SIR এর পাল্লায় পড়ে পশ্চিমবঙ্গের ৯ ০ লক্ষ মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, এর প্রভাব নিশ্চিত ভাবে পশ্চিমবঙ্গের ভোটে পড়েছে, অস্বীকার করার উপায় নেই। এখন একে নানান ভাবে দেখা যেতে পারে। the wire দেখিয়েছে যে প্রাপ্ত ভোটের যে তারতম্যে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছে, তার চেয়ে বহুগুন বেশি ভোটার deleted হয়েছেন , তার ভিত্তিতে এরা বলছেন বিজেপি সুবিধে পেয়েছে। সেটি হতে পারে, হয়তো সেই উদ্দেশ্যেই এই কাজটি করা হয়ে থাকতে পারে, কে জানে ?
আমরা একটু অন্যভাবে বিশ্লেষণ করেছি। আমরা
https://data.opencity.in/dataset/west-bengal-and-kolkata-sir-electoral-rolls-2026 তে SIR জনিত draft আর final যে তথ্য দেওয়া আছে আর তার সঙ্গে আপাতত ২ ৯ ৩ টি আসনে যে ভোট হয়েছে তার পরিসংখ্যান মিলিয়ে দেখবার চেষ্টা করেছি যে ভোটের delete করলে বিজেপি বনাম তৃণমূল কোন দলের বেশি সুবিধে হতে পারে। আমরা প্রাথমিক সমীক্ষায় যে ড্রাফট লিস্ট বেরিয়েছিল আর তারপর final লিস্ট এর তুলনা করে "deletion percent " গণনা করি, (প্রাথমিক draft এর সংখ্যা - final সংখ্যা / প্রাথমিক ড্রাফট ) * ১ ০ ০ দিয়ে গুণ করলে একটি শতাংশ পাওয়া যায়, আমরা তার সঙ্গে মিলিয়ে দেখছি প্রতিটি আসনে যারা জিতেছেন (এখানে আমরা শুধু বিজেপি বনাম তৃণমূল দেখেছি অন্য পার্টির ভোট দেখিনি, আমাদের এখানে সীমাবদ্ধতা রয়েছে ), উভয় দলের vote share এর পর্যালোচনা করেছি।
প্রথমে দেখুন এইভাবে opencity র তথ্য অনুযায়ী আমরা voter deletion এ কি দেখছি
এদের দেওয়া তথ্য ঘেঁটে দেখা যাচ্ছে খুব সামান্য কয়েকটি কেন্দ্রে হয়তো ১ ০ -১ ৫ % এর বেশি ভোটার বাদ পড়েছে। অধকাংশ কেন্দ্রেই ২ -১ ০ % মতন মানুষ বাদ পড়েছেন, অবশ্য এতে কিছুই বোঝা যায় না যে এর গুরুত্ব কতটা বা কারা বাদ পড়লেন, যদিও কোন জনগোষ্ঠীর মানুষ বাদ পড়লেন আমরা একটা আন্দাজ নিশ্চই করতে পারি, আপাতত আমরা তথ্যেই সীমাবদ্ধ থাকি।
দুই, দেখুন অল্পবিস্তর সমস্ত কেন্দ্রে (constituency ) তে ভোটার বাদ পড়েছেন,
তিন, দেখুন আমরা যদি বিজেপির vote share আর ভোটার deletion এর তুলনামূলক বিচার করি, কি পাচ্ছি
voter deletion বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিজেপির vote share ও কমেছে, এবং এর correlation coefficient দেখা যাচ্ছে প্রায় -0.27
চার, এই একই বিশ্লেষণ যদি তৃণমূল কংগ্রেসের vote share নিয়ে করা যায়, কি দেখছি ?
দেখছি তৃণমূলের vote share এ এর প্রভাব কিন্তু পড়েনি, এবং প্রত্যাশিত ভাবে correlation coefficient 0.0067, প্রায় কিছুই বলবার মত নয়।
এ সবই একেবারেই প্রাথমিক বিশ্লেষণ, আমরা আরো খুঁটিয়ে দেখব যে আমাদের কোথায় কোন ভুল হচ্ছে কিনা, তবে প্রাথমিক পর্যালোচনায় মনে হচ্ছে voter deletion বিজেপির খুব সুবিধে হয় নি। এখন একটি ব্যাপার হতে পারে যে জায়গায় তুলনামূলক ভাবে অধিক মাত্রায় voter deletion হয়েছে, সেখানে এমনিতেই বিজেপি সুবিধে হয়তো করতে পারত না, হয়তো সেই কারণেই এতো আয়োজন। অন্যদিকে আমরা এ তর্ক ও জুড়তে পারি যে SIR করে যে সুবিধার কথা হয়তো ভাবা হয়েছিল, কার্যক্ষেত্রে হিতে বিপরীত হয়েছে।