই মাইক লাগানো সেখানেই ঐ গান।

    আরেকটা গান ছিল কারো কেউ নইকো আমি কেউ আমার নয় কোন নাম নেইকো আমার শোন মহাশয়, পথে ফেলে দিলে আমি পথেই পড়ে রই। মাঝে আরও কিছু লাইন আছে নিশ্চয়, না হলে তো অন্ত্যমিল হচ্ছে না, সে থাকুক। যদ্দুর মনে পড়ে ড্যানি একটা ছোট ছেলেকে এই গান গেয়ে শোনায়। ছোট ছেলে মহাশয় কেন বলে কে জানে।
  • Srimallar Speaks | ১৭ এপ্রিল ২০২৬ ২২:৩৪552585
  • কবিতা নিয়ে নানান রকমের নানান ধরনের পরীক্ষা-নিরীক্ষা ক’রে এতদিনে বুঝেছি, আমি কবিতার কিছুই বুঝিনি।
     
    ওপরের এই কথাগুলোর সঙ্গে এটাও যোগ ক’রে দিচ্ছি—
     
    কবিতা কীভাবে শুরু করতে হয়, কীভাবে শেষ করতে হয় এবং কবিতা কীভাবে লিখতে হয়— সেটাও আমি শিখিনি।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ২২:২৮552584
  • অবশেষে! অভিনন্দন।
  • Srimallar Speaks | ১৭ এপ্রিল ২০২৬ ২২:২০552583
  • কবিতা নিয়ে নানান রকমের নানান ধরনের পরীক্ষা-নিরীক্ষা ক’রে এতদিনে বুঝেছি, আমি কবিতার কিছুই বুঝিনি।
  • b | 117.*.*.* | ১৭ এপ্রিল ২০২৬ ২১:৪২552582
  • মাজুলি যেতে গেলে জোরহাটে থাকতে পারেন। ওখান থেকে নদী পেরুলেই মাজুলি।
  • কৌতূহলী | 115.*.*.* | ১৭ এপ্রিল ২০২৬ ২১:৩২552581
  • একটা তো ডিলিমিটেশন। আর একটা মহিলা সংরক্ষণ বিল। আর একটা কী বিল ছিল?
     
    ভাজপার চালাকি দেখার মত। ডিলিমিটেশনের সাথে মহিলা সংরক্ষণ বিল জুড়ে দিয়েছে। পাশ না করাতে পারলে ন্যারেটিভ তৈরী করবে বিরোধীরা মহিলা সংরক্ষণের বিরোধী।
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ২১:২৭552580
  • কালকেই দুজনে উইকেণ্ড ট্রীপে পঃবঃ এসে হাবিজাবি ভাট বকবে। এই বিলগুলো নিয়েই বকবে।
  • Manali Moulik | ১৭ এপ্রিল ২০২৬ ২০:৪০552579
  • * মিছিল
  • Manali Moulik | ১৭ এপ্রিল ২০২৬ ২০:৩৯552578
  • @dc পড়লাম।
    মনটা ভালো হলো কিছুটা।
     
    ঘরে ঘরে ডাক পাঠাই তৈরী হও জোট বাঁধো।
    ***************************************
    এই মিছিল সবহারার সবপাওয়ার এই মিছিশ
  • | ১৭ এপ্রিল ২০২৬ ২০:৩৬552577
  • হ্যাঁ খুবই ভাল। অপোজিশান অন্তত একবার একজোট হতে পেরেছে।
     
    বল্টুর কথা পড়ে ভীষণ খারাপ লাগল। ভীষণই। আমাদের পাড়াতেও এক বল্টুমস্তান আছে। ওর গল্প ফেবুতে লিখেছিলাম।
  • dc | 2a09:*:*:*:*:*:*:* | ১৭ এপ্রিল ২০২৬ ২০:২৮552576
  • তিনটে বিলই ফেল করলো।
  • | ১৭ এপ্রিল ২০২৬ ২০:১৮552575
  • * মহানির্বাণ মঠের সাথে বৌদ্ধধর্মের দূর দূর পর্যন্ত কোন যোগাযোগ নেই।
  • | ১৭ এপ্রিল ২০২৬ ২০:১৭552574
  • ররবাণ মঠের সাথে বৌদ্ধধর্মের দূর দূর পর্যন্ত কোন যোগাযোগ নেই।
     
    বি বাবু, গোয়ালপাড়া ভাল করে দেখতে গেলে দুদিন যথেষ্ট? না আরো একদিন লাগবে? আর গোয়ালপাড়া থেকে মাজুলি দেখলাম অনেকটা দূর। মাঝে আর কোথাও একরাত থাকা যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত